Author: সূর্যবাণী ডেস্ক

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের তারকা ব্যাটসম্যান আজ ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন। এর আগে গত বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলেছিলেন তিনি। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন। টেস্ট থেকে অবসরের ঘোষণায় কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি নীল (ভারতের টেস্ট ক্যাপ) পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, কখনো কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে, যা সারাজীবন বয়ে বেড়াব।’ ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পা রেখেছিলেন কোহলি। গত ১৪ বছরে খেলেছেন ১২৩ টেস্ট,…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ জন্য প্রক্রিয়া সবসময় জারি রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা আছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোল তো আমার কথা অনুযায়ী কাজ করবে না। এক্ষেত্রে তারা (ইন্টারপোল) তাদের আইন-কানুন অনুযায়ী ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান ব্লকেড কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সে…

Read More

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা/ ছবি- জাগো নিউজ আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। শাহবাগ ছাড়া আর কোথাও এই ব্লকেড না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (১০ মে) দুপুর ১টা ৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘শাহবাগ ছাড়া আর কোথাও ব্লকেড হবে না।’ সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। শাহবাগ মোড়ের চারদিকের সড়কের মুখে ব্যারিকেড দিয়ে…

Read More

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিমানঘাঁটিতে হামলার খবর এলো। এর আগে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, তাদের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। যদিও ভারত এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সতর্ক করে বলেছেন যে ভারতের উচিত পাকিস্তানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা। তিনি দাবি করেন যে পাকিস্তান সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তিনি বলেন যে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত। এদিকে…

Read More

টানা দরপতনের মধ্যে পড়েছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহজুড়ে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এতে সবকয়টি মূল্যসূচকের পতন হওয়ার পাশাপাশি বড় অঙ্কের বাজার মূলধন কমেছে। এর মাধ্যমে টানা পাঁচ সপ্তাহ পতনের মধ্যে থাকলো দেশের শেয়ারবাজার। পাঁচ সপ্তাহের এই টানা পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২১ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে। এর মধ্যে গত সপ্তাহে কমেছে ৪ হাজার কোটি টাকার বেশি। শেয়ারবাজারে এমন দরপতন হওয়ায় মতিঝিলে কাফন মিছিল করেছেন বিনিয়োগকারীদের এক অংশ। দুই সপ্তাহের টানা পতনের পর গত সপ্তাহের প্রথম দুই কার্যদিবস শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার…

Read More

নিজেদের তিন বিমানঘাঁটি লক্ষ্য করে ভারতীয় ক্ষেপণাস্ত্রের হামলার কড়া জবাব দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, ভারতে ও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ শনিবার গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’। সংশ্লিষ্ট সূত্রের খবর, এর মধ্যে একটি পাল্টা হামলা চালানো হয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায়। এখানে ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের মজুতাগার রয়েছে। ‘ব্রহ্মস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র। সামরিক যান, সাবমেরিন ও জাহাজ থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়। ছোড়া যায় যুদ্ধবিমান থেকেও। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৮০০ কিলোমিটার বা ৪৯৭ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ব্রহ্মস অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এ ক্ষেপণাস্ত্রের উন্নয়নের সঙ্গে জড়িত। এটি…

Read More

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ শুক্রবার বেলা ৩টার কিছু আগে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ‘এ ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য…

Read More

ভারতের মোট ৭৭টি ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। দাবি করা হয়েছে, ৮ মে সন্ধ্যা পর্যন্ত ২৯টি ড্রোন ভূপাতিত করা হয়। তারপর আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলো নজরদারি এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে। এদিকে পাকিস্তান গত বুধবার চীনের তৈরি যুদ্ধবিমান দিয়ে ভারতের দুইটি সামরিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন, পাকিস্তান চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে অন্তত দুইটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। অন্যদিকে ভারত-পাকিস্তানের মধ্যে…

Read More

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া সমাবেশে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। জুমার নামাজের পর থেকে ছাত্র-জনতার উপস্থিতি বাড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন অনেকে। শুক্রবার (৯ মে) জুমার নামাজ শেষে দলে দলে ছাত্র-জনতা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি। সমাবেশ মঞ্চে অবস্থান করছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছাত্রশিবিরের সিবগাতুল্লাহ সিবগা, ফরহাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারাও সমাবেশে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে উত্তাল সমাবেশস্থল মঞ্চ থেকে স্লোগান দেওয়া হচ্ছে, ‘কণ্ঠে আবার লাগা জোর, আওয়ামী লীগের কবর খোঁড়’, ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘ব্যান ব্যান…

Read More

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সমাবেশে উপস্থিত লোকজন। এর আগে আজ সকালে জুমার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশে জড়ো হচ্ছে ছাত্র-জনতা তিনি বলেন, আমরা সারাদেশের মানুষকে আহ্বান জানাই আপনার জুমার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিন। আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ সমাবেশ…

Read More