Author: সূর্যবাণী ডেস্ক
অন্তর্বর্তী সরকার গত ১০ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে একধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর মতে, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন তারেক রহমান। তিনি সভার প্রধান আলোচক ছিলেন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তারেক রহমান বলেন, ‘প্রস্তাবিত সংস্কার শেষ করে, যদি তাদের (অন্তর্বর্তী সরকার) ইনটেনশন (উদ্দেশ্য) সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে। তবে…
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে আজ দেশজুড়ে বৃষ্টি হয়েছে। গভীর নিম্নচাপটি বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এ অবস্থায় আগামী ৩ দিন সারাদেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে…
বাংলাদেশে দ্রুত একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলই দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে, সে ব্যাপারে মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমরা বাংলাদেশে নির্বাচন আয়োজন নিয়ে বারবার একটা কথাই বলে আসছি যে বাংলাদেশকে তাদের দেশের মানুষের রায় ও ম্যান্ডেট কী, সেটা যাচাই করতে হবে। আর সেটা করতে অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অবাধ একটা নির্বাচনের মাধ্যমে-খুব তাড়াতাড়ি। বাংলাদেশ তাদের ভূখণ্ডের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের জন্য যে মানবিক করিডর দেওয়ার কথা বিবেচনা করছে, সে ব্যাপারে ভারতের অবস্থান কী সেটাও জানতে চাওয়া হয়েছিল মুখপাত্রের কাছে। জবাবে রণধীর জয়সওয়াল…
পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) নিরস্ত্র পদে ৮ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব করেছে পুলিশ সদর দপ্তর। এই নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের প্রস্তাব করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মো. আবুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারের কাছ থেকে নিরস্ত্র এএসআই পদে প্রয়োজনীয় এই জনবল নিয়োগের অনুমোদন পেলে যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে। বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো এবং জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এএসআই (নিরস্ত্র) পদে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।…
দেশে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বৃহস্পতিবার আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া। সেখানে তাঁর ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়। খালেদা জিয়া বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাতবরণ করেছেন, সে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে। খুব শিগগির বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিএনপির চেয়ারপারসন বলেন, ‘শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক আমাদের…
উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে শনিবার (২৪ মে) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা করেছে রাজনৈতিক দলগুলো। নিয়মিতই রাজপথে কর্মসূচি রাখছে বিএনপি। একই সঙ্গে সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত না রাখারও ইঙ্গিত দিয়ে যাচ্ছে দলটি। এমন গুরুত্বপূর্ণ সময়েই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে করলেন তারা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বৈঠক শেষে জানান, তারা সরকারের কাছে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন। একই সঙ্গে সরকারকে নিরপেক্ষ অবস্থানে গিয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন। অন্যদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার, জুলাই-আগস্ট গণহত্যার বিচারসহ বেশ কিছু ইস্যুতে আলোচনার…
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রত্যাহার না হওয়া পর্যন্ত সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরবেন না। রোববার (২৫ মে) সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করার সময় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর এ ঘোষণা দেন। ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া নিয়ে ক্ষুব্ধ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। কারণ অধ্যাদেশের খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত, কর্তব্য পালন না করার জন্য উসকানির জন্য কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির বিধান যুক্ত করা হয়েছে। গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।…
এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিতে পারবেন বলে সিন্ধান্ত নিয়েছে বিটিআরসি। এর আগে একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১৫টি সিম সংগ্রহ করতে পারতেন। বিটিআরসির নতুন সিন্ধান্তে একজন গ্রাহক এখন থেকে সর্বোচ্চ ১০টি সিম সংগ্রহ করতে পারবেন। বিটিআরসি সূত্রে জানা গেছে, শিগগির এই বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে। অপরাধ দমনে ২০১৫ সালে বিটিআরসি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সিম নিবন্ধন চালু করে। ২০১৭ সালে একজন ব্যবহারকারীর জন্য সিমের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয় ১৫টি।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এসব নারী, পুরুষ ও শিশুদের মুজিবনগর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (২৫ মে) ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করা হয়। আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৯ জন শিশু। ভারত থেকে আসা কয়েকজন দাবি করেছেন, তারা সবাই বাংলাদেশি। অবৈধভাবে তারা বিভিন্ন সময় ভারতে যান। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে আজ ভোরে বিএসএফ তাদেরকে মুজিবনগরে সোনাপুর সীমান্তে নিয়ে আসে। সেখানে কাঁটাতারের বেড়ার গেট খুলে জোরপূর্বক বাংলাদেশে আসতে…
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল ও আশুলিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামিকে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁরা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক সদস্য। এই ১১ আসামি হলেন পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, অতিরিক্ত সুপার আবদুল্লাহিল কাফী, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সাবেক উপপরিদর্শক মালেক, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান, সাইফুল ইসলাম, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন, মো. নাসিরুল ইসলাম ও মুকুল চোকদার। জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ)…
