Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»অর্থনীতি»তৈরি পোশাক»বিক্ষোভ থামাতে শ্রমিকদের বোঝাবেন শ্রমিকনেতারা

    বিক্ষোভ থামাতে শ্রমিকদের বোঝাবেন শ্রমিকনেতারা

    অক্টোবর ৮, ২০২৪ ৪:৫১ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    এক মাসের বেশি সময় ধরে গাজীপুর ও সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ চলছে। শ্রমিকদের ১৮ দফা মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও পরিস্থিতি শান্ত হচ্ছে না। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা যেন কোনো গুজবে কান না দেন, সে জন্য তাঁদের বোঝাতে একমত হয়েছেন ২০টি শ্রমিক সংগঠনের নেতারা।

    রাজধানীর গলফ ক্লাবে আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুরোধে শ্রমিকনেতারা শ্রমিকদের বোঝাতে একমত হন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মঈন খান।

    সভায় উপস্থিত একাধিক শ্রমিকনেতা বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, সেনাবাহিনীর কর্মকর্তারা শ্রমিকদের কোনো ধরনের উসকানি না দিতে শ্রমিকনেতাদের বলেছেন। এ ছাড়া কোনো ধরনের গুজবে যেন শ্রমিকেরা কান না দেন, সে জন্য তাঁদের বোঝাতে শ্রমিকনেতাদের অনুরোধ করা হয়। সেই সঙ্গে সুনির্দিষ্টভাবে কোনো কারখানার মালিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি লিখিতভাবে জানাতে বলা হয়েছে শ্রমিকনেতাদের। অন্যদিকে শ্রমিকনেতারা আপাতত কারখানা থেকে শ্রমিক ছাঁটাই না করার পাশাপাশি সাময়িক নিয়োগ বন্ধ লেখা সাইনবোর্ড কারখানার ফটকে লাগানোর উদ্যোগ নিতে সেনাবাহিনীর কর্মকর্তাদের জানান।

    বৈঠকে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আকতার, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ।

    দুই ঘন্টার বেশি সময় ধরে চলা সভা শেষে ২০ শ্রমিক সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতি দেন। এতে বলা হয়, শ্রমিকদের ১৮ দফা মেনে নেওয়ার পরও আশুলিয়ার শিল্পাঞ্চলের কয়েকটি পোশাক কারখানায় গুজব ছড়ানো হচ্ছে। যৌথ বাহিনী ইতিমধ্যে শ্রমিকদের বকেয়া মজুরিসহ পাওনা আদায়ে কয়েকজন মালিককে আটক করে দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের অর্থনীতির প্রাণ পোশাকশিল্পকে গুজব থেকে বাঁচানোর আহ্বান জানান এই শ্রমিকনেতারা।

    তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যানুযায়ী, সাভারের আশুলিয়ায় আজ বৃহস্পতিবার ১৩ (১) ধারায় ২৩টি তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। কাজ হয়নি ৭টি কারখানায়। এ ছাড়া গাজীপুরের ৪টি কারখানা বন্ধ রয়েছে।

    Previous Articleসেপ্টেম্বরে পণ্য রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ
    Next Article সেবা মাশুল, টোল, সুদ ও জরিমানা বাড়ানোর চেষ্টায় সরকার

    Related Posts

    বাণিজ্য–সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়ে ইউএসটিআরকে চিঠি

    এপ্রিল ৭, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

    ৯ মার্চ থেকে বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ

    মার্চ ৬, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

    বিজিএমইএ পরিচালনায় ১০ সদস্যের সহায়ক কমিটি

    অক্টোবর ২৫, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

    অক্টোবর ১২, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ

    সেপ্টেম্বরে পণ্য রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ

    অক্টোবর ৮, ২০২৪ ৪:৫১ পূর্বাহ্ণ

    রড ও সিমেন্টের বিক্রিতে ধস, উদ্বিগ্ন ব্যবসায়ীরা

    অক্টোবর ৮, ২০২৪ ৪:৪৯ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী