Author: সূর্যবাণী ডেস্ক

কিছুক্ষণ পরই ইসলামাবাদ থেকে দেশের বিমান ধরার কথা মেহেদী হাসান মিরাজের। চেক ইন, ইমিগ্রেশন শেষে লাউঞ্জে বিমানের অপেক্ষায় ছিলেন মিরাজ ও দলের অন্য সদস্যরা। আগের দিন রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ার কারিগর কাল বিমানবন্দরে বসেই মুঠোফোনে শোনালেন পাকিস্তান সফরে তাঁর নায়কোচিত পারফরম্যান্সের গল্প। আসন্ন ভারত সফর নিয়েও শুনিয়েছেন তাঁর ভাবনার কথা। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়, সেখানে ম্যাচ অব দ্য সিরিজের পুরস্কার জিতলেন আপনি। অনুভূতিটা কেমন? মেহেদী হাসান মিরাজ: আমাদের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন মনে হয় এটাই। পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট জেতা, তাদের মাটিতে, এটা বিরাট ব্যাপার। সেখানে আমি পারফর্ম করেছি, ম্যান অব দ্য সিরিজ হয়েছি, দলের অন্যরাও সিরিজের বিভিন্ন সময় উল্লেখযোগ্য…

Read More

কানপুর টেস্টে বাংলাদেশ দলের একমাত্র ইতিবাচক দিক মুমিনুল হকের সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরিটি অবশ্য দলের ব্যর্থতায় চাপা পড়ে গেছে। কাল কানপুর থেকে দিল্লির বিমান ধরার আগে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় বোলিংয়ের বিপক্ষে করা স্মরণীয় সেঞ্চুরির গল্প শোনালেন মুমিনুল। সঙ্গে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দলের পারফরম্যান্স নিয়ে তাঁর পর্যালোচনাও। ভারত সফরে দলের পারফরম্যান্সকে কীভাবে মূল্যায়ন করবেন? মুমিনুল হক: সব মিলিয়ে চিন্তা করলে, যেমন প্রত্যাশা ছিল, ওই অনুযায়ী খেলতে পারিনি। যেমন চিন্তা করেছিলাম, সেটি পূরণ করতে পারিনি। হেরেছি ঠিক আছে, কিন্তু শোচনীয়ভাবে হারাটা ঠিক হয়নি। পাকিস্তানে জিতে আসার পর ভারত নিয়ে আপনাদের দলগত ভাবনা কী ছিল? সেটার কতটা পূরণ করতে পেরেছেন?…

Read More

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সফল বোলারদের একজন ছিলেন তানজিম হাসান। ৭ ম্যাচে এই তরুণ পেসার নেন ১১ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে তাঁর চেয়ে বেশি ১৪ উইকেট নিয়েছেন শুধু রিশাদ হোসেন। বিশ্বকাপের পর বাংলাদেশ দল আবারও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছে এই সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে। ভারত সফরে টি–টোয়েন্টি দল ঘোষণার আগে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ জুবাইরের সঙ্গে ভারত সিরিজের চ্যালেঞ্জ এবং নিজের বোলিং নিয়ে কথা বলেছেন এই পেসার— প্রশ্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। মাঝের সময়টা কীভাবে কাটালেন? তানজিম হাসান: বিশ্বকাপের পর লম্বা বিরতি ছিল। প্রথম কিছুদিন বিশ্রাম নিয়েছি, ক্রিকেট নিয়ে ভেবেছি। এখন আমার সব…

