Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে আলোচনা না হওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে। দুপক্ষের মধ্যে সরাসরি লড়াইয়ের বদলে হরমুজ প্রণালিকে ঘিরেই এখন মূলত ‘অবরোধ যুদ্ধ’ চলছে, যেখানে দুই পক্ষই বাণিজ্যিক জাহাজ আটক ও জব্দে শক্তি প্রয়োগ করছে।

    বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। ঘটনাপ্রবাহ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। এদিকে শান্তি আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অপেক্ষায় ইসলামাবাদ।

    শহরের কিছু অংশ এখনো বন্ধ, কিছু সাইনবোর্ড টাঙানো আর আলোচনা হওয়ার জন্য খালি পড়ে থাকা হোটেলও উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ফিরে আসার আশায় প্রস্তুত। তবে কয়েক দিনের উত্তেজনাকর প্রতীক্ষার পর পরিবেশ বদলে গেছে।

    ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের বিমানবন্দরের দিকে রওনা হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে-এমন আলোচনা, কিংবা সপ্তাহের শুরুতে কাছাকাছি থাকা একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করা বিশাল পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টারের ভেতরের সম্ভাব্য সামগ্রী নিয়ে জল্পনা এখন আর নেই।

    তার পরিবর্তে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রমাণ করার এবং চরম শত্রুদের মধ্যে যেকোনো ধরনের একটি সমঝোতা করানোর যে সুযোগ পাকিস্তানের সামনে ছিল, তা হয়তো আপাতত ইসলামাবাদের হাতছাড়া হয়ে গেছে, এমন এক ধরনের হতাশাজনক উপলব্ধি এই মুহূর্তে কাজ করছে।

    তবে পাকিস্তান হাল ছাড়েনি। বরং দুই পক্ষকে আলোচনায় বসাতে উল্লেখযোগ্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে, পাকিস্তান ‘সংঘাতের আলোচনাভিত্তিক সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবে’।

    আগামী কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতা হবার সম্ভাবনার কথা অন্তত একজন সাংবাদিককে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

    তবে এটা বাস্তবতার প্রতিফলন নাকি একজন অধৈর্য লোকের কথা, যিনি আগামী সোমবার রাজা চার্লস ৩-এর রাষ্ট্রীয় সফরের আগে আর তার অল্প কিছুদিন পরই নিজের বহুল প্রতীক্ষিত চীন সফরের পূর্বে জরুরি কাজের তালিকা থেকে ইরানকে সরিয়ে দিতে উদ্বিগ্ন—তা বোঝা কঠিন।

    এই ইঙ্গিত প্রত্যাখ্যান করেছে যে, তিনি তেহরানকে একটি ‘ঐক্যবদ্ধ অবস্থান’ গ্রহণের জন্য সময় দিচ্ছেন। তবে যুদ্ধের কারণে ইতোমধ্যেই ক্ষতবিক্ষত এই শাসনব্যবস্থা যুদ্ধবিরতি ভেঙে দিয়ে আকাশপথে আরও হামলার ঝুঁকি নেবে—এমনটা খুব সম্ভাবনাময় মনে হয় না।

    তিনি তেহরানকে ‘ঐক্যবদ্ধ অবস্থান’ নেওয়ার জন্য সময় দিচ্ছেন, এমন ইঙ্গিত ইরানের প্রেসিডেন্ট ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছেন। তবে যুদ্ধের কারণে ইতোমধ্যেই ক্ষতবিক্ষত এই শাসনব্যবস্থার যুদ্ধবিরতি ভেঙে দিয়ে আকাশপথে আরও হামলার ঝুঁকি নেওয়ার সম্ভাবনাও কম।

    এদিকে স্বল্প দূরত্বের ফ্লাইটে ইসলামাবাদে আসার বিষয়ে ইরানি প্রতিনিধিদলের অনীহা থেকেই বা কী বোঝা যাচ্ছে? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রতিশ্রুতি লঙ্ঘন’-এর অভিযোগ তুলে একে ওয়াশিংটনের ‘বিরোধপূর্ণ আচরণ’ বলে উল্লেখ করেছে ইরান।

    এক মুহূর্তে সর্বনশা শাস্তির হুমকি দিয়ে পরের মুহূর্তে আপসের প্রস্তাবের পাশাপাশি ইতোমধ্যেই ইরানের বড় ধরনের ছাড় দেওয়ার দাবি তুলে বিভিন্ন সময়ে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।

    ইরান এখনো অভিযোগ করছে যে গত এক বছরে তারা যে দু’বার আলোচনায় বসেছিল তার প্রতিবারই তাদের ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার মুখে পড়তে হয়েছে।

    Previous Articleহামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু
    Next Article দল বড় করতে চায় এনসিপি

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী