Author: সূর্যবাণী ডেস্ক

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে। শুক্রবার (৯ মে) দুপুর আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার। তিনি জানান, দুপুর ২টার দিকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এরআগে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। সকাল ১০টায় তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশে দেন।

Read More

আওয়ামী লীগ বা তার কোনো কোনো অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে বলে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ বা তার কোনো কোনো অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে। নিষিদ্ধ করার মতো প্রয়োজনীয় আইনও দেশে রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদ গতকাল বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এ খবর প্রকাশের পর আজ দুপুর থেকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় সরকারের কড়া সমালোচনা করেন এনসিপি নেতারা।…

Read More

গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। এ দিন রাত ১০টায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত আব্দুল্লাহ। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে সেখানে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার…

Read More

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এ সময় তিনি রুবিওকে জানিয়েছেন আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে। তিনি বলেছেন, ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে পাকিস্তানের জনগণ ভারতের অপ্রীতিকর যুদ্ধের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং জোর দিয়ে বলেছেন, পাকিস্তান জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। তিনি দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগের প্রশংসা…

Read More

ভারত শাসিত কাশ্মীরের গুরুত্বপূর্ণ শহর জম্মুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) রাতে হামলার ফলে জম্মু শহরসহ আখনুর ও কিশতওয়ার জেলায় জরুরি সতর্কতা জারি করা হয় ও পুরো এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ‘লোইটারিং মিউনিশন’ নামক বিশেষ ধরণের ড্রোন ব্যবহার করে জম্মু বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করে। তবে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং আকাশেই একাধিক হুমকি প্রতিহত করে। এদিকে, ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি গণমাধ্যমে কথা…

Read More

পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারত তাদের দেশের ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তিনি জানিয়েছেন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় এবং পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি ও মুজাফ্ফরাবাদে এসব হামলা হয়েছে। খবর বিবিসির। ভারত সরকার দাবি করেছে যে, তারা নয়টি স্থানে হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন যে, তারা ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছেন। পাকিস্তানের যেসব জায়গায় হামলা হয়েছে, সেখান থেকেও বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। আহমদপুর শারকিয়া (ভাওয়ালপুর) পাকিস্তানের পাঞ্জাব…

Read More

পাকিস্তানের কমপক্ষে নয় স্থানে হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলাকে ‘কাপুরুষোচিত’ হামলা বলে উল্লেখ করেছেন। দুই সপ্তাহ আগে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করেই পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। অপরদিকে পাকিস্তান দাবি করেছে যে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারাও কাশ্মীরের ভিম্বর গলি অঞ্চলে গোলা নিক্ষেপ করেছে। ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, ভিম্বর গলির কাছে মেন্ধার এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা। ভারতের সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালিয়েছে।…

Read More

ভারতের হামলার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান জানিয়েছেন, ফিদান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। পাকিস্তানের অন্তত নয়স্থানে হামলা চালিয়েছে ভারত। তবে দেশটির এই হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন।…

Read More

পাকিস্তানের অন্তত নয়স্থানে হামলা চালিয়েছে ভারত। তবে দেশটির এই হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মূলত পহেলগামের ঘটনার জেরে পাকিস্তানের অভ্যন্তরে এই হামলা চালালো ভারত। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নয়টি স্থানে যথাযথভাবে হামলা চালানো হয়েছে। এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি। গুতেরেস জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান…

Read More

জম্মু ও কাশ্মীরের আখনুর, রামবান ও পাম্পোর এলাকায় কমপক্ষে তিনটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির একজন সরকারি কর্মকর্তা দ্য হিন্দুকে এ তথ্য জানিয়েছেন। এর আগে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নয়টি স্থানে যথাযথভাবে হামলা চালিয়েছে ভারত। এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান জানিয়েছেন, ফিদান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তাদের মধ্যে যোগাযোগ…

Read More