Read More

দ্বিতীয়বারের ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন জেসিকা পেগুলা। এর আগে সবগুলো গ্র্যান্ড স্লাম মিলিয়ে ৬ বার শেষ আটের টিকিট কেটেছিলেন ৩০ বছর বয়সী এই মার্কিন তারকা। কিন্তু কোনোবারই সেমিফাইনালে খেলা হয়নি তাঁর। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার পথে শেষ ষোলোতে পেগুলা হারিয়েছেন ২০ বছর বয়সী দিয়ানা শ্নাইদারকে। ষষ্ঠ বাছাই পেগুলা জিতেছেন সরাসরি ৬-৪, ৬-২ গেমে। প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল ভোরে পেগুলা মুখোমুখি হবেন শীর্ষ বাছাই ইগা সিওনতেকের। প্রতিপক্ষ সিওনতেক বলেই এবারও পেগুলার জন্য চ্যালেঞ্জটা বেশ কঠিন। কিন্তু সেই ম্যাচের আগে টেনিস খেলোয়াড়ের পরিচয়টা যেন হারাতে বসেছেন পেগুলা, তাঁকে যে এখন বেশি কথা বলতে হচ্ছে ধনকুবের বাবার সন্তান হিসেবেই! যা…

Read More

অ্যান্ডি রডিক ২০০৩ সালে ইউএস ওপেন জয়ের সময় টেলর ফ্রিটজ ৫ বছরের বালক। রডিকের সেই জয়ের পর যুক্তরাষ্ট্রের আর কোনো পুরুষ টেনিস খেলোয়াড় গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। ছয় বছর পর ২০০৯ সালে উইম্বলডনের ফাইনালে ওঠেন রডিক। গ্র্যান্ড স্লামে ছেলেদের এককে যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড়ের ফাইনালে ওঠার সেটাই ছিল সর্বশেষ নজির। ১৫ বছর পর এবার ইউএস ওপেন দিয়ে যুক্তরাষ্ট্রের এই খরা কাটালেন ফ্রিটজ। নিউইয়র্কে আজ ছেলেদের এককে সেমিফাইনালে ফ্রান্সিস তিয়াফোকে ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-৪, ৬-১ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন র‌্যাঙ্কিংয়ে ১২তম যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় ছেলেদের এককের ফাইনালে ফ্রিটজের প্রতিপক্ষ ছেলেদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় ইতালির ইয়ানিক সিনার। অন্য…

Read More

দেড় দশক পর ইউএস ওপেনের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের কেউ—টেলর ফ্রিটজের এমন সাফল্য নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল উত্তর আমেরিকার দেশটি। তবে ফাইনালে ওঠা পর্যন্তই। ফাইনালে ফ্রিটজকে ৬-৩ ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়ে ইউএস ওপেন জিতেছেন ইতালির ইয়ানিক সিনার। ২৩ বছর বয়সী সিনারই প্রথম ইতালিয়ান, যিনি ইউএস ওপেন পুরুষ এককে শিরোপা জিতলেন। এ বছর এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে শুরু হয়েছিল সিনারের। ১৯৭৭ সালে আর্জেন্টাইন টেনিস তারকা গিলের্মো ভিলাসের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে নিজের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জিতলেন এই ইতালিয়ান। ইতিহাস গড়া ইউএস ওপেন জয়ের পর আবেগাপ্লুত সিনার সাফল্য উৎসর্গ করেছেন তাঁর অসুস্থ…

Read More

ম্যাচটা শেষ হতেই শুয়ে পড়লেন কোর্টে। আবেগ সামলাতে না পেরে মুখে হাত রেখে কাঁদলেনও। উঠে হাত মেলালেন প্রতিপক্ষ ও আম্পায়ারের সঙ্গে। এরপর র‍্যাকেট ছুড়ে দুই হাত ওপরে তুলে মাতলেন উদ্‌যাপনে। পরে নিজের দলের সঙ্গে গিয়েও করেছেন উদ্‌যাপন। প্রথমবারের মতো ইউএস ওপেন জয় বলে কথা, আরিনা সাবালেঙ্কার উদ্‌যাপনও তাই ছিল বাঁধনহারা। গত বছরও ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন সাবালেঙ্কা। তবে ফাইনালে কোকো গাফের বাধা পেরোতে পারেননি। রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। এবার আর সুযোগ হাতছাড়া করতে চাননি বেলারুশের এই টেনিস তারকা। দারুণ লড়াইয়ের পর হারালেন মার্কিন বিলিয়নিয়ার টেরি পেগুলার কন্যা জেসিকা পেগুলাকে। জমে ওঠা ম্যাচে পেগুলার বিপক্ষে সাবালেঙ্কার জয় ৭-৫, ৭-৫…

