Author: সূর্যবাণী ডেস্ক

ফরিদপুর ও শেরপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুরের জেলা প্রশাসক নিয়োগ দিয়ে বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের উপসচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

Read More

দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস। বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো…

Read More

ঢাকায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে রাজধানীজুড়ে গরমের অনুভূতি আগের মতোই অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের…

Read More

লিবিয়ার উপ-শ্রমমন্ত্রী জামাল শাবান-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দেশ‌টি‌তে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। গত রোববার (১৯ এপ্রিল) লিবিয়ার উপ-শ্রমমন্ত্রীর দপ্ত‌রে হওয়া বৈঠ‌কে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে শ্রমখাতে চলমান সহযোগিতা জোরদারকরণ এবং লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত ও আকামা প্রক্রিয়া সহজীকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে লিবিয়ার শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক এবং দূতাবাসের প্রথম শ্রমসচিব উপস্থিত ছিলেন। উপ-শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশিরা লিবিয়ার শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি উল্লেখ করেন যে, লিবিয়া সরকার বর্তমানে শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের পূর্ণ…

Read More

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ মিলে প্রথম দিনে সর্বমোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি দিয়েছে। বুধবার (২২ এপ্রিল) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি করা হয় এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি করা হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। উভয় বিভাগে সর্বমোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি…

Read More

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর এক দিন পরেই ইরানের পতাকাবাহী তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। জাহাজ ৩টির নাম ডিপ সি, সেভিন এবং দোরেনা। আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে এ তথ্য। ৩টি জাহাজেই পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল ছিল। ট্যাংকার জাহাজগুলোকে ঠিক কোথায় জব্দ করা হয়েছে— মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো সে তথ্য জানায়নি। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্র্যাফিকের বরাতে জানা গেছে, ভারত মহাসাগরের কোনো একটি এলাকা থেকে জব্দ করা হয়েছে জাহাজ ৩টি এবং সাগরের যে অঞ্চলে জাহাজগুলো জব্দ করা হয়েছে, সেখান থেকে ভারত-মালয়েশিয়া এবং…

Read More

সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তরুণ সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)। তাঁকে এক রকম সমর্থন করে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে বলেছেন, ছোটদের আবদারে সব সময় ‘হ্যাঁ’ বলতে হয়। গতকাল মঙ্গলবার সংসদের অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এই গাড়ি চাওয়া এবং তাতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সমর্থনের পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। সংসদ সদস্যরা যাতায়াতের জন্য বড় অঙ্কের ভাতা পাওয়ার পরও এমন চাওয়ার কারণ কী, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার বিষয়ে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছিল জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে থেকেই। ২০২৫ সালের…

Read More

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পানিসংকট এখনো কাটেনি। মাঠ ভেজাতে নিয়মিত পাওয়া যাচ্ছে না ওয়াসার পানি। বৃষ্টি না হওয়ায় মাঠে সবুজ ঘাসের ছোঁয়া নেই বললেই চলে। আউটফিল্ডের কোথাও বাদামি, কোথাও ধূসর। যা পরিস্থিতি, তাতে মাঠের তুলনায় উইকেটেই বরং সবুজ ঘাসের আভাটা বেশি। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বোলারদের জন্য সেটা সুখবরই হওয়ার কথা। তবে তা হচ্ছে না এ মাঠের ঐতিহ্যের কারণে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট মানেই তো ব্যাটসম্যানদের জন্য স্বর্গ! ২০২২ সালে চট্টগ্রামের এ মাঠে ৪০০ রান তুলেছিল ভারত। উইকেটের সেই চরিত্র এখনো খুব বদলেছে বলে মনে করেন না বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট। মিরপুরে সিরিজের প্রথম দুটি ম্যাচ…

Read More

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা কয়েক সপ্তাহের প্রচার-প্রচারণা শেষে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭ টা থেকে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। যাকে ভোটার তালিকা সংশোধন নিয়ে ‘রাজনৈতিক ঝড়ের মধ্যে একটি মরিয়া লড়াই’ বলছে ভারতীয় গণমাধ্যম। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। এ ব্যবস্থার কড়াকড়িকে অনেকেই ‘যুদ্ধপ্রস্তুতি’ বলে অভিহিত করছেন। এ দিন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাডুতেও বিধানসভা নির্বাচনের ভোট শুরু হয়েছে।…

Read More

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ অ্যাকসেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত এবং আরও দুই শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত দুই শ্রমিকের নাম রাকিব ও তুষার। তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত দুই শ্রমিকের নাম সাগর ও এরশাদ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, “ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যাকসেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চারজন…

Read More