Author: সূর্যবাণী ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো এবং তিনি যুদ্ধের অবসান ঘটাতে যা সম্ভব তা করবেন। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে ট্রাম্প বলেন, আমি যা পারি তাই করবো। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে দুই পক্ষেরই অনেক তরুণ প্রাণ হারাচ্ছে। ট্রাম্প বলেন, রাশিয়ার একটি চুক্তিতে আসা উচিত। আমি আটটি যুদ্ধের সমাধান করেছি। এটিই ছিল সেই যুদ্ধ, যেটি সমাধান করা সবচেয়ে সহজ হবে বলে আমি ভেবেছিলাম। তবে তিনি যে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন বলে দাবি করেছেন, তা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার যাচ্ছেন আজ। বুধবার সকালে (১৭ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশ পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, তিনি সকাল সোয়া ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পথে রওয়ানা হবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী পরে দুপুর আড়াইটায় সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।…

Read More

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর বিমানবন্দর থেকে নেমেই প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি তার নির্ধারিত বাসে যশোরের শার্শা উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়াও যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট…

Read More

এখন পর্যন্ত ৮৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ২৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩২ হাজার ৪৮২ জন। সৌদি আরবে যাওয়া আরও দুজন হজ যাত্রী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে যাওয়া মোট ৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া ৪ জনই পুরুষ এবং তারা মক্কায় মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৮টি, সৌদি এয়ারলাইনসের ৩৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৮টি। সর্বশেষ…

Read More

মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চ আদালত থেকে আগাম জামিন পান তিনি। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্য ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নিয়ে মানহানির মন্তব্যের অভিযোগ আসে আমির হামজার বিরুদ্ধে। পরে ২ এপ্রিল সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলাটি করেন জজ আদালতের…

Read More

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতারের বিষয়ে আজ (সোমবার) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। জানা গেছে, নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস…

Read More

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ এপ্রিল) এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসে ক্ষণজন্মা নেতাদের মধ্যে শেরে বাংলা অন্যতম, যার অবদান আজও স্মরণীয়। তিনি ছিলেন অখণ্ড ভারতের একজন প্রভাবশালী রাজনীতিক। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে উল্লেখ করেন, ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে এ কে ফজলুল হক উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন। তার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্ব এ অঞ্চলের রাজনীতিতে স্থায়ী প্রভাব ফেলেছিল। বাণীতে বলা হয়, শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের প্রকৃত বন্ধু। কৃষিনির্ভর অর্থনীতির সঙ্গে রাজনীতির গভীর সম্পর্ক…

Read More

আওয়ামী লীগ সরকারের পতনের পর গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলকে আরো বড় করার চেষ্টায় নেমেছে। দলকে শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে টার্গেট করে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে তারা। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্রলীগ থেকেও নেতাকর্মীদের দলে ভেড়াচ্ছে নবগঠিত রাজনৈতিক দলটি। শুধু রাজধানী ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা-উপজেলায়ও অন্য দলের নেতাকর্মী ও সমর্থকদের টার্গেট করে দলে টানার চেষ্টা করছে গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা নেতাদের এ দল। এনসিপির নেতারা বলছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও সহিংসতার সঙ্গে জড়িত নয় বা ছিল না এমন যে কাউকে দলে স্বাগত জানানো হবে। জাতীয় নাগরিক…

Read More

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে আলোচনা না হওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে। দুপক্ষের মধ্যে সরাসরি লড়াইয়ের বদলে হরমুজ প্রণালিকে ঘিরেই এখন মূলত ‘অবরোধ যুদ্ধ’ চলছে, যেখানে দুই পক্ষই বাণিজ্যিক জাহাজ আটক ও জব্দে শক্তি প্রয়োগ করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। ঘটনাপ্রবাহ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। এদিকে শান্তি আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অপেক্ষায় ইসলামাবাদ। শহরের কিছু অংশ এখনো বন্ধ, কিছু সাইনবোর্ড টাঙানো আর আলোচনা হওয়ার জন্য খালি পড়ে থাকা হোটেলও উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ফিরে আসার আশায় প্রস্তুত। তবে কয়েক দিনের উত্তেজনাকর প্রতীক্ষার পর পরিবেশ বদলে গেছে। ওয়াশিংটন ডিসিতে…

Read More

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ১৬ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৬৫ শিশু। গত ১৮ এপ্রিল ১০ মাস বয়সি শিশুটিকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে গতকাল বুধবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭…

Read More