Author: সূর্যবাণী ডেস্ক
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে তাঁকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আজ সকালে বলেন, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে আছেন। পরে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, শিরীন শারমিন চৌধুরীকে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কী কী মামলা আছে সেই বিষয়গুলো দেখা হচ্ছে। তারপর তাঁকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে। শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার।…
মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সে লক্ষ্যে শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাসহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আগামীকাল ৭ এপ্রিল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হবে। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ হবেন নারী। এছাড়া প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, দীর্ঘমেয়াদি ও জটিল রোগের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)…
হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা বেঁধে দেওয়ার মধ্যেই ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আসালুয়েহ এলাকায় অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সাউথ পার্সের একটি প্রধান পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে এই হামলা চালানো হয়। এতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিশ্চিত করেছেন, তারা ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় একটি ‘শক্তিশালী হামলা’ চালিয়েছেন। ইরানের মোট পেট্রোকেমিক্যাল উৎপাদনের অর্ধেকই আসে এই কেন্দ্রটি থেকে। ইসরায়েলি সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনা চললেও হামলার ক্ষেত্রে ইরান কোনো ‘ছাড়’ পাবে না। গত ১৮ মার্চ একই স্থাপনায় ইসরায়েলের আগের হামলার পর আন্তর্জাতিক…
সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশ জাতীয় দলে ফেরানোর বিষয়ে কাজ করছে বিসিবি। জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর সাকিবের নামে দেওয়া মামলাগুলো প্রত্যাহার কিংবা জামিন করিয়ে বিসিবিই চাচ্ছে সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলে ফিরিয়ে আনতে। এ নিয়ে তারা এনএসসির কাছে কাগজ-পত্রও জমা দিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে সাকিব আল হাসানের সাক্ষাৎকার ছাপা হয়েছিল। যেখানে সাকিব রাজনীতি নিয়েও কথা বলেছেন। ২০২৪ এর নির্বাচনে সাকিব আল হাসান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পত্রিকার সঙ্গে ওই সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তার দল রাজনীতিতে ফিরলে তিনিও রাজনীতিতে ফিরবেন। এ নিয়ে সোমবার (৬ এপ্রিল) সারাদিন সোশ্যাল…
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ ৭টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস করা হয়েছে। এছাড়া ৩টি বিল আলোচনার জন্য রাখা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলগুলো উত্থাপন করেন। পরে বিলগুলো একে একে কণ্ঠভোটে দিলে পাস হয়। এদিন আইনমন্ত্রী মোট ১০টি বিল সংসদে উত্থাপন করেন। এর মধ্যে ৭টি বিল পাস হলেও বাকি ৩টি বিল নিয়ে আপত্তি থাকায় সেগুলো অধিকতর আলোচনার জন্য রাখা হয়েছে। এছাড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা (সংশোধন) বিল’ উত্থাপন করলে সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। সংসদে উত্থাপনের পর…
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এবছর দিবসটি উদযাপন করবে। এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতি বছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ (সোমবার) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। তবে, সাক্ষাতে আলোচনার বিষয় কী ছিল, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয় থেকে পাঠানো ছবিতে দেখা যায়, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন।
ইসরায়েলের হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ উদ্ধার করেছেন ইসরায়েলি উদ্ধারকর্মীরা। ইসরায়েলি গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এই দুই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। পরে সেখান থেকে তাঁদের নিথর অবস্থায় উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বা নিখোঁজ থাকা আরও দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে খবরে জানানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোববার ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। ছয়তলা ভবনটি ধসে পড়ার ঝুঁকিতে আছে। আল–জাজিরার খবরে বলা হয়, ঘটনাস্থলে গতকাল রাতের পর…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারের মধ্যে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। খবর আল জাজিরার। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাবে। এদিকে ইরান বলছে, তাদের অবকাঠামোর ওপর যেকোনো হামলার ‘যথাযথ’ জবাব দেওয়া হবে। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ বলে নিন্দা করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফা শহরের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে চারজন আহত এবং আরও চারজন নিখোঁজ হয়েছেন। উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত রয়েছে। কুয়েতে বিদ্যুৎ, পানি পরিশোধন…
বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। সোমবার দিনের শুরুর লেনদেনে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম ১ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছে। নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও সপ্তাহের শুরুতে বেড়েছে, যা এক দশমিক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ এখন ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিকে বিঘ্নিত করছে।…
