Author: সূর্যবাণী ডেস্ক

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে আয়োজিত চলচ্চিত্র উৎসবকে এশিয়ার অন্যতম প্রধান একটি চলচ্চিত্র উৎসব হিসেবে গণ্য করা হয়। ১৯৯৬ সালে চালু হওয়া বছরের সেরা ছায়াছবি ও চলচ্চিত্রকর্মীদের পুরস্কৃত করার বার্ষিক এই আয়োজন ইতিমধ্যে সারা বিশ্বের চলচ্চিত্র অনুরাগীদের মনোযোগ আকৃষ্ট করলেও মূলত এশিয়ার বিভিন্ন দেশের চলচ্চিত্রশিল্পকে উৎসাহিত করায় এই উৎসবের অবদান এখন বিশ্বজুড়ে স্বীকৃত। প্রতিবছর অক্টোবর মাসের শুরুতে প্রায় ১০ দিন ধরে চলা এই উৎসবে বিভিন্ন বিভাগে সেরা ছবি ও নির্মাতাদের পুরস্কৃত করার পাশাপাশি সার্বিক স্বীকৃতির কয়েকটি পুরস্কারও প্রদান করা হয়, যার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে এশিয়ার বর্ষসেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার। পুরস্কারের বিভিন্ন বিভাগের জন্য জমা হওয়া ছবির মধ্যে বিজয়ী ছায়াছবি ও…

Read More

গান বুঝতে শিখেছেন যখন থেকে, তখন থেকেই দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের গানের সঙ্গে পরিচয়। রেডিও, টেলিভিশনের পাশাপাশি অ্যালবাম কিনে গান শোনার মাধ্যমে এই পরিচয়ের সূত্র। গান শুনতে শুনতে এই শিল্পীর প্রতি তৈরি হয় ভালো লাগাও। একটা সময় স্বপ্ন দেখেন শিল্পী হবেন। সেই স্বপ্ন থেকে মুন্নী নিজেও গানের অঙ্গনে পথচলা শুরু করেন। পেশাদার গানে এরই মধ্যে কাটিয়েছেন দুই যুগের বেশি সময়। চলার পথে অনেকবারই সাবিনা ইয়াসমীনের সান্নিধ্যে এসেছেন তিনি। বয়সে বড় আর অভিজ্ঞতায় দূরত্ব যোজন যোজন হলেও বছর দুয়েক ধরে সাবিনা ইয়াসমীনের সঙ্গে দারুণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে বলে জানালেন মুন্নী। এই সম্পর্কটা কখনো আবার বড় বোন ছোট বোনের…

Read More

ঢাকার যাত্রাবিরতিতে ‘সপ্তমী উইথ সুনিধি’ শীর্ষক শোতে গাইবেন সংগীতশিল্পী সুনিধি নায়েক। মাঝখানে কয়েক মাসের বিরতির পর বৃহস্পতিবার একক কোনো শোতে তাঁকে পাওয়া যাবে। গতকাল সুনিধি প্রথম আলোকে বলেন, ‘যাত্রাবিরতিতে শো করতে বরাবরই খুব ভালো লাগে। শোতে রবীন্দ্রসংগীত গাইব, সঙ্গে আড়ালে অ্যালবাম থেকে কয়েকটি মৌলিক গানও পরিবেশন করব।’ ‘ও যে মানে না মানা’, ‘বন্ধু রহো সাথে’, ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’র মতো রবীন্দ্রসংগীত গেয়ে পরিচিতি পেয়েছেন সুনিধি। প্রথম একক অ্যালবাম আড়ালে দিয়ে মৌলিক গানেও পারঙ্গমতা দেখিয়েছেন তিনি। সামনে আরও চারটি মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে; দুটি গানের রেকর্ড করে ফেলেছেন। ১০টির মতো রবীন্দ্রসংগীত রেকর্ড করে রেখেছেন। শিগগিরই অ্যালবাম করবেন। শুভেন্দু দাসের…

Read More

আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন গান, টিভি ও ইউটিউবে আসছে নতুন নাটক। এ তালিকায় যোগ হয়েছে সংগীতশিল্পী সঞ্চিতা রাখির গাওয়া রবীন্দ্রসংগীত ‘আমার নয়ন ভুলানো’। গানটি নতুন সংগীত আয়োজনে ৬ অক্টোবর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সঞ্চিতা রাখি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। আর চিত্রায়ণ ও সংগীত আয়োজন ভাবনায় ছিলেন ধ্রুব জ্যোতি। চিত্রগ্রহণ করেছেন দিগন্ত হালদার। সঞ্চিতা রাখির সংগীতের সঙ্গে পথচলা শুরু শৈশব থেকে পারিবারিক আবহে। নওগাঁয় জন্ম নেওয়া এই শিল্পীর বাবা রণজিৎ পাল ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাবার অনুপ্রেরণায় গানে হাতেখড়ি…

Read More

এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত হবে চয়নিকা চৌধুরীর তিনটি একক নাটক। গণমাধ্যমে এই নির্মাতা জানান, অনেক দিন পর পূজার নাটক নির্মাণ করলেন তিনি। এর মধ্যে ১১ অক্টোবর মাছরাঙায় প্রচারিত হবে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। পরিচালনার পাশাপাশি নাটকটির গল্পও লিখেছেন চয়নিকা চৌধুরী। অভিনয়ে আবুল হায়াত, জোনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, মিলি বাশার, আজিজুর রহমন, মনিফা মোস্তাফিজ মন, জয় অধিকারী প্রমুখ। এ ছাড়া ১০ অক্টোবর গানচিলের ইউটিউব চ্যানেলে বেলা তিনটায় মুক্তি পাবে নতুন নাটক ‘বারান্দায় বিকেল’। ফারিয়া হোসেনের লেখা এ নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, জুনায়েদ বোগদাদী, তানভীন সুইটি, ওয়াজিহা হক প্রমুখ। এ ছাড়া ১২ অক্টোবর এনটিভিতে রাত ৯টা…

