Author: সূর্যবাণী ডেস্ক

অন্তর্বর্তী সরকার ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে। এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার সম্ভাবনা কম। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এমন তথ্য জানা গেছে। আপাতত এই চার ধরনের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার চিন্তা করা হলেও পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হতে পারে। নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা…

Read More

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ভালো অবস্থায় নেই। বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ সারিতে। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৫৩ দশমিক ৮৬ পয়েন্ট। বিশ্বব্যাংকের প্রতিবেদন মতে, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ ১০০-এর মধ্যে আইনি কাঠামোতে ৫১ দশমিক ৫৬, সরকারি সেবায় ২৯ দশমিক ৫২ ও পরিচালনাগত দক্ষতায় ৮০ দশমিক ৫০ পয়েন্ট পেয়েছে। গড় পয়েন্ট ৫৩ দশমিক ৮৬। এর অর্থ হলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য প্রয়োজনীয় আইন, সরকারি সেবা ও পরিচালনাগত সমস্যা আছে। সে কারণে বিদেশি বিনিয়োগকারীরা যেমন বাংলাদেশে আসতে খুব একটা আগ্রহ দেখান না, তেমনি বাংলাদেশের রপ্তানি বাণিজ্যেও গতি আসে না। গত বুধবার বিশ্বব্যাংক ‘বিজনেস রেডি’ শীর্ষক এই প্রতিবেদন…

Read More

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘গভীর সমুদ্রবন্দর চীন না ভারত করবে, এটা নিয়ে টানাপোড়েন ছিল। তবে জাপান আমাদের সহজ শর্তে ঋণ দেয়, তাই জাপানই গভীর সমুদ্রবন্দরে অর্থায়ন করবে। আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে গেছি। জাপান অর্থ দেবে। জাপানের অর্থায়নের প্রকল্প সময়মতো শেষ হয়। প্রকল্পের অর্থ বেঁচে গেলে সেই অর্থ অন্য প্রকল্পে দিয়ে দেয়।’ আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। গভীর সমুদ্রবন্দর নির্মাণ তথা ‘মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট (২য় সংশোধিত) ’ শীর্ষক এই প্রকল্প বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে ২৪…

Read More

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) আজ সোমবার কক্সবাজারের মহেশখালীতে সামিট গ্রুপের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তরের দ্বিতীয় টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল করেছে। সামিটকে পাঠানো পেট্রোবাংলার এ–সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, চুক্তির কিছু শর্তভঙ্গের দায়ে এমন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে পারফরম্যান্স গ্যারান্টির টাকা জমা না দেওয়ার বিষয়ও আছে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের বর্তমান টার্মিনালটি থেকে এলএনজি সরবরাহ করা হচ্ছে। নতুন আরেকটি টার্মিনাল নির্মাণের চুক্তি হয় গত ৩০ মার্চ। একই দিনে বছরে ১৫ লাখ টন এলএনজি সরবরাহে আরেকটি চুক্তি করে সামিট। চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল থেকে এলএনজি সরবরাহের কথা। নতুন টার্মিনাল…

Read More

বাজেটে অর্থের জোগান দিতে করবহির্ভূত রাজস্ব (এনটিআর) আদায় বৃদ্ধির বিষয়ে মনোযোগী হয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ‘নন-এনবিআর কর–রাজস্ব’ হিসেবে পরিচিত এনবিআর–বহির্ভূত কর–রাজস্ব আদায়ও এ সরকার বাড়াতে চায়। এমন সিদ্ধান্তের অর্থ হচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা ফি বা মাশুলের বিনিময়ে মানুষকে যেসব সেবা দেয়, সেগুলো থেকে আয় বাড়বে। সরকারি ভাষায় বিষয়টি এভাবে বলা হয়েছে, ‘সেবার মাশুল তিন বছর পরপর অথবা প্রয়োজনের নিরিখে যথাসময়ে হালনাগাদ হবে।’ তবে সেগুলো করা হবে সেবা দেওয়ার খরচ, জীবনযাত্রার মান, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় রেখে। এনটিআর ও জাতীয় রাজস্ব বোর্ড–বহির্ভূত (নন-এনবিআর) কর–রাজস্ব সংগ্রহ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কথা বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ…

