Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»খেলা»ক্রিকেট»বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অর্শদীপের ভয়

    বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অর্শদীপের ভয়

    অক্টোবর ৮, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ‘আজ ছুটির দিন’—দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে এসে কথাটা অন্তত চারবার বলেছেন অর্শদীপ সিং।

    ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন থাকায় পেসারদের কেউই আজ মাঠে আসেননি। অর্শদীপেরও আসার কথা ছিল না। স্টেডিয়ামের পাশেই এক অনুষ্ঠানে আসায় শুধু সংবাদ সম্মেলন করতেই মাঠে আসেন এই তরুণ পেসার।

    বাংলাদেশ–ভারত আগামীকালের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ নিয়ে ঘুরিয়ে–ফিরিয়ে যা-ই জিজ্ঞেস করা হোক না কেন, অর্শদীপের উত্তর একটাই—‘আজ আমার ছুটির দিন। আমি বেশি দূর ভাবতে চাই না। ম্যাচের সময় পরিস্থিতি বুঝে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

    বাংলাদেশের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অর্শদীপ সিং
    বাংলাদেশের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অর্শদীপ সিংএএফপি
    অর্শদীপের ‘মুড’ বদলে যায় দিল্লির মাঠে সর্বশেষ আইপিএলের রেকর্ড শুনে। ২০২৪ আইপিএলের ৫ ম্যাচের মধ্যে ১০ ইনিংসে ২০০–এর বেশি রান হয়েছে ৮ ইনিংসে, একটিতে হয়েছে ১৯৯ রান। এমন বড় রানের ম্যাচের আগে বোলার হিসেবে কী ভাবছেন অর্শদীপ?

    প্রশ্নটা শুনে ওই বারবার বলা কথাটাই আরও একবার বললেন অর্শদীপ, ‘এবারের আইপিএলে এ মাঠে আমাদের কোনো ম্যাচ ছিল না। কিন্তু এখানে ওই রকম রান হয়েছে শুনে আমি আর উইকেট দেখতে চাইছি না। কাল আসব, কোচরা যা পরিকল্পনা দেবেন, সেটা শুনব। মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’ পরে হাসতে হাসতে যোগ করলেন, ‘আপনি তো ভয় পাইয়ে দিলেন। ম্যাচ নিয়ে আজ ভাবতেই চাইনি। আমার ছুটির দিন ছিল আজ।’

    শুধু ক্রিকেট নয়, অর্শদীপের জীবনের মন্ত্রও বর্তমানে বাঁচা। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমার জীবনের মন্ত্র হলে বর্তমান উপভোগ করা। আজ আমার বিশ্রামের দিন। আমি আজকের দিনটা উপভোগ করতে চাইব। কালকেরটা কাল দেখব। বিশ্বকাপ আরও দুই বছর পর। অনেক দূরের ব্যাপার। এত দূরে আমি চিন্তা করতে চাই না। এই চিন্তা অন্যদের (হাসি)।’

    গত ৩ বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন অর্শদীপ। বাংলাদেশ সিরিজে ভারতীয় দলে অন্য পেসারদের তুলনায় অর্শদীপই অভিজ্ঞ। দলের পেস বোলিং আক্রমণের ভবিষ্যতের নেতা ধরা হয় এই বাঁহাতি পেসারকে।

    Previous Article‘অবাস্তবায়নযোগ্য ন্যায়বিচারের’ বদলে মুক্তি বেছে নিয়েছি: অ্যাসাঞ্জ
    Next Article এবার সেঞ্চুরি সালমানের, মুলতানে পাকিস্তানের সুলতানি

    Related Posts

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    সিরিজ জয়ের ম্যাচেও পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

    আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব

    এপ্রিল ৭, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ

    ফাইনালে যেতে হলে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

    সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী