Author: সূর্যবাণী ডেস্ক
রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন আরও কয়েক শ শিক্ষক–শিক্ষার্থী। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আটটি বাসে করে এসে তাঁদের সঙ্গে যোগ দেন এসব শিক্ষক–শিক্ষার্থী। তাঁদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনও রয়েছেন। দুপুরে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের মুখে ছত্রভঙ্গ হওয়ার পর বেলা দুইটার দিকে প্রায় দুই শ শিক্ষার্থী কাকরাইল মোড়ে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেলে তাদের সঙ্গে ওই সব শিক্ষক–শিক্ষার্থী এসে যোগ দেন। তাঁরা সবাই নিজেদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন। বিক্ষোভরত…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে সাড়া দিয়ে নির্দিষ্ট দিনে হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ঘুসের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (১৪ মে) টিউলিপ সিদ্দিককে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে তলব করা হলেও তিনি আসেননি। পরে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। এক্ষেত্রে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের সহায়তায় রেড অ্যালার্ট জারি করা হবে বলেও জানান তিনি। অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ থেকে দেশে ফেরত আনার সুযোগ বিষয়ে এক্সট্রাডিশন ট্রিটি বা প্রত্যর্পণ চুক্তি তৎকালীন আওয়ামী লীগ সরকারই করে গেছে বলে…
ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর থেকে বিশেষ বিমানে করে বাংলাদেশি অভিযোগে হিসেবে চিহ্নিত ১৪৮ জনকে বুধবার দেশে ফেরত পাঠানোর জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে। রাজস্থানে গত কয়েকদিন ধরেই ‘বাংলাদেশি’ অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাভাষী মুসলমানদের আটক করা হচ্ছে। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের বাংলাভাষী মুসলমানরাও আছেন। রাজস্থান পুলিশ বলেছে, এখন পর্যন্ত এক হাজার ৮ জনকে আটক করা হয়েছিল, তার মধ্যে ৭৬১ জনকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করতে পেরেছে তারা। এদেরই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হলো বুধবার (১৪ মে)। রাজস্থান থেকে বিবিসির সহযোগী সংবাদদাতা মোহর সিং মীণা জানিয়েছেন, প্রথম ধাপে ১৪৮ জনকে ফেরত পাঠানোর জন্য যোধপুরে বিমান বাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক ওয়ালে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সাতটি সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। ১. রাজু ভাস্কর্যের পেছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করা হবে। ২. সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে। ৩. নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয়।…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় একদল বিক্ষুব্ধ লোক এ আগুন দেন বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। গ্রেপ্তার তামিম হাওলাদার (৩০) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার এরশাদ হাওলাদারের ছেলে। আলোচিত এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার বাকি দুজনের বাড়িও মাদারীপুরে। তাঁরা হলেন ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের পলাশ সরদার (৩০) ও ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের সম্রাট মল্লিক (২৮)। পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় মাদারীপুরের তিনজন গ্রেপ্তার…
তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও হত্যার উসকানি, প্ররোচনা ও সরাসরি নির্দেশসহ পাঁচটি অভিযোগ এনেছেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামের কাছে তদন্ত সংস্থার কো-অর্পিতের, তদন্ত কর্মকর্তারা এ প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে এসব অভিযোগ আনা হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ওইদিন প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। গত শুক্রবার এক ফেসবুক পোস্টে…
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি নেই। তিনি নিজে একটা গাড়িও ওন করেন না।’ সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড. ইউনূসের সময় গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি, গ্রামীণ ওয়ালেটসহ বেশ কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুমোদন ও বিশেষ সুবিধা নিয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুল…
বাণিজ্য যুদ্ধের তীব্রতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র এবং চীন একটি চুক্তিতে পৌঁছেছে। পরস্পরের ওপর আরোপ করা পাল্টাপাল্টি বাণিজ্য শুল্ক ৯০ দিনের জন্য ব্যাপক পরিসরে কমাতে একমত হয়েছে দুই দেশ। সোমবার যুক্তরাষ্ট্র এবং চীনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দেওয়া বাণিজ্যযুদ্ধের উত্তেজনা কমাতেই এই চুক্তি হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির। ট্রাম্পের নতুন শুল্ক আরোপের আগে চীনের ওপর মার্কিন শুল্ক ছিল ২০ শতাংশ। পরে নতুন শুল্ক যখন ট্রাম্প ৯০ দিনের জন্য স্থগিত করেন তখন তিনি বলেছিলেন তিন মাস সবার জন্য বাড়তি ১০ শতাংশ শুল্ক হার প্রযোজ্য হবে। সুইজারল্যান্ডের জেনেভায় দুপক্ষের মধ্যে আলোচনার পর এক…
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আযহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিবারের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৭ দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। সভায় তিনি বলেন, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কার্টার সেন্টারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষেছবি: জাহিদুল করিম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ-সংক্রান্ত গেজেট হাতে পেলে দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁরা এ-সংক্রান্ত গেজেটের জন্য অপেক্ষা করছেন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কার্টার সেন্টারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ‘যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন পরিষ্কার হয়ে যাবে, অপেক্ষা করেন।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের…
