Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»অর্থনীতি»শেয়ারবাজার»বাজারে দরপতন অব্যাহত, ভালো লভ্যাংশেও শেয়ারের দাম কমছে

    বাজারে দরপতন অব্যাহত, ভালো লভ্যাংশেও শেয়ারের দাম কমছে

    অক্টোবর ৮, ২০২৪ ৪:১৫ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    শেয়ারবাজারে আজও দরপতন চলছে। আগের দিনের বড় দরপতনের ধারাবাহিকতায় বেশির ভাগ শেয়ারের দাম কমছে বাজারে। তাতে আজ প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি ২৮ পয়েন্ট কমেছে। লেনদেনের গতিও বেশ শ্লথ। এ কারণে ভালো লভ্যাংশ ঘোষণার পরও শেয়ারের দামে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না।

    গত জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য বিনিয়োগকারীদের ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে লভ্যাংশের পরিমাণ ৩ শতাংশ বেড়েছে।

    কোম্পানিটি আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে লভ্যাংশের এই খবর বিনিয়োগকারীদের জানিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, গত জুনে সমাপ্ত আর্থিক বছরে তাদের মুনাফা বেড়েছে। এ কারণে লভ্যাংশের পরিমাণও বেড়েছে। গত ২০২৩-২৪ অর্থবছর শেষে ইবনে সিনার শেয়ারপ্রতি সমন্বিত আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৪৬ পয়সায়। আগের বছর যার পরিমাণ ছিল ১৯ টাকা ৩৮ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বা আয় ২ টাকা ৮ পয়সা বা পৌনে ১১ শতাংশ বেড়েছে।

    মুনাফা ও লভ্যাংশ বৃদ্ধির খবরেও আজ বৃহস্পতিবার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে। তবে এদিন কোম্পানিটি লেনদেনের শীর্ষে উঠে এসেছে। ঢাকার বাজারে আজ প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম সোয়া ৪ শতাংশ বা প্রায় ১৫ টাকা কমে দাঁড়িয়েছে ৩৩২ টাকায়। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় কোম্পানিটির প্রায় পৌনে তিন লাখ শেয়ারের হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল প্রায় ৯ কোটি টাকা।

    বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজার এখন দরপতনের ধারায় রয়েছে। ফলে ভালো লভ্যাংশ বা মুনাফা বৃদ্ধির খবরেও কোম্পানির শেয়ারের দামে তাৎক্ষণিক ইতিবাচক কোনো প্রভাব দেখা যাচ্ছে না। উল্টো মূল্যবৃদ্ধির বদলে দরপতন হচ্ছে। বাজারের সার্বিক পরিস্থিতি ভালো না থাকায় এ প্রবণতা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

    এদিকে গতকাল বুধবারের বড় দরপতনের পর আজ বৃহস্পতিবারও শেয়ারবাজারে দরপতন চলছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দুপুর ১২টায় ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৬ পয়েন্টে। এ সময়ে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি টাকায়।

    প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে ঢাকার বাজারে লেনদেন হওয়া ৩৮৫ প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টিরই দাম কমেছে। দাম বেড়েছে ১৩২টির আর অপরিবর্তিত ছিল ৫৫টির দাম।

    Previous Articleডিএসইর নতুন চেয়ারম্যান মমিনুল ইসলাম
    Next Article গ্রাহকেরা টাকা না পেলেও নিজেদের সব টাকা তুলে নিয়েছেন দুই ব্যাংকের এমডি

    Related Posts

    পতনে ভালো কোম্পানি-মিউচুয়াল ফান্ড, তলানিতে লেনদেন

    মে ২২, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ

    পাঁচ সপ্তাহের টানা পতনে বাজার মূলধন হারালো ২১ হাজার কোটি টাকা

    মে ১০, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

    ঈদের পর বাজার মূলধন হারালো ২ হাজার কোটি টাকা

    এপ্রিল ১২, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ

    এক হাজার কোটি টাকা ব্যাংকঋণ নিলে শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক

    মার্চ ২৫, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ

    বিএসইসির নেতৃত্বের ওপর আস্থা নেই বেশির ভাগ বিনিয়োগকারীর: জরিপ

    মার্চ ৩, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ণ

    ‘পুঁজি রক্ষায়’ সোমবার মহাসমাবেশ করবেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

    ফেব্রুয়ারি ১, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী