Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»খেলা»ক্রিকেট»আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ ম্যাচে ৪ হার দক্ষিণ আফ্রিকার

    আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ ম্যাচে ৪ হার দক্ষিণ আফ্রিকার

    অক্টোবর ৮, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    হার দিয়ে সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করল দক্ষিণ আফ্রিকা। আবুধাবিতে কাল আয়ারল্যান্ডের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে ৬৯ রানে হেরেছে প্রোটিয়ারা। আগেই সিরিজ জিতে নেওয়া দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারের ক্রিকেটে দ্বিতীয়বার হারল আয়ারল্যান্ডের কাছে। ২০২১ সালে মালাহাইডে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল আইরিশরা। দক্ষিণ আফ্রিকা এরপর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে বাংলাদেশে।

    আমিরাত সফরে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আটটি ম্যাচ খেলে চারটিতেই হারল প্রোটিয়ার। আফগানিস্তানের কাছে ৩-ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারে দলটি। এরপর আয়ারল্যান্ডের সঙ্গে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১-এ ড্র করে। আর ওয়ানডে সিরিজ প্রথম দুই ম্যাচ জয়ের পর হারল শেষ ম্যাচে।

    কাল আয়ারল্যান্ডের জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক পল স্টার্লিং। ৯২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৮ রান করেন এই ওপেনার। তাঁর দল করে ৯ উইকেটে ২৮৪ রান। রান তাড়ায় ৪৬.১ ওভারে ২১৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে ৯৩ বলে সর্বোচ্চ ৯১ রান করেন মাত্রই দ্বিতীয় ওয়ানডে খেলা জেসন স্মিথ। ২৯ বছর বয়সী স্মিথ গত মাসে শারজায় ওয়ানডে অভিষেক আফগানিস্তানের বিপক্ষে আউট হয়েছিলেন শূন্য রানে।

    রান তাড়ায় পঞ্চম ওভারেই ১০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ফিরে যান রায়ান রিকেলটন, রিজা হেনড্রিকস ও ভারপ্রাপ্ত অধিনায়ক রেসি ফন ডার ডুসেন। জেসন স্মিথ ব্যাটিংয়ে নামেন ৫৯ রানে কাইল ভেরাইনার (৩৮) বিদায়ের পর। ২০ রান পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফিরে যান ট্রিস্টান স্টাবসও (২০)। এরপর আন্দিলে ফিকোয়াওকে (২৩) নিয়ে ৪৭ রানের জুটি গড়া স্মিথ ফেরেন ৪৫তম ওভারে দলকে ২০৯ রানে রেখে নবম ব্যাটসম্যান হিসেবে। দুই আইরিশ পেসার গ্রাহাম হিউম ও ক্রেইগ ইয়াং নিয়েছেন ৩টি করে উইকেট।

    এর আগে অ্যান্ডি বলবার্নিকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১০১ রান যোগ করেন আইরিশ অধিনায়ক স্টার্লিং। ৭৩ বলে ৪৫ রান করে বলবার্নির বিদায়ের পর কার্টিস ক্যাম্ফারকে নিয়ে ৫৮ রানের জুটি স্টার্লিংয়ের। ওটনিল বার্টম্যানের বলে বোল্ড হওয়া ক্যাম্ফার করেছেন ৩৪ রান। বার্টম্যান বোল্ড করেছেন স্টার্লিংকেও। এরপর হ্যারি টেক্টর (৪৮ বলে ৬০) ও লোরকান টাকার (২৮ বলে ২৬) চতুর্থ উইকেট যোগ করেন ৫৪ রান। ১০ রানের ব্যবধানে দুজনের বিদায়ের পর খুব বেশি রান করতে পারেনি আইরিশরা। ৫৬ রানে ৪ উইকেট নেওয়া প্রোটিয়া পেসার লিজাড উইলিয়ামস নিজের শেষ ২ ওভারে পেয়েছেন ৩ উইকেট।

    Previous Article৬৫১ দিন টেস্টে ফিফটি নেই বাবরের, দুর্দশা কাটবে কবে
    Next Article টট্টির নিখুঁত ফুটবলারের মিশ্রণে মেসি–রোনালদোর সঙ্গে আছেন বেলিংহামও

    Related Posts

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    সিরিজ জয়ের ম্যাচেও পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

    আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব

    এপ্রিল ৭, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ

    ফাইনালে যেতে হলে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

    সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী