Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»অর্থনীতি»গভীর সমুদ্রবন্দরের কাজ পাচ্ছে জাপান

    গভীর সমুদ্রবন্দরের কাজ পাচ্ছে জাপান

    অক্টোবর ৮, ২০২৪ ৫:০০ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘গভীর সমুদ্রবন্দর চীন না ভারত করবে, এটা নিয়ে টানাপোড়েন ছিল। তবে জাপান আমাদের সহজ শর্তে ঋণ দেয়, তাই জাপানই গভীর সমুদ্রবন্দরে অর্থায়ন করবে। আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে গেছি। জাপান অর্থ দেবে। জাপানের অর্থায়নের প্রকল্প সময়মতো শেষ হয়। প্রকল্পের অর্থ বেঁচে গেলে সেই অর্থ অন্য প্রকল্পে দিয়ে দেয়।’

    আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়।

    গভীর সমুদ্রবন্দর নির্মাণ তথা ‘মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট (২য় সংশোধিত) ’ শীর্ষক এই প্রকল্প বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৩৮১ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ৩ হাজার ৫৪৪ কোটি ৬২ লাখ ও প্রকল্পের নিজস্ব তহবিল থেকে আসবে ২ হাজার ৮৬৭ কোটি ২০ লাখ টাকা। প্রকল্প ঋণ হিসেবে নেওয়া হবে ১৭ হাজার ৯৬৯ কোটি ৫৮ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর।

    ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, একনেক সভায় উন্নয়ন প্রকল্পের গাড়ির খোঁজ করার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, সারা দেশে বিভিন্ন প্রকল্পে কতগুলো গাড়ি আছে, সেগুলো কী অবস্থায় আছে, তা জানার এই দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খানকে।

    দেশে এখন বিনিয়োগের গতি শ্লথ। বেসরকারি খাতের শিল্পোদ্যোক্তা ও ব্যাংকের মালিকেরা নিরুদ্দেশ। যদিও বেসরকারি খাত অর্থনীতির চালিকা শক্তি। এত বড় রাজনৈতিক পরিবর্তনের পর বিনিয়োগে এ ধরনের শ্লথগতি থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

    একনেক সভায় ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে সাতটি প্রকল্পের শুধু মেয়াদ বাড়ানো হয়েছে। চারটি প্রকল্পে নতুন করে ২৪ হাজার ৪১২ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৭৪৬ কোটি ৬৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ১৬ হাজার ১২ কোটি ৩৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৬৫৩ কোটি ৯৫ লাখ টাকা আসবে। একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করা; নির্বাচিত তিনটি অর্থনৈতিক গ্রোথ করিডরের অন্তর্ভুক্ত ৬টি সিটি করপোরেশন ও ৮১টি পৌরসভার জলবায়ুসহনশীল নগর অবকাঠামো উন্নয়ন ও পরিষেবাসমূহ বৃদ্ধি করা; চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর একটি রেল-কাম-রোড সেতু নির্মাণ প্রকল্প এবং মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট (২য় সংশোধিত) প্রকল্প।

    Previous Articleসামিটের নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল
    Next Article আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ চতুর্থ সারিতে

    Related Posts

    সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছেই

    এপ্রিল ৬, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ

    চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার

    এপ্রিল ৬, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ

    জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা

    এপ্রিল ২, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ

    ফ্যামিলি কার্ডে আগামী অর্থবছরে লাগবে ১৩ হাজার কোটি টাকা

    এপ্রিল ২, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

    এনবিআরের অডিটের জালে ৬০০ প্রতিষ্ঠান

    এপ্রিল ২, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী