Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বিনোদন»ওটিটি»শীর্ষে মোশাররফ, অন্তর্জালে আর কী দেখছেন দর্শকেরা

    শীর্ষে মোশাররফ, অন্তর্জালে আর কী দেখছেন দর্শকেরা

    অক্টোবর ৯, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক দিন ইউটিউবে নতুন নাটক মুক্তি পাচ্ছিল না। গত মাস থেকে আবারও ইউটিউবে নিয়মিত নাটক মুক্তি শুরু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নাটক এসেছে আলোচনাতেও। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর সাড়া ফেলেছে বেশ কয়েকটি সিনেমা-সিরিজ।

    কিছুদিন ধরে জনপ্রিয়তা পেয়েছে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির জুটি। এবার তাঁদের নতুন নাটক ‘জামাই বউ’র মাথা গরম’। চার দিন আগে নাটকটি মুক্তি পেয়েছে বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে। মুক্তির পর থেকেই হাস্যরসাত্মকধর্মী নাটকটি দর্শকেরা পছন্দ করেছেন। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। সন্ধ্যা ৭টা পর্যন্ত নাটকটির ভিউ ৬৩ লাখ ৫৮ হাজারের বেশি। নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।

    ২০১৯ সালে মুক্তির পর আলোচিত হয় স্প্যানিশ ডিস্টোপিয়ান থ্রিলার সিনেমা ‘দ্য প্ল্যাটফর্ম’। গত ২৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এটির সিকুয়েল ‘দ্য প্ল্যাটফর্ম–২’। মুক্তির পরই নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী টপ চার্টের শীর্ষে উঠে এসেছে ‘দ্য প্ল্যাটফর্ম–২’।

    সায়েন্স ফিকশন হরর ধাঁচের এ স্প্যানিশ ছবি বানিয়েছেন গ্যালদার ইয়াসতেলু-ইউরুতিয়া। এতে অভিনয় করেছেন মেলিনা স্পিত ও হোভেক কিচকেরিয়ান।

    বেশ কিছুদিন নেটফ্লিক্সের টিভি সিরিজের তালিকার শীর্ষে ছিল আলোচিত-সমালোচিত সিরিজ ‘মনস্টার’। তবে এখন শীর্ষে উঠে এসেছে ‘নোবডি ওয়ান্ট দিজ’। মার্কিন এই রোমান্টিক কমেডি সিরিজটির স্রষ্টা এরিন ফস্টার। এতে অভিনয় করেছেন ক্রিস্টেন বেল, অ্যাডাম ব্রডি। ১০ পর্বের সিরিজটি গত ২৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

    ‘দ্য প্ল্যাটফর্ম–২’ ও ‘নোবডি ওয়ান্ট দিজ’ নেটফ্লিক্সের বৈশ্বিক তালিকার শীর্ষে। তবে বাংলাদেশ থেকে নেটফ্লিক্সের শীর্ষে আছে ভিন্ন একটি কনটেন্ট।

    সেটা হলো তামিল সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। ভেঙ্কট প্রভু পরিচালিত সিনেমাটি গত ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি এবার এসেছে ওটিটিতে।

    Previous Article‘সেলফি রোগের মতো, ফেসবুকে আবার তারাই গালি দেয়’
    Next Article রাফির ওয়েব সিরিজে চিত্রনায়ক রুবেল

    Related Posts

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    নায়িকাদের পাশে নিয়ে ‘প্রিন্স’ দেখলেন শাকিব

    এপ্রিল ২, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

    অভিনেত্রী শাওন, তাঁর বাবাসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

    মে ২২, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

    সৎমায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    এপ্রিল ২৩, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

    সাদী আমার জীবনে জাদুর মতন: পরীমনি

    ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

    শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী