Author: সূর্যবাণী ডেস্ক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি। রোববার (৪ মে) বিইউপি ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের একত্রিকরণ নয় বরং প্রত‍্যাবাসনই একমাত্র সমাধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই মৃতপ্রায় বিষয়টিকে বিশ্বের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরেছে। ড. খলিলুর রহমান বলেন, আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, কোনো চুক্তি বা সমঝোতাও করিনি। এটা মানবিক করিডোর নয়, এটা মানবিক চ‍্যানেল। করিডোরের ব‍্যাখ‍্যা/সংজ্ঞা আলাদা। মানবিক করিডোরের নামে…

Read More

বাংলাদেশে কবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তা জানতে চেয়েছে রাশিয়া। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এমনটাই জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। রোববার (৪ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। তাদের (রাশিয়ার) বাংলাদেশে বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আগ্রহ রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন…

Read More

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫০৫ জন। রোববার (৪ মে) দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হন ৫০৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪০৫ জনকে। অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, ছয়টি এলজি, একটি রাইফেল, একটি একনলা বন্দুক, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিশেষ অভিযান…

Read More

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ নিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিটটি দায়ের করেছেন। এই আইনজীবী বলেন, আগামীকাল সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে। রিট আবেদনে বলা হয়েছে, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনটি সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ ইসলামি শরিয়তের বিধানের পরিপন্থী। দেশের জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী। বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই বিষয়ে রিট দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জাতীয়ভাবে স্পর্শকাতর। রিটে সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। রিটে…

Read More

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, ন্যায্য পারিশ্রমিক ও নীতিগত সহায়তা সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জরুরি। সাংবাদিক ও সংবাদমাধ্যম উভয়ে আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছে, যা তাদের আপস করতে বাধ্য করছে। আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে ‘ব্রেভ নিউ বাংলাদেশ: রিফর্ম রোডম্যাপ ফর প্রেস ফ্রিডম’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় কামাল আহমেদ এ কথা বলেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যৌথভাবে সেমিনারটি আয়োজন করে ইউনেসকো ঢাকা অফিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুইডেন দূতাবাস। সেমিনারে কামাল আহমেদ বলেন, ‘স্বাধীন সাংবাদিকতার জন্য বিদ্যমান বৈরি পরিবেশের প্রসঙ্গ এড়িয়ে যাওয়া যাবে না। সাংবাদিকদের ওপর মৌখিক ও শারীরিক হামলা এখনো হচ্ছে। অনেকে মিথ্যা…

Read More

পাকিস্তানে সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে সামরিক হামলা চালাবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ এই সতর্কবার্তা দিয়েছেন। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন খাজা আসিফ। সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না। বহুভাবে আগ্রাসন চালানো যায়। যেমন সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া বা পানিপ্রবাহকে ভিন্নপথে চালিত করাও একপ্রকার আগ্রাসন। কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের।” “তাই সিন্ধু নদের পানিপ্রবাহ…

Read More

নিজেদের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তিনদিন পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুনের উত্তাপ। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত বুধবার অধিকৃত জেরুজালেমের পশ্চিমে এসতাওল বন থেকে আগুন শুরু হয়ে মেসিলাত জিওন এলাকায় ছড়িয়ে পড়ে। উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা ও প্রবল বাতাস দাবানলকে দ্রুত ছড়িয়ে দেয়। স্থানীয় অগ্নিনির্বাপক বাহিনীর কমান্ডার শমুলিক ফ্রিডম্যান একে ‘সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল’ হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলের বন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জিউইশ ন্যাশনাল ফান্ড জানিয়েছে, প্রধান আগুনগুলো নিয়ন্ত্রণে আসলেও কিছু এলাকায় এখনো কাজ চলছে। শুক্রবার পর্যন্ত প্রায় ছয় হাজার একর জমি আগুনে পুড়ে গেছে। এর মধ্যে দুই…

Read More

চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৭ হাজার ৬৯৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে এদের মধ্যে একজন হজযাত্রী মারা গেছেন। শনিবার (৩ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, সৌদি আরবে যাওয়া সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৫৬৪ জন। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৩ হাজার ১৩০ জন। মোট হজ ফ্লাইট সংখ্যা ৪৩টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৮টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১২টি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট…

Read More

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ইরাকের বাগদাদ নগরী। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে তিন নম্বরে। শনিবার (১৯ মার্চ) সকাল ৮টা ৫৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। দূষণ তালিকায় শীর্ষে থাকা বাগদাদের স্কোর ২০২ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ১৯১ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু। তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই শহরটির দূষণ স্কোর ১৬৮ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।…

Read More

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম আকরামসহ পাকিস্তানের সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রভাবশালী ব্যক্তিদের ওপর ‘ডিজিটাল ক্র্যাকডাউনে’র অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। শুধু তাঁরাই নন, শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, শাদাব খান, ইমাম–উল–হক, নাসিম শাহ, হাসান আলী, টেস্ট অধিনায়ক শান মাসুদ এবং পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ব্লক করেছে ভারত। ভারত থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পাকিস্তানের এসব সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অ্যাকাউন্ট দেখতে পারছেন না। তাঁদের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতে গিয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ থেকে একটি বার্তা পাচ্ছেন তাঁরা, ‘ভারতে এই অ্যাকাউন্ট প্রদর্শনযোগ্য…

Read More