Author: সূর্যবাণী ডেস্ক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক সপ্তাহের ব্যবধানে ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন ৩২ শতাংশ কমে গেছে। একইভাবে ওষুধ খাতের কোম্পানিগুলোর দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় সাড়ে ৩৭ শতাংশ। অথচ শেয়ারবাজারের লেনদেনে এই দুই খাতের আধিপত্য সবচেয়ে বেশি। তাই খাত দুটির লেনদেন কমে যাওয়ায় বাজারের সার্বিক লেনদেনও কমে গেছে। ডিএসইতে গত সপ্তাহ শেষে দৈনিক লেনদেন কমে নেমে এসেছে ৪২৬ কোটি টাকায়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৬৭৯ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে দৈনিক গড় লেনদেন কমেছে ২৫৩ কোটি টাকা বা সোয়া ৩৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। ডিএসইর…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার আবারও বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। তাতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট বা দেড় শতাংশ কমে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে নেমে এসেছে। গত দুই মাসের মধ্যে এটিই ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। অর্থাৎ দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই সূচকটি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ঢাকার বাজারের প্রধান সূচকটি সর্বশেষ গত ৪ আগস্ট ৫ হাজার ২২৯ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। এরপর রাজনৈতিক পটপরিবর্তনের জেরে কয়েক দিনের বড় উত্থানে সূচকটি বেড়ে ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়। এরপর দেখা দেয় উত্থান-পতন, তাতে ডিএসইএক্স সূচকটি কমে আবারও দুই মাস আগের অবস্থানে ফিরেছে। বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত…

Read More

শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে। আজ সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ টাস্কফোর্স গঠন করেছে। গতকাল সোমবার বিএসইসির পক্ষ থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। পাঁচ সদস্যবিশিষ্ট টাস্কফোর্সের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসারউদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম…

Read More