Author: সূর্যবাণী ডেস্ক
পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁরা সবাই বিদেশি নাগরিক। গতকাল রোববার রাতে এ বিস্ফোরণের ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান লাঞ্জারের সন্দেহ, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে হামলা চালানো হয়েছে। জিও নিউজকে বিভিন্ন সূত্র বলেছে, করিমাবাদসহ করাচি শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে এবং আগুন জ্বলছে। আহত ব্যক্তিদের সবাইকে জরুরি চিকিৎসার জন্য জিন্নাহ হাসপাতালে নেওয়া হয়েছে। মালির এলাকার পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্টের (এসএসপি) এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরে ট্রাফিক সংকেতের কাছে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক খবরের ভিত্তিতে পুলিশ জানিয়েছে,…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এর মধ্যে ইসলামাবাদে বিক্ষোভের কারণে পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান ও দলটির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লাহোর ও রাওয়ালপিন্ডিতে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের এফআইআরে ইমরান খান ছাড়াও পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা হাম্মাদ আজহার, সালমান আকরাম রাজা, গুলাম মহিউদ্দিন, এমপিএ শাহবাজ, মুসাররাত জামশেদ চিমা, শেখ ইমতিয়াজ, আলি ইমতিয়াজ, সাব্বির গুজারের নাম রয়েছে। এফআইআরে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানকে অসাধারণ সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এতে তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এফআইআরে দাবি করা হচ্ছে, ইমরান কারাগারে থেকেই দলের নেতা-কর্মীদের রাষ্ট্রের…
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত ভাগের পর বিগত ৫-৬ বছর ভারতীয় উপমহাদেশে তাঁরা অনেক বেশি আঞ্চলিক সংহতি দেখতে পেয়েছেন। শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘সরদার প্যাটেল লেকচার অন গভর্ন্যান্স’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক ছিল আইসি সেন্টার। অনুষ্ঠানে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারের মধ্যে সড়ক ও রেল যোগাযোগের ওপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে জয়শঙ্কর আরও বলেন, ভারতের পরিশোধনাগার থেকে নেপাল ও বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ‘প্রতিবেশী আগে’ নীতি গ্রহণ করেছে। আর বড় দেশ হিসেবে ভারতকেই সবচেয়ে বেশি সম্পদের সংস্থান করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশীয় সহযোগিতা…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহম্মদ মুইজ্জু উভয়েই একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। আজ সোমবার দ্বিপক্ষীয় বৈঠকের পর দুজনেই শতাব্দীপ্রাচীন সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে বলেন, আগামী দিনেও দুই দেশ ভবিষ্যৎ প্রকল্পে সহযোগিতার হাত বাড়াবে। প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত সব সময় মালদ্বীপের পাশে থেকেছে। অর্থনৈতিক বা চিকিৎসা-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সবার আগে সাড়া দিয়েছে, এগিয়ে গেছে। কোভিডের সময় ছয় লাখ জনসাধারণকে প্রতিষেধক সরবরাহ করেছে। ভবিষ্যতেও ভারত এই ভূমিকা পালন করবে।নরেন্দ্র মোদি বলেন, মালদ্বীপ ভারতের বরাবরের বন্ধু। ভারত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ রাখায় মালদ্বীপের গুরুত্ব অপরিসীম। ভারতের ‘প্রতিবেশী প্রথম নীতি’ ও ‘সাগর’ (সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর…
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ১০ দফা দাবি আদায়ে আবারও মাঠে নামছেন চিকিৎসকেরা। মঙ্গলবার রাজ্যের সব সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা ১২ ঘণ্টার প্রতীকী অনশনে অংশ নেবেন। এ ছাড়া বিকেলে প্রতিবাদ মিছিলে অংশ নেবেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকসহ সাধারণ মানুষ। ঘোষিত ১০ দফা দাবি আদায়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে কলকাতার ধর্মতলার অনশন মঞ্চে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। অনশনে যোগ দিয়েছেন সাতজন জুনিয়র চিকিৎসক। তাঁরা হলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের তনয়া পাঁজা, অনুস্টুপ মুখোপাধ্যায় ও স্নিগ্ধা হাজরা, পিজি হাসপাতালের অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি হাসপাতালের সায়ন্তনী ঘোষ হাজরা, এনআরএস…