Read More

ট্রফি হাতে ব্রাজিলের খেলোয়াড়েরা আনন্দে আত্মহারা। সেই মুহূর্তের ছবি ফিফা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বাংলায় লিখেছে, ‘তারুণ্য ও অভিজ্ঞতার ছোঁয়ায় ব্রাজিলের হেক্সা স্বপ্নপূরণ’। হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ জয়ের) প্রসঙ্গ এলেই ব্রাজিল সমর্থকদের মনে ২২ বছর ধরে ভেসে বেড়ায় ফিফা ফুটবল বিশ্বকাপ। না, ফুটবলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো বাস্তবে ধরা দেয়নি। অন্তত ২০২৬ বিশ্বকাপের আগে তা সম্ভবও নয়। তবে এর আগেই ফিফা ফুটসালে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো ব্রাজিল; সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় গত রাতে ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের ৫ মিনিট ৪৭ সেকেন্ডে ব্রাজিলকে এগিয়ে দেন ফেরাও। ১২ মিনিট ৩৪ সেকেন্ডে…

Read More

‘মড়ার উপর খাঁড়ার ঘা’ নয়, মড়ার উপর চোটের ঘা—ব্রাজিল ফুটবল দলের বর্তমান অবস্থা সম্ভবত এমনই। এমনিতেই দলটির মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই। এর সঙ্গে যোগ হয়েছে চোটের ঘা। ব্রাজিলের জন্য সর্বশেষ বড় দুঃসংবাদ চোট পেয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে ভিনিসিয়ুস জুনিয়রের ছিটকে যাওয়া। শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২–০ গোলে জয়ের রাতে চোটে পড়েন ভিনিসিয়ুস। ম্যাচের ৭৩ মিনিটে গোল করা ভিনিসিয়ুস ৭৯ মিনিটে মাঠ ছাড়েন ঘাড়ে অস্বস্তি নিয়ে। পরীক্ষা–নিরীক্ষার পর ভিনিসিয়ুসের ‘সার্ভিক্যাল’ চোট ধরা পড়ে। এই চোটে আপাতত কয়েক দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। রিয়ালের হয়ে খেলতে গিয়ে চোট পেলেও তাতে ক্ষতিটা হবে ভিনির জাতীয় দল ব্রাজিলের। বর্তমানে আন্তর্জাতিক বিরতির…

Read More

আধুনিক ফুটবলে আক্ষরিক অর্থেই টাকা ওড়ে। সেই টাকার পরিমাণ এতই বেশি যে সংখ্যাগুলো সাধারণ মানুষের কল্পনারও বাইরে। প্রতি মৌসুমে দলবদলের সময় কাঁড়ি কাঁড়ি অর্থ নিয়ে হাজির হয় ক্লাবগুলো। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দিয়ে পছন্দের খেলোয়াড়দের কিনে নেয় একেকটি ক্লাব। যার মধ্য দিয়ে আসে সাফল্যও। সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির সাফল্যের সমার্থক হিসেবে কেউ চাইলে অর্থকে সামনে আনতেই পারেন। উল্টো চিত্রও আছে। পিএসজি যেমন বিপুল পরিমাণ অর্থ খরচ করেও ইউরোপে সাফল্যের দেখা পায়নি। ফলে সব সময় যে অর্থের কারণে সাফল্য আসবে, সেটা না–ও হতে পারে। এরপরও দলগুলোর টাকা ওড়ানোর খেলা থামছে না। আর টাকা ওড়ানোর এ খেলায় কোচদেরও ভূমিকা থাকে অনেক। পেপ…

Read More