Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»শাহবাজ-জয়শঙ্করকে ফোনে কী বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    শাহবাজ-জয়শঙ্করকে ফোনে কী বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    মে ১, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা ও তার জেরে দুই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আশঙ্কার প্রেক্ষাপটে বুধবার (৩০ এপ্রিল) এই পৃথক ফোনালাপ অনুষ্ঠিত হয়।

    ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলাপচারিতায় রুবিও পহেলগাম হামলায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভারতকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা প্রশমনে কাজ করার আহ্বান জানান তিনি।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে রুবিও পহেলগাম হামলার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনতে উভয় দেশের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেন। হামলার তদন্তে পাকিস্তানের সহযোগিতা কামনার পাশাপাশি তিনি ভারত-পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের ওপর জোর দেন।

    ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ই কাশ্মীরের সাম্প্রতিক হামলাকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ বলে অভিহিত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং দোষীদের কঠোর শাস্তির হুমকি দিয়েছে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং ভারতের যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে।

    বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে তাদের কাছে ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্য’ রয়েছে এবং তা পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই হতে পারে। এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ‘জবাব কঠোর ও যথাযথ হবে’।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মোদী ভারতের সেনাবাহিনীকে হামলার প্রতিক্রিয়ায় সময়, লক্ষ্য ও পদ্ধতি নির্ধারণে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

    এর আগে, মঙ্গলবার পাকিস্তান দাবি করে, কাশ্মীর সীমান্তে লাইন অব কন্ট্রোল (এলওসি) অতিক্রম করা একটি ভারতীয় নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ভারত পাল্টা অভিযোগ করেছে, পাকিস্তান টানা ছয়দিন ধরে বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে, যার জবাবে ভারত ‘তাৎক্ষণিক ও সমানুপাতিক’ প্রতিক্রিয়া দেখিয়েছে।

    Previous Articleএবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত
    Next Article শ্রমিকের বাধ্যতামূলক তহবিল-আপদকালীন মজুরি বিমা চালুর সুপারিশ

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী