Author: সূর্যবাণী ডেস্ক
ক্লাব ফুটবলে আপাতত বিরতি। আগামী কদিন ফুটবল দুনিয়ার চোখ থাকবে আন্তর্জাতিক ফুটবলে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব এবং ইউরোপের নেশনস লিগের ম্যাচগুলোর দিকেই নজর থাকবে বেশি। যেখানে মাঠের লড়াইয়ে দেখা যাবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও ইতালির মতো শীর্ষ দলগুলোকে। বিশ্ব ফুটবলের শীর্ষ দলগুলোর মধ্যে ব্রাজিলই বোধ হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছে। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ৫ বারের বিশ্বকাপজয়ী দলটি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের মধ্য দিয়ে শুরু হয় ব্রাজিলের হতাশাজনক যাত্রা। এরপর একের পর এক ম্যাচে ব্যর্থতার পাশাপাশি কোচ নিয়ে জটিলতায় পড়ে দলটি। পরে দরিভাল জুনিয়রকে স্থায়ীভাবে নিয়োগ দিয়ে ঘুরে দাঁড়ানোর…
ম্যানচেস্টার সিটি বলছে, তারা জিতেছে। ইংলিশ প্রিমিয়ার লিগও দাবি করছে, জয় হয়েছে তাদেরই। সোমবার যুক্তরাজ্যের আর্থিক আদালতে এক রায়ের পর বাদী-বিবাদী দুই পক্ষই নিজেদের বিজয়ী মনে করছে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের একটি আর্থিক নীতির বিরুদ্ধে মামলাটি করেছিল ম্যান সিটি। মামলাটি অবশ্য সিটির আর্থিক নীতি ভঙ্গের ১১৫টি অভিযোগসংক্রান্ত নয়। টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটি নালিশি আদালতের রায় শোনার পর ‘স্বাগত’ জানিয়েছে। সিটি বলছে, আদালতের রায়ে প্রমাণিত হয়েছে, তারা যে আর্থিক নীতি নিয়ে আপত্তি জানিয়েছে, সেটি ‘বেআইনি’ এবং লিগ কর্তৃপক্ষ ‘ক্ষমতার অপব্যবহার করেছে’। অন্যদিকে লিগ কর্তৃপক্ষের দাবি, আদালতের রায়ে এটিই প্রমাণিত হয়েছে যে অ্যাসোসিয়েটেড পার্টি ট্রানজেকশন (এপিটি) বিধিটি ‘দরকারি’ এবং ‘ম্যানচেস্টার সিটির…
আনুষ্ঠানিক ঘোষণা তিনি এখনো দেননি। তবে বয়স হয়ে গেছে ৪০ বছর। আর কত দিনই–বা খেলতে পারবেন! তাই আন্দ্রেস ইনিয়েস্তা যখন ‘দ্য গেম কন্টিনিউ’ তথ্যচিত্রে ফুটবলের মানে তাঁর কাছে কী, প্রশ্নটির উত্তর দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, সবাই ধরে নেন, এটাই তাঁর অবসরের ঘোষণা! বার্সেলোনায় তাঁর লম্বা সময়ের সতীর্থ লিওনেল মেসিও ধরে নিয়েছেন, ইনিয়েস্তার ক্যারিয়ারে শিগগিরই যতি পড়তে যাচ্ছে। সেটা ধরে নিয়েই ফ্লোরিডায় আর্জেন্টিনা দলের অনুশীলনের ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তাই দিয়েছেন মেসি। আর্জেন্টিনা অধিনায়ক মেসি ইনস্টাগ্রাম স্টোরিতে ইনিয়েস্তার সঙ্গে বার্সেলোনার জার্সিতে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমার অন্যতম জাদুকরি সতীর্থ এবং যাদের সঙ্গে খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করেছি, তাদের…
নিখুঁত ফুটবলাররা কেমন? তাঁদের গুণগুলোই–বা কী? তেমন কেউ কি সত্যিই আছেন? বাস্তবতা হচ্ছে, সর্বকালের সেরার তালিকায় থাকা ফুটবলারও পুরোপুরি নিখুঁত নন। কারণ, মানুষ হিসেবে একজন ফুটবলারেরও কোনো না কোনো দুর্বলতা থাকেই। হ্যাঁ, এটাও সত্যি যে এই ফুটবলাররাই আবার নিজেদের শক্তিশালী দিকগুলো দিয়ে আড়াল করে দেন সব দুর্বলতা। আর এ কারণেই তাঁরা সেরাদের সেরা হয়ে ওঠেন। ফলে ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রান্সিকো টট্টির কাছে যখন নিখুঁত খেলোয়াড় সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন তিনি নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম বলতে পারেন না। তাঁকে বলতে হয় এমন কাল্পনিক খেলোয়াড়ের কথা, যাঁর মধ্যে আছে সেরা খেলোয়াড়দের গুণাবলি। সম্প্রতি নিখুঁত খেলোয়াড়ের নাম জানাতে গিয়ে সর্বকালের সেরাদের তালিকায়…
হার দিয়ে সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করল দক্ষিণ আফ্রিকা। আবুধাবিতে কাল আয়ারল্যান্ডের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে ৬৯ রানে হেরেছে প্রোটিয়ারা। আগেই সিরিজ জিতে নেওয়া দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারের ক্রিকেটে দ্বিতীয়বার হারল আয়ারল্যান্ডের কাছে। ২০২১ সালে মালাহাইডে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল আইরিশরা। দক্ষিণ আফ্রিকা এরপর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে বাংলাদেশে। আমিরাত সফরে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আটটি ম্যাচ খেলে চারটিতেই হারল প্রোটিয়ার। আফগানিস্তানের কাছে ৩-ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারে দলটি। এরপর আয়ারল্যান্ডের সঙ্গে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১-এ ড্র করে। আর ওয়ানডে সিরিজ প্রথম দুই ম্যাচ জয়ের পর হারল শেষ ম্যাচে। কাল আয়ারল্যান্ডের…