তাইওয়ান প্রণালি ও দক্ষিণ চীন সাগরে স্থিতিশীলতার প্রয়োজনীয়তা নিয়ে চীনের শীর্ষ এক সেনা কর্মকর্তার সঙ্গে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে আরও আলাপ-আলোচনার বিষয়ে পরিকল্পনা করেছেন তাঁরা। গত মঙ্গলবার তিন দিনের সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান জ্যাক সুলিভান। এ সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-সহ শীর্ষ পর্যায়ের অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ২০১৬ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চীন সফরে গেলেন। এ সফরের অংশ হিসেবে আজ সকালে চীনের সেনাপ্রধান ঝ্যাং ইউশিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সুলিভান। বেইজিংয়ের সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি চীনা সেনাপ্রধানকে…
চীন তার নাগরিকদের অবসরের বয়সসীমা পর্যায়ক্রমে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শুক্রবার দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামী কয়েক দশকের মধ্যে চীনে বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর হার বৃদ্ধি পেতে যাচ্ছে। কিন্তু সে তুলনায় হ্রাস পাবে তরুণদের সংখ্যা। মূলত এমন পরিস্থিতিতে চীন চাকরিজীবীদের অবসরের বয়সসীমা বাড়ানোর এ কথা ভাবছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুরুষ কর্মীদের অবসরের বয়সসীমা ৬০ বছর থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে ৬৩ বছর করা হবে। নারীদের ক্ষেত্রে বর্তমানে সেখানে ৫০ ও ৫৫ বছরের দুই ধরনের অবসরের বয়সসীমা রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি হবে যথাক্রমে ৫৫ ও ৫৮ বছর। ২০২৫ সাল থেকে পরবর্তী ১৫ বছরের বেশি সময় ধরে…
মার্কিন যাজক ডেভিড লিনকে মুক্ত করে দিয়েছে চীন। ২০০৬ সাল থেকে তিনি চীনে কারাবন্দী ছিলেন। ৬৮ বছর বয়সী ডেভিডের কারামুক্তির খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতারণার দায়ে ডেভিডকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল চীন। ওয়াশিংটনের পক্ষ থেকে বরাবর বলা হয়েছে, যাজক ডেভিডকে ভুলভাবে আটকে রেখেছে চীন। অনেক বছর আগে থেকেই ডেভিডের মুক্তি চেয়ে আসছিল মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনের কারাগার থেকে ডেভিডের মুক্তির ঘটনাকে স্বাগত জানাই। তিনি যুক্তরাষ্ট্রে ফিরেছেন। প্রায় ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন। এর আগে ডেভিডের মেয়ে অ্যালিস সংবাদমাধ্যমকে বলেন, তাঁর বাবার স্থানীয় সময় রোববার টেক্সাসে পৌঁছানোর কথা রয়েছে। তিনি…
সপ্তাহব্যাপী ছুটির দিন ‘গোল্ডেন উইক’ ও গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫ বছর পূর্তির উৎসব উদ্যাপন করছেন দেশটির অধিবাসীরা। এমন একটি সময়ে দেশের দুর্বল অর্থনীতিকে গতিশীল করতে নানা পরিকল্পনা নিচ্ছে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। অর্থনীতিকে চাঙা করার নতুন এসব পরিকল্পনার মধ্যে রয়েছে সংকটাবর্তে পড়া আবাসনশিল্পকে সহায়তা করা, পুঁজিবাজারকে সমর্থন দেওয়া, দরিদ্রদের নগদ অর্থ প্রদান, সরকারি ব্যয় বাড়ানো ইত্যাদি। নতুন পরিকল্পনা ঘোষণা করার পর চীনের মূল ভূখণ্ড ও দেশটির মালিকানায় থাকা হংকংয়ের শেয়ারবাজার রেকর্ড মুনাফা করেছে। তবে অর্থনীতিবিদেরা সতর্ক করে বলছেন, চীনের অর্থনৈতিক সমস্যা দূর করতে যথেষ্ট না-ও হতে পারে এসব নীতি। গণপ্রজাতন্ত্রী চীন তার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে। যার…
গাজায় ‘গণহত্যা’ চালানোর জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে আজ সোমবার এরদোয়ান এ হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এরদোয়ান লিখেছেন, ‘এটা ভুলে যাওয়া উচিত হবে না যে দ্রুতই হোক বা দেরিতে, ইসরায়েলকে এ গণহত্যার মূল্য দিতে হবে। এক বছর ধরে এটা চলেছে। এখনো তা অব্যাহত রয়েছে।’ গাজার হামাস–নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, উপত্যকাটিতে এক বছরে ইসরায়েলের হামলায় অন্তত ৪১ হাজার ৯০৯ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ৯৭ হাজার ৩০৩ জন। পূর্ববর্তী ২৪…
