Author: সূর্যবাণী ডেস্ক

ইলদার দাদিন, রাশিয়ার একজন সুপরিচিত সরকারবিরোধী কর্মী। ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী সর্বাত্মক যুদ্ধ শুরু করলে তিনি সরাসরি যুদ্ধ করতে নামেন। ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তিনি। যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন ইলদার। সিভিক কাউন্সিল নামের একটি গোষ্ঠীর হয়ে যুদ্ধ করছিলেন ইলদার। ওই গোষ্ঠীর মুখপাত্র বিবিসিকে বলেন, ইলদার নিহত হয়েছেন। তিনি একজন নায়ক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। উত্তর–পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিল ফ্রিডম অব রাশিয়া লিজিওন নামের একটি ব্যাটালিয়ন। এই যোদ্ধা দলে ছিলেন ইলদার। যুদ্ধ করতে গিয়ে রুশ বাহিনীর গোলার আঘাতে নিহত হন তিনি। যদিও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। রাশিয়ার সরকারবিরোধী রাজনীতিক ইলিয়া পোনামারেভ…

Read More

রাশিয়ার এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির কাছে আঘাত হেনেছে। আজ সোমবার কিয়েভের পক্ষ থেকে এ হামলার বিষয়টি স্বীকার করা হয়। পশ্চিম খমেলনিতস্কি অঞ্চলের স্টারোকোস্টিয়ানটিনিভ বিমানঘাঁটিতে হামলার পাশাপাশি কিয়েভ লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনকে এফ-১৬ জেট বিমান দেওয়ার ঘোষণার পরপরই এ রাশিয়া এ হামলা চালায়। পশ্চিমাদের কাছে দীর্ঘদিন লবিং করার পর এ বছরের গ্রীষ্মে কয়েকটি এফ-১৬ পেয়েছে কিয়েভ। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় এগুলো কোথায় রাখা হয়েছে, তা জানানো হয়নি। রুশ হামলায় বিমানঘাঁটির কোনো ক্ষতি হয়েছে কি না, তা জানায়নি কিয়েভের বিমানবাহিনী।

Read More

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত—নিজের এমন বিশ্বাসের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এ হামলা হওয়া উচিত সম্প্রতি ইরানের পক্ষ থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে। গতকাল শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফায়েটভিল এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এ কথা বলেন ট্রাম্প। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে লড়ছেন তিনি। এবারের নির্বাচনে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাতে সমর্থন দেবেন কি না? জবাবে সরাসরি…

Read More

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারের যে জায়গায় এ বছরের জুলাইয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছিল, সেই একই জায়গায় গতকাল শনিবার নির্বাচনী সমাবেশ করেছেন ট্রাম্প। আগামী নভেম্বরের নির্বাচনের মাসখানেক আগে তিনি এ সমাবেশ থেকে হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। গত ১৩ জুলাই বাটলারে নির্বাচনী প্রচারে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে গুলি করেন হামলাকারী। এ ঘটনায় ট্রাম্প অল্পের জন্য বেঁচে যান। সামান্য আহত হন। নিরাপত্তাকর্মীদের গুলিতে প্রাণ যায় সন্দেহভাজন হামলাকারীর। সেই প্রসঙ্গ টেনে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, ‘ঠিক ১২ সপ্তাহ আগে এমনই এক সন্ধ্যায়, এই জায়গাতেই একজন ঠান্ডা মাথার খুনি আমাকে থামিয়ে দিতে চেয়েছিল।’ তবে নিরাপত্তার স্বার্থে ট্রাম্প হাজার…

Read More

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন। এই ব্যক্তির একাধিক ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। ছবিতে তাঁর এক হাতে আগুন জ্বলতে দেখা যায়। একই সঙ্গে আগুন নেভানোর জন্য পথচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের চেষ্টা করতে দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, গতকাল শনিবার রাতে রাজধানী ওয়াশিংটন ডিসির ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’ এলাকায় এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে ৭ অক্টোবর। গাজা যুদ্ধের প্রথম বার্ষিকী সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ বের হয়। বিক্ষোভে প্রায় এক হাজার মানুষ অংশ নেয়। গায়ে আগুন দেওয়া ব্যক্তির নাম…