টেস্ট ক্রিকেটে ব্যাট উঁচিয়ে ধরতে বাবর আজম বোধ হয় ভুলেই গেছেন! এমনটা হওয়া অস্বাভাবিক নয়। সাদা পোশাকের ক্রিকেটে সর্বশেষ পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে। এরপর তো সময় কম হয়নি। দিনের হিসাবে ৬৫১ দিন। কাল ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ এসেছিল। সেই সুযোগটাও কাজে লাগাতে পারেননি। মুলতানের ব্যাটিং–স্বর্গে দিনের একেবারে শেষ দিকে ক্রিস ওকসের বলে আউট হয়েছেন ৩০ রান করে। ২০২২ সালের ডিসেম্বরে বাবরের খেলা শেষ পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। করাচিতে করেছিলেন ১৬১ রান। এরপর যে কী হলো! সেই ইনিংসের পর এই সংস্করণে বাবর খেলেছেন ১৭ ইনিংস। যেখানে তাঁর সর্বোচ্চ ইনিংস ৪১ রানের, অস্ট্রেলিয়া সফরে। এই ১৭ ইনিংসে বাবরের…
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই, ২০২১ সালের জুলাই মাসে। তুমুল আলোচিত সেই অবসর। কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, হারারে টেস্টের মাঝপথে মাহমুদউল্লাহকে সতীর্থদের গার্ড অব অনার দিতে দেখে সবাইকে যা অনুমান করে নিতে হয়েছে। এরপর অনেক দিন মাহমুদউল্লাহ কিছু বলেননি। সেই অবসর নিয়ে রীতিমতো একটা রহস্যের জন্ম হয়েছিল। টি–টোয়েন্টি থেকে অবসর নিতে এমন কোনো নাটকীয়তার আশ্রয় নেননি মাহমুদউল্লাহ। আনুষ্ঠানিকভাবেই বিদায়ের ঘোষণা দিয়েছেন। আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না অভিজ্ঞ…
মুলতান টেস্টে আজ দ্বিতীয় দিনের খেলা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছি একটি বিষয়ে। মুলতানে যা দেখা যাচ্ছে, সেটা তো আরব আমিরাতের দুবাইয়ে দেখা যায়। রোদের উত্তাপ, ফ্ল্যাট পিচ এবং প্রথম ইনিংসেই স্কোরবোর্ডে রানের পাহাড়। আরও একটি ব্যাপার—টনি হেমিং। দুবাইয়ে পিচ কিউরেটরের দায়িত্ব পালন করা এই অস্ট্রেলিয়ান এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান পিচ কিউরেটর। মুলতানে প্রথম ইনিংসে পাকিস্তানের রানপাহাড় দেখে তাই অবাক হওয়ার কিছু নেই। ৮৬ ওভারে ৪ উইকেটে ৩২৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। সেদিনের শিরোনাম ছিলেন দুই সেঞ্চুরিয়ান অধিনায়ক শান মাসুদ (১৫১) ও আবদুল্লাহ শফিক (১০২)। আজ দ্বিতীয় দিনে আরও ৬৩ ওভার ব্যাট করে পাকিস্তান। সালমান…
‘আজ ছুটির দিন’—দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে এসে কথাটা অন্তত চারবার বলেছেন অর্শদীপ সিং। ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন থাকায় পেসারদের কেউই আজ মাঠে আসেননি। অর্শদীপেরও আসার কথা ছিল না। স্টেডিয়ামের পাশেই এক অনুষ্ঠানে আসায় শুধু সংবাদ সম্মেলন করতেই মাঠে আসেন এই তরুণ পেসার। বাংলাদেশ–ভারত আগামীকালের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ নিয়ে ঘুরিয়ে–ফিরিয়ে যা-ই জিজ্ঞেস করা হোক না কেন, অর্শদীপের উত্তর একটাই—‘আজ আমার ছুটির দিন। আমি বেশি দূর ভাবতে চাই না। ম্যাচের সময় পরিস্থিতি বুঝে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’ বাংলাদেশের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অর্শদীপ সিং বাংলাদেশের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অর্শদীপ সিংএএফপি অর্শদীপের…
‘অবাস্তবায়নযোগ্য ন্যায়বিচারের’ বদলে মুক্তি বেছে নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আদালত থেকে মুক্তি পেতে তিনি যে চুক্তি করেছিলেন তাতে সাংবাদিকতার জন্য দোষ স্বীকার করে নিয়েছিলেন। মুক্তির পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো জনসমক্ষে তিনি এ মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। আজ মঙ্গলবার ফ্রান্সের স্টার্সবার্গে ইউরোপের অধিকার সংস্থা পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য কাউন্সিল অব ইউরোপের (পিএসিই) প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন অ্যাসাঞ্জ। তিনি বলেন, সাংবাদিকদের তাঁদের কাজ করার জন্য বিচার করা উচিত নয়। এছাড়া তিনি আরও বলেন,সাংবাদিকতা কোনো অপরাধ নয়। এটি একটি মুক্ত ও…
