Author: সূর্যবাণী ডেস্ক

চার দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক…

Read More

ভূমধ্যসাগরে নৌযান-ডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড বাহিনী। যে ৩২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তারা সবাই পুরুষ এবং বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক। ইতালির কোস্টগার্ড এবং ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ)- এর বরাত দিয়ে গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসনপ্রত্যাশীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতালির কোস্টগার্ডকে বলেছেন, খুবই কঠিন আবহাওয়া পরিস্থিতি এবং সাগরের বড় বড় ঢেউয়ের মুখে টিকতে না পেরে ডুবে গেছে সেই নৌযানটি। সি-ওয়াচ নামের একটি জার্মান সংস্থা…

Read More

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাক্ষাতে উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন। এই চিঠিতে প্রধানমন্ত্রী চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি ব্যক্ত করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক হামলা, প্রাণহানি, আহতের ঘটনা এবং সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও…

Read More

ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড বলেছে, শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। এরপরই কঠোর ভাষায় বার্তা দিলো দেশটির সেনাবাহিনী। সেন্ট্রাল কমান্ড বলেছে, “আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে আপনাদের ধারণা একেবারেই অপূর্ণ। আমাদের বিশাল এবং কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনাদের বিন্দুমাত্র জ্ঞান নেই।” “এমনটি ভাবার কোনো সুযোগ নেই যে, আপনারা আমাদের মিসাইল উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ও নিখুঁত লক্ষ্যভেদী ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা…

Read More

অ্যাপোলো যুগের পর আবারও মানুষকে চাঁদের পথে পাঠিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। আর সেই অভিযানেরই গুরুত্বপূর্ণ ধাপ ‘আর্টেমিস-২’। প্রায় এক দশক ধরে প্রস্তুতির পর এই মিশনে চার নভোচারীকে নিয়ে মানবজাতি আবার গভীর মহাকাশে পা রাখছে, চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফেরার এক ঐতিহাসিক যাত্রায়। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে চাঁদের মাটিতে মানুষের প্রত্যাবর্তনের পথ তৈরি করবে এই অভিযান, যা নতুন মহাকাশ প্রতিযোগিতারও সূচনা হিসেবে দেখা হচ্ছে। রয়টার্স বলছে, মিশনটি প্রায় ১০ দিন স্থায়ী হওয়ার কথা। এই মিশনে চার নভোচারীকে উচ্চগতিতে চাঁদের চারপাশে ঘুরিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হবে, যা অ্যাপোলো যুগের পর প্রথম মানববাহী চন্দ্রাভিযান। এই মিশনের চার নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান,…

Read More

দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব কিউআর কোড সরিয়ে ফেলতে হবে। আগামী ৩০ জুনের মধ্যে সব মার্চেন্ট পয়েন্টে কেন্দ্রীয় ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু করা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও অপারেটরদের (পিএসও) জন্যও এই একই নিয়ম কার্যকর হবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, নতুন এই নিয়ম মানা সবার জন্য বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করলে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস অ্যাক্ট ২০২৪’-এর ৩৭(৫) ধারা এবং অন্যান্য প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।…

Read More

অস্ট্রেলিয়া সরকার ভিসা বাতিল করায় দেশটি থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। অ্যাডলফ হিটলারের প্রশংসা করে পুরোনো একটি বক্তব্যের জন্য তাঁর ভিসা বাতিল হয়েছে বলে অস্ট্রেলিয়া সরকারের সূত্রে জানা গেছে। অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের ক্ষেত্রে একটি মহল প্রভাব খাটিয়েছে বলে দাবি করছেন আজহারী। কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন মিজানুর রহমান আজহারী। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় এসব অনুষ্ঠানে তাঁর বক্তব্য রাখার কথা ছিল। গত মঙ্গলবার হঠাৎ করেই অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ আজহারীর ভিসা বাতিলের সিদ্ধান্ত জানায়। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়। সূত্র জানায়, আজহারীর আগের কিছু…

Read More

দুই নায়িকাকে পাশে নিয়ে নিজের নতুন সিনেমা ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ দেখলেন শাকিব খান—তারপরই এল স্বীকারোক্তি, আক্ষেপ আর দুঃখপ্রকাশের ঘটনা। ঈদের অন্যতম সিনেমা ‘প্রিন্স’ ঘিরে দর্শকের প্রত্যাশা আর বাস্তবতার ফারাক নিয়ে এবার খোলামেলা কথা বললেন ঢালিউডের এই শীর্ষ তারকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান। সঙ্গে ছিলেন সিনেমার দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ, পরিচালক আবু হায়াত মাহমুদ ও অন্য কলাকুশলীরা। ‘প্রিন্স’ সিনেমা দেখার পর আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি। শাকিব খান বলেন, ‘আমি ৩০টির বেশি গল্প শুনে একটি গল্প পছন্দ করি। বলতে…

Read More

সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরে (জুলাই-জুন) আরও ৪০ লাখ পরিবারের নারীপ্রধানকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে। এতে ১৩ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এই টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আধা সরকারি (ডিও) পত্র দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। ক্ষমতাসীন বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে বিপুল পরিমাণ টাকা কোন খাত থেকে জোগান দেওয়া হবে, সে উপায় খুঁজছে অর্থ মন্ত্রণালয়। সামাজিক সুরক্ষা কর্মসূচির কোনো খাত থেকে এই টাকা দেওয়া হবে, নাকি বিশেষ বরাদ্দ দেওয়া হবে, তা নিয়ে আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভা করার কথা রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই টাকা কোত্থেকে আসবে, সে সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায় থেকেই আসতে হবে।…

Read More

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় ছাড়া মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস করার একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, এক দিন অনলাইনে ক্লাস হলে পরবর্তী দিন সশরীর ক্লাস অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি আলোচনার জন্য উঠতে পারে এবং সেখানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, জ্বালানি সাশ্রয়ে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার গুরুত্বেরসঙ্গে…

Read More