Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»খেলা»ব্রাজিল দলে ‘মড়ার উপর চোটের ঘা’

    ব্রাজিল দলে ‘মড়ার উপর চোটের ঘা’

    অক্টোবর ৮, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ নয়, মড়ার উপর চোটের ঘা—ব্রাজিল ফুটবল দলের বর্তমান অবস্থা সম্ভবত এমনই। এমনিতেই দলটির মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই। এর সঙ্গে যোগ হয়েছে চোটের ঘা। ব্রাজিলের জন্য সর্বশেষ বড় দুঃসংবাদ চোট পেয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে ভিনিসিয়ুস জুনিয়রের ছিটকে যাওয়া।

    শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২–০ গোলে জয়ের রাতে চোটে পড়েন ভিনিসিয়ুস। ম্যাচের ৭৩ মিনিটে গোল করা ভিনিসিয়ুস ৭৯ মিনিটে মাঠ ছাড়েন ঘাড়ে অস্বস্তি নিয়ে। পরীক্ষা–নিরীক্ষার পর ভিনিসিয়ুসের ‘সার্ভিক্যাল’ চোট ধরা পড়ে। এই চোটে আপাতত কয়েক দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। রিয়ালের হয়ে খেলতে গিয়ে চোট পেলেও তাতে ক্ষতিটা হবে ভিনির জাতীয় দল ব্রাজিলের।

    বর্তমানে আন্তর্জাতিক বিরতির কারণে ক্লাব ফুটবলের খেলা নেই। খেলোয়াড়দের অনেকে এরই মধ্যে যোগ দিয়েছেন জাতীয় দলে। ব্রাজিলও এখন প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১১ অক্টোবর সকাল ছয়টায় চিলির মুখোমুখি হবে দরিভাল জুনিয়রের দল।

    ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে পেরুর বিপক্ষে। কিন্তু গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচে দলের অন্যতম সেরা তারকাকেই পাচ্ছে না দলটি। ভিনিসিয়ুসের পরিবর্তে এরই মধ্যে দলে ডাক পেয়েছেন ফুলহাম তারকা আন্দ্রেস পেরেইরা। কিন্তু পেরেইরাকে দিয়ে ভিনিসিয়ুসের অভাব ঘুচবে কি না, সে শঙ্কা থেকেই গেছে।

    ব্রাজিলের হয়ে চোটের তালিকায় ভিনিসিয়ুসই একমাত্র তারকা নন। দলের সবচেয়ে বড় তারকা নেইমার চোট নিয়ে বাইরে আছেন প্রায় এক বছর ধরে। আর সাম্প্রতিক সময়ের বিশ্বকাপ বাছাইয়ের ঘোষিত দল থেকেই চোট নিয়ে ছিটকে গেছেন আরও চারজন। তাঁরা হলেন আলিসন বেকার, এদের মিলিতাও, ব্রেমার এবং গিলের্মো আরানা।

    লিভারপুলের হয়ে খেলার সময় চোটে পড়েন গোলরক্ষক আলিসন। পরে তাঁর বিকল্প হিসেবে ব্রাজিল দলে ডেকেছে পালমেরাইসের ওয়েভেরতনকে। এরপর মিলিতাও ছিটকে গেছে বাঁ ঊরুতে ব্যথার কারণে। তাঁর পরিবর্তে ডাকা হয়েছে ফ্ল্যামেঙ্গোর ফাবরিসিও ব্রুনোকে। এ ছাড়া ব্রেমার ও আরানার বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন পিএসজি বেরালদো এবং বোটাফোগোর অ্যালেক্স তেলেস।

    বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকার পয়েন্ট তালিকায় ব্রাজিলের বর্তমান অবস্থা অবশ্য খুব একটা ভালো নয়। বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে ৫ নম্বরে আছে দলটি। ৮ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে তারা। সর্বশেষ তারা হেরেছে প্যারাগুয়ের বিপক্ষে। এখন কঠিন এ সময়ে ভাঙাচোরা দল নিয়ে ব্রাজিল কত দূর এগোতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

    Previous Articleখেলোয়াড় কিনতে ২৭ হাজার কোটি টাকা খরচ করেছেন গার্দিওলা
    Next Article আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা স্বপ্নপূরণ’

    Related Posts

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    সিরিজ জয়ের ম্যাচেও পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

    আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব

    এপ্রিল ৭, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ

    ফাইনালে যেতে হলে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

    সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী