Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»খেলা»ক্রিকেট»টেস্ট থেকে অবসরের ঘোষণা কোহলির

    টেস্ট থেকে অবসরের ঘোষণা কোহলির

    মে ১২, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের তারকা ব্যাটসম্যান আজ ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন।

    এর আগে গত বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলেছিলেন তিনি। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন।

    টেস্ট থেকে অবসরের ঘোষণায় কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি নীল (ভারতের টেস্ট ক্যাপ) পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, কখনো কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে, যা সারাজীবন বয়ে বেড়াব।’

    ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পা রেখেছিলেন কোহলি। গত ১৪ বছরে খেলেছেন ১২৩ টেস্ট, ৩০ সেঞ্চুরিসহ করেছেন ৯২৩০ রান।

    টেস্ট ক্রিকেট থেকে কী পেয়েছেন বোঝাতে গিয়ে কোহলি লিখেছেন, ‘সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত—যেগুলো কেউ দেখে না, কিন্তু সেগুলোই আজীবন মনে গেঁথে থাকে।’

    গত নভেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার–গাভাস্কার ট্রফি থেকেই কোহলির টেস্ট ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সিরিজে পাঁচ টেস্টে তিনি ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন।

    সিরিজে যে আটবার আউট হয়েছেন, তার মধ্যে সাতবারই অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্টাম্পের পেছনে ক্যাচ দিয়েছেন।

    তবে অস্ট্রেলিয়া সফর ভালো না কাটলেও কোহলি শিগগিরই অবসর নেবেন বলে অনেকেই ধারণা করেননি। ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, কিছুদিন আগেই বিসিসিআইয়ের কাছে টেস্ট থেকে অবসরের কথা জানিয়েছিলেন কোহলি।

    তবে বোর্ড তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে। সেটি টেস্ট ছেড়ে দেওয়ার মনস্থির করে ফেলেছেন, সেটি জানিয়ে কোহলি লিখেছেন, ‘এখন যখন আমি এই ফরম্যাট থেকে সরে যাচ্ছি, এটা সহজ নয়। কিন্তু আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি।’

    সঙ্গে যোগ করেছেন, ‘আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি—এই খেলাটার প্রতি, মাঠে আমার সঙ্গী হওয়া মানুষদের প্রতি; আর তাঁদের প্রতি, যাঁরা আমাকে এই পথচলায় সম্মান ও ভালোবাসা দিয়েছেন।’

    বিদায়বেলায় ভারতের ২৬৯তম টেস্ট ক্রিকেটার পরিচয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে কোহলি লিখেছেন, ‘আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে সব সময়ই একটা হাসি ফুটে উঠবে মুখে।’

    Previous Articleইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
    Next Article যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন পরিষ্কার হয়ে যাবে: সিইসি

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী