Author: সূর্যবাণী ডেস্ক
চামড়া ও চামড়াজাত পণ্যকে একটি বড় রপ্তানি খাত হিসেবে তৈরি করতে চান বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের চামড়াশিল্পের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা খুবই অভিজ্ঞ। এ খাতের সুবিধা হলো এর কাঁচামাল দেশীয়। খাতটিকে সহায়তা করলে রপ্তানি বাড়বে। সচিবালয়ে আজ রোববার বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতাদের সঙ্গে বৈঠকের পর সালেহউদ্দিন আহমেদ এ কথাগুলো বলেন। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়া খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণের বড় সুযোগ আছে। শুধু রপ্তানি নয়, দেশের অভ্যন্তরেও এর ব্যাপক চাহিদা রয়েছে। সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ীদের নানা ধরনের সম্ভাবনা ও সমস্যা আছে।…
রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে মোট রেমিট্যান্স বা প্রবাসী আয় আবার ২০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় এসেছে গত মাসে এবং এতে ৮০ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, গত মাসে মোট প্রবাসী আয় এসেছে ২ দশমিক ৪০ বিলিয়ন ডলার বা ২৪০ কোটি ডলার। গত আগস্টে আয় এসেছিল ২২২ কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৩৩ কোটি ডলার। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় গত মাসে প্রবাসীরা ৮০ শতাংশ বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের…
জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান, তাঁর স্ত্রী উম্মে রোমান আহমেদসহ সাতজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আরও যাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাঁরা হলেন-আবুল কালাম মাদবর, মো. নাজমুল বাশার খান, মোহাম্মদ বাশার, কনিকা আফরোজ ও কাজী সাদিয়া হাসান। আজ বুধবার পাঠানো এক চিঠিতে বিএফআইইউ ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব ব্যক্তি ও তাদের কোম্পানি বা সংগঠনের নামে থাকা বিভিন্ন হিসাবের তথ্য দিতে বলেছে। সাকিব আল হাসান মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন। শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে সম্প্রতি সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা…
অনিয়ম ও দুর্নীতির কারণে যেসব ব্যাংক দুর্বল হয়ে পড়েছে, সেগুলোকে বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থায় তারল্য-সহায়তা দিয়েছে। প্রথম ধাপে ৯৪৫ কোটি টাকা ধার পেয়েছে চার ব্যাংক। এতে সুদের হার ধরা হয়েছে সাড়ে ১২ থেকে সাড়ে ১৩ শতাংশ। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির (নিশ্চয়তা) বিপরীতে ইস্টার্ন ব্যাংক (ইবিএল), দ্য সিটি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ডাচ্–বাংলা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এই ধার দিয়েছে। এর মধ্যে সিটি ব্যাংক একাই দিয়েছে ৭০০ কোটি টাকা। অনিয়ম ও দুর্নীতির কারণে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে। এর সব কটি ব্যাংক এস…
ব্যাংক থেকে ঋণ নিয়ে যাঁরা দেশ ছেড়েছেন, তাঁদের অনেকেই এখন পলাতক। অনেকের বিরুদ্ধে মামলা চলমান এবং প্রতিনিধি পাঠিয়ে তাঁরা আইনি লড়াই করছেন। শারীরিকভাবে দেশে ফিরে তাঁরা যেন আইনি লড়াই করেন, সেই ব্যবস্থা নিতে হবে। সচিবালয়ে আজ অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার এমন প্রস্তাব দিয়েছেন। বৈঠক শেষে আবদুল হাই সরকার সাংবাদিকদের এ কথা বলেন। বিএবি চেয়ারম্যান বলেন, অনেকেই ৫ থেকে ১০ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। পলাতকদের কোনো অধিকার নেই আদালতে তাঁদের প্রতিনিধি পাঠানোর। এ সুযোগ তাঁদের দেওয়া উচিত নয়। এভাবে মামলায় লড়ার চর্চা তাঁদের বন্ধ করা…
ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের সুদহারও এখন থেকে বাজারের ওপর নির্ভর করে নির্ধারিত হবে। এত দিন সুদহার নির্ধারণের স্মার্ট (সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল) পদ্ধতির ওপর নির্ভর করে আর্থিক প্রতিষ্ঠানের সুদহার নির্ধারিত হতো। কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দিয়েছে, পণ্যভেদে ঋণের সুদহারের ব্যবধানে সর্বোচ্চ ১ শতাংশ পার্থক্য রাখা যাবে। ছয় মাসে একবার সুদহার পুনর্নির্ধারণ করে বাজারভিত্তিক করা যাবে। ঋণ দেওয়ার সময়ই লিখিত থাকতে হবে ঋণ পরিবর্তনশীল, নাকি অপরিবর্তনশীল। বাংলাদেশ ব্যাংক আজ রোববার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে সুদের হার বাড়বে বলে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণের মাধ্যমে ফাইন্যান্স কোম্পানিসমূহের ঋণ/লিজ/বিনিয়োগ…
বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পর সোশ্যাল ইসলামী ব্যাংক ৭৯৪ কোটি টাকার ঋণ আদায় করেছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক এম সাদিকুল ইসলাম। তিনি বলেন, দখল হয়ে যাওয়ার পর ব্যাংকটিতে সুশাসনের ঘাটতি হয় এবং সে সময় নিয়ম মেনে ঋণ বিতরণ করা হয়নি। তবে এখন ব্যাংকটিতে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অল্প সময়ে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে বলে আশা করেন তিনি। আজ সোমবার ব্যাংকটির সার্বিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন এম সাদিকুল ইসলাম। এ সময় ব্যাংকটির পরিচালক মাকসুদা বেগম, মো. মোরশেদ আলম খন্দকার ও মো. আনোয়ার হোসেনের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ,…
জ্যেষ্ঠ নাগরিক কামরুন নাহার ইউনিয়ন ব্যাংকে তিন বছর আগে প্রায় এক কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে রাখেন। গত জুলাই থেকে তিনি সেই টাকা নগদে উত্তোলন ও অন্য ব্যাংকে স্থানান্তরের চেষ্টা করছেন। এখন পর্যন্ত কোনো টাকা তিনি তুলতে পারেননি। শুধু কামরুন নাহার নন, ব্যাংকটি কোনো গ্রাহকেরই টাকা ফেরত দিতে পারছে না। তবে মাঝেমধ্যে পরিচিত গ্রাহকদের ১০-১৫ হাজার টাকা পর্যন্ত দেয়। একই অবস্থা বাংলাদেশ কমার্স ব্যাংকেরও। দুটি ব্যাংকই নিজ নিজ কর্মকর্তাদেরও বেতনের টাকা তোলার সীমা বেঁধে দিয়েছে। কেউ ১০ হাজার, আবার কেউ ২০ হাজার টাকা তুলতে পারেন। তবে ব্যাংক দুটির ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) তাঁদের বেতনের পুরো টাকা ঠিকই তুলে ফেলেছেন। এর মধ্যে…
শেয়ারবাজারে আজও দরপতন চলছে। আগের দিনের বড় দরপতনের ধারাবাহিকতায় বেশির ভাগ শেয়ারের দাম কমছে বাজারে। তাতে আজ প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি ২৮ পয়েন্ট কমেছে। লেনদেনের গতিও বেশ শ্লথ। এ কারণে ভালো লভ্যাংশ ঘোষণার পরও শেয়ারের দামে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। গত জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য বিনিয়োগকারীদের ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে লভ্যাংশের পরিমাণ ৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটি আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও…
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আইপিডিসি ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির পুনর্গঠিত পর্ষদের প্রথম সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইতে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। তাঁদেরই একজন ছিলেন মমিনুল ইসলাম। নিয়ম অনুযায়ী, স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকেই সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হন। সেই অনুযায়ী, পুনর্গঠিত পর্ষদের প্রথম সভায় স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে বৃহস্পতিবার বেলা তিনটায় অনুষ্ঠিত পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালকদের মধ্য…
