Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত

    এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত

    মে ১, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা তীব্রতর হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি এয়ারলাইনগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এই নিষেধাজ্ঞা থাকবে আগামী ২৩ মে পর্যন্ত। ভারত সরকারের পক্ষ থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে পাকিস্তান ভারতীয় এয়ারলাইনগুলোর জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। সেই সঙ্গে তৃতীয় দেশের মাধ্যমেও সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় এবং ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ দক্ষিণ এশীয় ভিসা স্থগিত করা হয়।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে বলেন, এই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার যে দাবি ভারত করছে, তা তিনি ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করছেন। তিনি একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যেন ভারতকে ‘অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি না করে দায়িত্বশীল আচরণ করতে’ অনুরোধ করে।

    পাকিস্তান আরও জানিয়েছে, তাদের কাছে ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্য’ রয়েছে, ভারত শিগগির সামরিক অভিযান চালাতে পারে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

    কাশ্মীর অঞ্চলে সম্প্রতি পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করেছে, হামলাকারীদের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক এবং তারা ‘সন্ত্রাসী’। অন্যদিকে, ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।

    এই ঘটনায় দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। এমনকি ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ‘সিন্ধু পানি চুক্তি’ও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

    Previous Articleপল্টনে শ্রমিক সমাবেশ শুরু, দলে দলে আসছেন নেতাকর্মীরা
    Next Article শাহবাজ-জয়শঙ্করকে ফোনে কী বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী