Author: সূর্যবাণী ডেস্ক

সদ্য বিদায়ী ঈদুল ফিতরের আগে ও পরে ১৫ দিনে (১৪–২৮ মার্চ) দেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। সেই হিসেবে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে ৪৬ জন নারী ও ৬৭ জন শিশু রয়েছে। এছাড়া জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী আহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ। এই সময়ে ১১টি নৌপথ দুর্ঘটনায় ৯ জন নিহত, ২৩ জন আহত এবং ২ জন নিখোঁজ রয়েছেন। ২৯টি রেলপথ দুর্ঘটনায় ৪১ জন নিহত এবং ২০৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংবাদমাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক…

Read More

হয়রানি বন্ধ করে মূল্য সংযোজন কর বা ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে প্রথম দফায় অডিটের আওতায় দেশের শীর্ষ পর্যায়ের ৬০০টি প্রতিষ্ঠান এসেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠান ৪০৫টি, সেবাপ্রদানকারী ৯৮টি, খুচরা ও পাইকারি বিক্রেতা ৬৫টি এবং আমদানিকারক ও রপ্তানিকারক ক্যাটাগরিতে ৩২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সদস্য পদমর্যাদার ওই কর্মকর্তা বলেন, এখন থেকে আর কোনো কর্মকর্তা চাইলেই নিজের ইচ্ছামতো কোনো প্রতিষ্ঠানকে অডিটের জন্য পছন্দ করতে পারবেন না। সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রথম দফায় অডিটের জন্য দেশের ৬০০টি…

Read More

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এখন থেকে সরকারি অফিস তিনদিন সশরীর এবং দুই দিন ভার্চুয়ালি হবে- এমন তথ্য জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অফিসের সময়সূচি পরিবর্তন সংক্রান্ত এই চিঠিটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়টি। এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল একটি স্মারকপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।

Read More

দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস নেওয়ার সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, গত ৩১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ঢাকাসহ সব মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অত্যন্ত অনভিপ্রেত ও অপরিণামদর্শী। সরকার জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের ওপর অনলাইন ক্লাস চাপিয়ে দিচ্ছে, যা জাতিকে মেধাশূন্য করার এক গভীর ষড়যন্ত্রেরই অংশ। তিনি আরও বলেন, অনলাইননির্ভর শিক্ষাব্যবস্থার ফলে শিক্ষার্থীরা বহুমুখী ক্ষতির সম্মুখীন হয়। ইন্টারনেটের উচ্চমূল্যের কারণে অনেক…

Read More

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সব লক্ষ্য প্রায় অর্জিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ মার্চ) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন। ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে বলতে পারি, যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় অর্জিত হওয়ার পথে। হোয়াইট হাউজ থেকে দেওয়া ভাষণে ট্রাম্প আরও বলেন, আমি আজ রাতে বলতে পারি, আমরা যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্য খুব শিগগির পূরণ করার পথে রয়েছি। এদিকে, ইরানে চলমান সামরিক অভিযান শেষ করার নির্দিষ্ট কোনো সময়সীমা ট্রাম্প তার ভাষণে উল্লেখ করেননি। তবে তিনি সম্প্রতি বলেছেন, এটি খুব দ্রুতই শেষ হতে পারে। হয়তো, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে।…

Read More

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা তরুণরা নিজেদের জন্য, পৃথিবীর জন্য এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ একা বহন করতে হবে না, কেবল তরুণদেরকে তাদের ন্যায্য অংশ, নিরাপদ পরিসর ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা দিতে হবে। আমি বিশ্বাস করি তারা নিজেদের জন্য, পৃথিবীর জন্য এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুবকদের জন্য বিশ্ব কর্মপরিকল্পনার (ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইয়ুথ) ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে…

Read More

জাতীয় নির্বাচনের আগে সব গোলমাল ঠিক হয়ে যাবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে-এমন কথা বলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, বিদ্যমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ফেব্রুয়ারিতে ভোটের জন্য অপেক্ষায় সবাই। রমজানের আগে ভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা হবে। কেউ ফাউল করতে নামবেন না। ১৯৯১, ১৯৯৬, ২০০৮ সালের ভোটের আগেও গোলমাল হয়েছিল মন্তব্য করে সিইসি বলেন, নির্বাচনের সময় এলে সব ঠান্ডা হয়ে যাবে। সবার জন্য সমান সুযোগ তৈরিতে সর্বশক্তি দিয়ে নামবে ইসি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের…

Read More

ক্যাচ মিস তো ম্যাচ মিস। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানকে শুরুতে যেভাবে চেপে ধরেছিলো বাংলাদেশ, শেষে সেই চাপটা ধরে রাখতে পারেনি। পারলো না মূলত মিস ফিল্ডিংয়ের কারণে। বেশ কয়েকটি ক্যাচ মিস, রান আউট মিস আর বাউন্ডারি বাঁচাতে না পারার কারণে শেষ পর্যন্ত জয়ের জন্য বাংলাদেশ পেলো ১৩৬ রানের লক্ষ্য। অথচ, মিস ফিল্ডিংগুলো না হলে পাকিস্তানের রান ১০০’ও হয়তো হতে পারতো না। কিন্তু এখন ১৩৬ রানও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে গেলো বাংলাদেশ দলের সামনে। দুবাইতে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে পাকিস্তান।…

Read More

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ বনশ্রী এলাকার ডি ব্লকে এলো আরো বড় পরিসরে । বৃহস্পতিবার বিকেল ৪টায়  স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’ -এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিজিওনাল হেড অব (অপারেশনস) আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অব (অপারেশনস) কামরুজ্জামান স্বাধীনসহ অনেকে। স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির নতুন এই আউটলেট নিয়ে বলেন, গ্রাহকদের সুবিধার্থে স্বপ্ন এখন প্রায় দেশজুড়ে। বনশ্রী এলাকায় অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক বড় আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন। স্বপ্নের…

Read More