Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»প্রধান সংবাদ»দল বড় করতে চায় এনসিপি

    দল বড় করতে চায় এনসিপি

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    আওয়ামী লীগ সরকারের পতনের পর গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলকে আরো বড় করার চেষ্টায় নেমেছে। দলকে শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে টার্গেট করে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে তারা। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্রলীগ থেকেও নেতাকর্মীদের দলে ভেড়াচ্ছে নবগঠিত রাজনৈতিক দলটি।

    শুধু রাজধানী ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা-উপজেলায়ও অন্য দলের নেতাকর্মী ও সমর্থকদের টার্গেট করে দলে টানার চেষ্টা করছে গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা নেতাদের এ দল। এনসিপির নেতারা বলছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও সহিংসতার সঙ্গে জড়িত নয় বা ছিল না এমন যে কাউকে দলে স্বাগত জানানো হবে।

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, যারা ফ্যাসিবাদবিরোধী এবং যারা গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য দীর্ঘ সময় লড়াই করেছেন, রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছেন, এরকম নানা প্ল্যাটফর্মের নানা সহযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের হতে পারে। বিএনপি, এবি পার্টি কিংবা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের এমন নেতারা আমাদের সাথে যোগাযোগ করছেন। ইতিমধ্যে আমাদের দলে অনেকে যোগদান করেছেন। আরো যোগদানের তালিকা প্রস্তুত হচ্ছে। ধারাবাহিকভাবে আমাদের এই যোগদান কর্মসূচি চলবে।

    তিনি আরও বলেন, বিভিন্ন দলের ছাত্র নেতৃত্ব যারা বিশ্ববিদ্যালয়গুলোতে গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করছেন, তারাও যোগাযোগ করছেন, তারাও আস্তে আস্তে যোগদান করবেন।

    ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। তরুণরা অনেকে রাজনীতিতে এসেছেন। বড় দলগুলোতে তরুণরা অনেকে জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানত তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক দল- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  নতুন এ রাজনৈতিক দলটি দেশের অন্যান্য দলের মতোই কর্মকাণ্ড পরিচালনা করবে নাকি রাজনীতিতে নতুনত্ব আনবে তা নিয়ে বোদ্ধা মহলে আলোচনা আছে।

    এরই মধ্যে দল গুছিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং ৬টি আসনে জয়লাভ করায় দলটির প্রতি সমীহ নিয়ে তাকাচ্ছেন অনেকে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা দলটি এবার নিজেদের পরিসর বাড়াতে চায়। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষকে এক ছাতার নিচে আনতে চায় তারা। পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষদেরও তারা আমন্ত্রণ জানাচ্ছে এনসিপির ছায়াতলে এসে দেশের রাজনীতিতে ভূমিকা রাখার জন্য, দেশ গঠনে এগিয়ে আসার জন্য।

    Previous Articleযুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ
    Next Article ‘শেরে বাংলা ছিলেন অখণ্ড ভারতের প্রভাবশালী রাজনীতিক’

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী