Author: সূর্যবাণী ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। দৈনিক আট ঘণ্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সঙ্গে বিশ্বময় স্বীকৃতি লাভ করে। এ দিবসে…
শ্রমিকের মজুরি নিয়মিত রাখতে নিয়োগকারী প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় ক্যাশ ফ্লো ঠিক রাখার জন্য তিন মাসের মোট বেতন বা মজুরির সমপরিমাণ বাধ্যতামূলক আপদকালীন তহবিল গঠনের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। একই সঙ্গে মজুরির নিশ্চয়তায় বিমা স্কিম চালুর সুপারিশ করা হয়েছে। যাতে কোনো প্রতিষ্ঠান মজুরি দিতে ব্যর্থ হলে, কোনো শ্রমিক ছাঁটাই হলে, পুনরায় কম বেতনে নিযুক্ত হলে, এই বিমার আওতায় তা পরিশোধ করা যায়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের নেতৃত্বাধীন ১৮ সদস্যের শ্রম সংস্কার কমিশন এসব সুপারিশ করে। এ সংক্রান্ত ‘শ্রম জগতের রূপান্তর-রূপরেখা: শ্রমিক অধিকার, সুসমন্বিত শিল্প সম্পর্ক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন’ শীর্ষক প্রতিবেদন সম্প্রতি প্রধান…
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা ও তার জেরে দুই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আশঙ্কার প্রেক্ষাপটে বুধবার (৩০ এপ্রিল) এই পৃথক ফোনালাপ অনুষ্ঠিত হয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলাপচারিতায় রুবিও পহেলগাম হামলায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভারতকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা প্রশমনে কাজ করার আহ্বান জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে রুবিও পহেলগাম হামলার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনতে…
কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা তীব্রতর হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি এয়ারলাইনগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এই নিষেধাজ্ঞা থাকবে আগামী ২৩ মে পর্যন্ত। ভারত সরকারের পক্ষ থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এর আগে পাকিস্তান ভারতীয় এয়ারলাইনগুলোর জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। সেই সঙ্গে তৃতীয় দেশের মাধ্যমেও সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় এবং ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ দক্ষিণ এশীয় ভিসা স্থগিত করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে বলেন, এই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার যে দাবি ভারত…
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পল্টন মোড়ে আসছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শ্রমিক দিবসের অনুষ্ঠান শুরু হয়। এসময় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। সরেজমিনে দেখা গেছে, এদিন সকাল ৮টার পর থেকে রাজধানীর বাড্ডা, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মগবাজার থেকে নেতাকর্মীরা শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান নিয়ে পল্টন মোড়ে জড়ো হচ্ছেন। শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।…
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর দেশ দুটি একটি চুক্তিতে সই করেছে। ফলে ওয়াশিংটন কিয়েভের মূল্যবান দুর্লভ খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে তার পুনর্গঠনে তহবিল জোগান দেবে। গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে এ চুক্তি সই হয়। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে জোর দর–কষাকষি করে দুই দেশ। চুক্তি সই হওয়ার ব্যাপারে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু অনিশ্চয়তা থাকলেও অবশেষে এটি সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কের ক্ষেত্রে এ চুক্তি একটি অগ্রগতি নির্দেশ করছে। গত মার্চে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠকের পর এ সম্পর্ক তলানিতে নেমেছিল। চুক্তি সইয়ের ঘোষণা দিয়ে মার্কিন…
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্বত্ব সংরক্ষণে সবাইকে উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়োজনে দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন এ প্রত্যাশা করি। শনিবার (২৬ এপ্রিল) বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ বছরের প্রতিপাদ্য- ‘আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি’ যা বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, সংগীত এক সর্বজনীন ভাষা, যা হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত…
জম্মু-কাশ্মিরে ২৬ জনকে হত্যার ঘটনায় সৃষ্ট পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার (২৫ এপ্রিল) এমন প্রস্তাব দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, “ভারত ও পাকিস্তান ইরানের ভাতৃপ্রতীম প্রতিবেশী। আমরা এমন সম্পর্ক উপভোগ করছি যা কয়েক শতক পুরনো সাংস্কৃতিক সভ্যতায় নীহিত। অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বাগ্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপোড়া তৈরি করতে চাই।” ইরানি পররাষ্ট্রমন্ত্রী মাইক্রো ব্লগিং সাইট এক্সে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া পোস্টে পার্সিয়ান কবি সাদির একটি কবিতাও উল্লেখ করেছেন। এ কবিতায় সাদি লিখেছেন, “মানুষ একটি একক পরিবার, যদি পরিবারের কেউ…
গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বেশ কিছু মেডিক্যাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজাজুড়ে শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল জাজিরার। দখলদার বাহিনীর হামলায় অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা বাড়ছেই। প্রায় ১৮ মাস ধরে সেখানে সংঘাত চলছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৫১ হাজার ৪৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১৭ হাজার ৪১৬ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০। কারণ ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছে তাদেরও নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৩ সালের…
নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এ অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হলেও সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে দুটি গোডাউনে মজুত করে রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। এময় দুই গোডাউন থেকে মোট ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ করা হয়। নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার কেজি চাল জব্দ…