Read More

এক মাসের বেশি সময় ধরে গাজীপুর ও সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ চলছে। শ্রমিকদের ১৮ দফা মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও পরিস্থিতি শান্ত হচ্ছে না। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা যেন কোনো গুজবে কান না দেন, সে জন্য তাঁদের বোঝাতে একমত হয়েছেন ২০টি শ্রমিক সংগঠনের নেতারা। রাজধানীর গলফ ক্লাবে আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুরোধে শ্রমিকনেতারা শ্রমিকদের বোঝাতে একমত হন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মঈন খান। সভায় উপস্থিত একাধিক শ্রমিকনেতা বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, সেনাবাহিনীর কর্মকর্তারা শ্রমিকদের কোনো ধরনের উসকানি না দিতে শ্রমিকনেতাদের বলেছেন। এ ছাড়া কোনো ধরনের…

Read More

রাজনৈতিক পটপরিবর্তনের পর শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ শুরু হয়। এতে সাভারের আশুলিয়ার বড় শিল্পগোষ্ঠীর কারখানাগুলোতে গত এক মাস উৎপাদন ব্যাহত হয়। গাজীপুরের কিছু কারখানায় বিক্ষোভের ঘটনা ঘটে। তারপরও গত মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পণ্য রপ্তানির এই হিসাব পাওয়া গেছে। সংস্থাটির তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বরে ৩৮৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। গত বছরের সেপ্টেম্বরে রপ্তানির পরিমাণ ছিল ৩৩২ কোটি ডলার। সেই হিসাবে গত বছরের সেপ্টেম্বরে তুলনায় গত মাসে রপ্তানি বেড়েছে ৫৪ কোটি ডলার। যদিও রপ্তানির হিসাবের মধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রচ্ছন্ন রপ্তানি এবং নমুনা (স্যাম্পল) রপ্তানির তথ্যও সংযুক্ত…

Read More

দেশের রাজনৈতিক পটপরিবর্তনে সরকারের অধিকাংশ উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হওয়ার পাশাপাশি বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। তাতে নির্মাণকাজের প্রধান দুই উপকরণ রড ও সিমেন্টের বিক্রিতে ধস নেমেছে। গত দুই মাসে কোম্পানিভেদে রডের বিক্রি ৫০-৭০ শতাংশ এবং সিমেন্টের বিক্রি ৩৫-৪০ শতাংশ কমেছে। বিক্রি কমে যাওয়ায় উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে রড ও সিমেন্ট কোম্পানিগুলো। সিমেন্ট ও ইস্পাত খাতের উদ্যোক্তারা বলছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বড় উন্নয়ন প্রকল্পের কাজ স্তিমিত হয়ে পড়েছে। নির্মাণকাজের সঙ্গে জড়িত ঠিকাদারদের অনেকে গা ঢাকা দিয়েছেন। স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের বাদ দেওয়ায় সিটি করপোরেশন থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের উন্নয়নকাজেও স্থবিরতা…

Read More

তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে ১৮ দফার ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও শ্রমিক হত্যার বিচার দাবি করেছেন ২০টি শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা শ্রমিকদের ওপর দমন নীতির পথ পরিহার করে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আজ রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ২০টি শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা বিভিন্ন গুজব ছড়িয়ে ও অপপ্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো চক্রান্ত রুখে দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে উৎপাদন অব্যাহত রাখার ক্ষেত্রে যেকোনো বাধা ও ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বলেন শ্রমিকনেতারা। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য…

Read More

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ মোকাবিলায় বিজিএমইএর বর্তমান পর্ষদ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ফোরাম নেতারা। তাঁদের দাবি, অন্তর্বর্তী সরকারকে পোশাক খাতের বর্তমান অবস্থা সম্পর্কে বোঝাতেও ব্যর্থ হয়েছে বিজিএমইএর পর্ষদ। একটি গোষ্ঠী পোশাকশিল্পকে ধ্বংস করার কলকাঠি নাড়ছে। অন্যদিকে বিদেশি ক্রেতারাও ক্রয়াদেশ কমাচ্ছে। পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনী জোট ফোরামের মতবিনিময় সভায় নেতারা এসব দাবি করেন। গতকাল শনিবার রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এই সভায় ফোরামের নেতারা ছাড়াও সংগঠনের সাধারণ সদস্যরা অংশ নেন। ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সভায় স্বাগত বক্তব্যে ফোরামের সাধারণ সম্পাদক ও নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুর রশিদ হোসাইনী বলেন, পোশাকশিল্পে অস্থিরতা আগেও…

Read More