Author: সূর্যবাণী ডেস্ক

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রি-লা’তে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি দুই দিন অবস্থান করবেন। এর আগে, মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের…

Read More

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নির্বাচন কেড়ে নিয়ে দুঃশাসন ও রক্তপিপাসু সরকার গঠন করেছিলেন। আবার গুমের রাজত্ব ফিরে আসবে, জনগণ সেটা সমর্থন দেবে? না। একটা মুক্তিযুদ্ধে ২ লাখ মা-বোন নির্যাতিত হলেন, সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন? দিল্লির কৃতদাস বানাবেন? এটা হবে না। এ দেশের জনগণ হতে দেবে না। মঙ্গলবার (২৩ জুন) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। রিজভী বলেন,…

Read More

মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর কথিত হত্যা রহস্য উদঘাটনের লক্ষ্যে কবর থেকে দেহাবশেষ তোলার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। মামলার বাদী এবং সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ তোলার পূর্বের আদেশ বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত আদেশ প্রত্যাহার করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতে আবেদন করে সালমান শাহর দেহাবশেষ তোলার অনুমতি চান। আবেদনে তিনি উল্লেখ করেন,…

Read More

কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। মঙ্গলবার (২৩ জুন) ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এস এন মো. নজরুল ইসলাম বলেন, আজ ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে মহররম মাসও চলছে। বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তিনি বলেন, রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি…

Read More

২০২৬ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে লিওনেল মেসি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। শুধু এই টুর্নামেন্টই নয়, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি। রোজারিওর মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে এক দিনে যেন অজস্র রেকর্ডের পসরা সাজিয়েছেন। এর মধ্যে চারটি আবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। মেসির অনবদ্য পারফরম্যান্সে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ও অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ইউরোপিয়ান দলটির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছিল। কিন্তু মানুষটা মেসি বলেই সব সহজ করে নেন। এক নজরে দেখে নিন মেসির যে চারটি রেকর্ড গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখিয়েছে। ১. বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল – বিশ্বকাপ ইতিহাসে…

Read More

ইরানি পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ/ ছবি: এএফপি হরমুজ প্রণালি (Strait of Hormuz) আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না ও আন্তর্জাতিক আইনের আওতায় এর প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। মঙ্গলবার (২৩ জুন) ইরানি পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের এই মন্তব্য প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। এদিকে, সোমবার (২২ জুন) ইরান ও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা রাখা ও লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটাতে যোগাযোগের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছে বলে মধ্যস্থতাকারীরা জানিয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হয়। আলোচনা…

Read More

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক রাত কাটালেন লিওনেল মেসি। আলজেরিয়ার রক্ষণভাগকে বারবার ভেঙে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে গোলের আরেকটি মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৭৬তম মিনিটে নিজের তৃতীয় গোলটি করেন মেসি। সেই গোলেই বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ডে ভাগ বসান তিনি। বিশ্বকাপে নিজের ২৭তম ম্যাচে এসে ক্লোসাকে ছুঁলেন আর্জেন্টিনা অধিনায়ক। দ্বিতীয় গোলটি করার পর থেকেই হ্যাটট্রিকের খোঁজে ছিলেন মেসি। ৬৬তম মিনিটে একক নৈপুণ্যে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শট নিলেও আলজেরিয়ার গোলরক্ষক দারুণ সেভ করে তাকে হতাশ করেন। তবে সেই অপেক্ষা দীর্ঘ হয়নি। ৭৬তম…

Read More

প্রথমার্ধে সেনেগাল ভালো খেলেছে। ফ্রান্সই ছিল পিছিয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফরাসিরা। ম্যাচে লড়াই বেশি জমেছিল শেষের দিকে এসে। শেষ সময়ে এসে ১৪ মিনিটের মধ্যে হয় তিন গোল। এর মধ্যে দুটি ফ্রান্সের, একটি সেনেগালের। এমন রোমাঞ্চকর লড়াইয়ে ৩-১ গোলে জিতেছে ফ্রান্স। জোড়া গোল করে জয়ের নায়ক এমবাপে। ২০০২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের কাছে হেরে বিদায় নিয়েছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। এবারও প্রথমার্ধে যেভাবে ফরাসিদের কোণঠাসা করে ফেলেছিলেন সাদিও মানেরা, তাতে ২০০২ এর সেই ম্যাচের স্মৃতিই উঁকি দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেই জুজু অতিক্রম করেছে ফ্রান্স। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধে একেবারেই ছন্নছাড়া ছিল ফ্রান্স। ম্যাচের প্রায় ২০ মিনিটের কাছাকাছি গিয়ে…

Read More

দেশের ১০টি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং…

Read More