Read More

যুক্তরাষ্ট্রের নাগরিকেরা তাঁদের প্রেসিডেন্ট বেছে নিতে আগামী ৫ নভেম্বর নির্বাচনে ভোট দেবেন। এবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হওয়ার কথা ছিল। কিন্তু গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দেন। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে, নাকি দ্বিতীয় মেয়াদে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প? নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বিভিন্ন জরিপের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির নানা প্রচার–কৌশল জরিপে সমর্থন বাড়া–কমার ক্ষেত্রেও প্রভাব ফেলছে। তবে এক মাস আগেও জরিপে এগিয়ে থাকলেন কমলা। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের জাতীয় জরিপের গড়ে ট্রাম্পের…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন আরকানস অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স। তিনি বলেছিলেন, ‘কমলা আন্তরিক নন। কারণ, তাঁর নিজের কোনো সন্তান নেই।’ গতকাল রোববার গভর্নর হাকাবি স্যান্ডার্সের এমন মন্তব্যের জবাব দিয়েছেন কমলা। তাঁর দাবি, আরকানসের এ গভর্নর পরিবার নিয়ে সেকেলে দৃষ্টিভঙ্গি পোষণ করেন। নিজের পরিবারেরও গল্প করেছেন কমলা। স্বামী ডগ এমহফ এবং স্বামীর আগের বিয়ের দুই সন্তান কোল ও এলাকে নিয়ে তাঁর পরিবার। স্বামীর আগের সংসারের সন্তানদের কথা উল্লেখ করে কমলা বলেন, ‘আমার সুন্দর দুটো সন্তান আছে, কোল ও এলা। তারা আমাকে মমালা বলে ডাকে। আমাদের পরিবার অনেক আধুনিক। আমার স্বামীর সাবেক…

Read More

গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক বছরে ইসরায়েলের জন্য কমপক্ষে ১ হাজার ৭ শ ৯০ কোটি ডলার পরিমাণ সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এটা ইসরায়েলকে এক বছরে যুক্তরাষ্ট্রের পাঠানো সর্বোচ্চ পরিমাণ সামরিক সহায়তা। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্টস অব ওয়ার প্রকল্পের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। সে ঘটনার বর্ষপূর্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্টস অব ওয়ার প্রকল্প। প্রতিবেদনে গত বছরের ৭ অক্টোবর থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সহায়তার হিসাব দেওয়া হয়েছে। প্রতিবেদনে…

Read More

ক্ষমতায় গেলে ইউক্রেনের শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ না করার কথা জানিয়েছেন কমলা হ্যারিস। তিনি বলেন, এ প্রক্রিয়ায় ইউক্রেনকে যদি একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করা থেকে বিরত থাকবেন। কমলা হ্যারিস বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়বেন কমলা। নির্বাচনের এক মাসের কম সময় আগে গতকাল সোমবার সিবিএস চ্যানেলে ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে কথা বলেন কমলা। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, যুদ্ধ (ইউক্রেনে)…

Read More

বৈশ্বিক পণ্য সরবরাহব্যবস্থায় চাপ বাড়ছেই। এমনিতেই লোহিত সাগরপথে চলাচলকারী জাহাজগুলোতে হুতি বিদ্রোহীদের হামলার কারণে অনেক জাহাজ এই পথ এড়িয়ে চলত। এখন মধ্যপ্রাচ্যে নতুন করে ইসরায়েল-ইরান-লেবানন সংঘাত শুরু হওয়ায় আরও অনেক জাহাজ এই পথ এড়িয়ে চলছে। ফলে পণ্য পরিবহনের ব্যয় বাড়ছে। সেই সঙ্গে আরও কিছু কারণে বৈশ্বিক পণ্য সরবরাহব্যবস্থা চাপের মুখে আছে। যেমন মধ্য আমেরিকার খরা ও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় বন্দরগুলোতে ধর্মঘট—এসব কারণেও বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের বন্দরগুলোয় শ্রমিকদের ধর্মঘট সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে। এ অবস্থায় বিশ্বব্যাপী সরবরাহ সংকোচনসহ মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। খবর দ্য গার্ডিয়ান কোভিড-১৯ মহামারির পর বৈশ্বিক অর্থনীতি যখন কেবল ঘুরে দাঁড়াতে শুরু করে,…

Read More