Read More

ভারতের পশ্চিমবঙ্গের চিত্রনায়ক জিৎ ও বাংলাদেশের শরিফুল রাজকে নিয়ে দুই দিন আগে ‘লায়ন’ নামের একটি ছবি বানানোর ঘোষণা দেন পরিচালক রায়হান রাফি। কিন্তু লায়ন ছবিতে নায়িকা কে হচ্ছেন সে ব্যাপারে কিছুই বলেননি পরিচালক। তবে লায়ন ছবির নায়িকার নাম ঘোষণা না করলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, তাঁর পরিচালিত ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’–তে নায়িকা কে হচ্ছেন, সে খবর। প্রযোজনা প্রতিষ্ঠান ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘ব্ল্যাক মানি’তে নায়িকা হতে যাচ্ছেন পূজা চেরি। কাল শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে প্রযোজনা প্রতিষ্ঠান। প্রকাশ করবে অন্যান্য অভিনয়শিল্পীর নাম ও শুটিং শুরুর খবরও। অনেক দিন ধরে কথাবার্তা চলতে থাকলেও সময়ের আলোচিত…

Read More

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সেই ওয়েব সিরিজ ‘চক্র; আইস্ক্রিনে মুক্তি পাবে ১০ অক্টোবর বেলা তিনটায়। আজ শনিবার এক সাংবাদিক সম্মেলনে আইস্ক্রিন অরিজিনালে ওয়েব সিরিজটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়। গতকাল চ্যানেল আই ভবনে আয়োজিত অনুষ্ঠানে সিরিজটির পরিচালক ছাড়া আরও উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইস্পাহানি টি–লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান ও সিরিজের প্রধান দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। অনুষ্ঠানে ভিকি জাহেদ বলেন, ‘একই পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা…

Read More

আজ শনিবার ঢাকার তেজগাঁওয়ের একটি হোটেলে ব্ল্যাক মানি ওয়েব সিরিজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরিচালক, প্রযোজক এবং অভিনয়শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। আজ শনিবার ঢাকার তেজগাঁওয়ের একটি হোটেলে ব্ল্যাক মানি ওয়েব সিরিজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’ এবং সর্বশেষ ‘তুফান’ বানিয়ে আলোচনায় পরিচালক রায়হান রাফী। পাশাপাশি ‘ফ্রাইডে’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘জানোয়ার’, ‘নিঃশ্বাস’-এর মতো ওয়েব ফিল্ম নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। এবার রাফী ওয়েব সিরিজ নির্মাণে আসছেন। ‘ব্ল্যাক মানি’ নামের এই সিরিজে অভিনয় করবেন চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা রুবেল। আজ শনিবার ঢাকার তেজগাঁওয়ের একটি হোটেলে ব্ল্যাক মানি ওয়েব সিরিজের সংবাদ সম্মেলন…

Read More

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক দিন ইউটিউবে নতুন নাটক মুক্তি পাচ্ছিল না। গত মাস থেকে আবারও ইউটিউবে নিয়মিত নাটক মুক্তি শুরু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নাটক এসেছে আলোচনাতেও। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর সাড়া ফেলেছে বেশ কয়েকটি সিনেমা-সিরিজ। কিছুদিন ধরে জনপ্রিয়তা পেয়েছে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির জুটি। এবার তাঁদের নতুন নাটক ‘জামাই বউ’র মাথা গরম’। চার দিন আগে নাটকটি মুক্তি পেয়েছে বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে। মুক্তির পর থেকেই হাস্যরসাত্মকধর্মী নাটকটি দর্শকেরা পছন্দ করেছেন। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। সন্ধ্যা ৭টা পর্যন্ত নাটকটির ভিউ ৬৩ লাখ ৫৮ হাজারের বেশি। নাটকটি পরিচালনা করেছেন তাইফুর…

Read More

প্রায় দুই দশক ধরে ছোট ও বড় পর্দায় কাজ করছেন অভিনেত্রী মনিরা মিঠু। তবে সবচেয়ে বেশি দেখা যায় নাটকে। মিঠুর কর্মজীবন শুরু হয়েছিল নন্দিত কথাসাহিত্যিক এবং নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের হাত ধরে। তাঁর নির্মাণে অভিনয় দক্ষতা দেখিয়ে নজরে আসেন মনিরা মিঠু। সম্প্রতি বেসরকারি গণমাধ্যম দেশ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিনয় নিয়ে কথা বলেছেন মনিরা মিঠু। সমসাময়িক নাটকের পরিস্থিতি এবং নিজেকে নিয়ে খুঁটিনাটিও দর্শকদের জানিয়েছেন তিনি। অভিনয় নিয়ে মনিরা মিঠু বলেন, ‘আমার কাজের পেছনে ছুটতে হয়নি, কাজ আমার পেছনে ছুটেছে। আজ অবধিও ছুটছে। কাজ থেমে নেই। চরিত্রগুলোতেও অভিনয় করে তৃপ্তি পাওয়া যায়। হোক সেটা কোন ছোট ইউটিউব চ্যানেল, মাঝারি ইউটিউব চ্যানেল…

Read More