Author: সূর্যবাণী ডেস্ক
বর্তমান স্বাধীন–সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র কোনো আকস্মিক, বিচ্ছিন্ন ঘটনার ফল নয়। এর পেছনে রয়েছে শোষণ–নিপীড়নের দীর্ঘ ইতিহাস এবং এর বিরুদ্ধে এই ভূখণ্ডের নিপীড়িত মানুষের নিরন্তর সংগ্রাম। ১৯৪০ ও ১৯৭১ সাল। বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে তাৎপর্যপূর্ণ দুই কালপর্ব। ১৯৪০ সালের ২৩ মার্চ শেরেবাংলা এ কে ফজলুল হক উপমহাদেশের মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন লাহোরে। এটা ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ নামে পরিচিত। এই প্রস্তাবের মধ্যে পূর্ব বাংলার মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষার বীজ নিহিত ছিল, তা ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পূরণ হয়। শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু বইয়ে লেখক আবুল মনসুর আহমদ বাংলাদেশের ইতিহাসের ঘটনাবহুল এই পুরো সময়…
এক দশক আগে, বাংলা অন্তর্জালের বিভিন্ন–বিচিত্র স্বাদের লেখাজোখার পাঠক যখন সীমিত হয়ে আছে কেবল প্রযুক্তি-শিক্ষিতদের মধ্যেই, হারুন রশীদ নামটার সঙ্গে আমার পরিচয় ঘটে তখনই। তারপর তাঁর টুকটাক লেখা নিয়মিত বেরোতে শুরু করল পত্রপত্রিকায়। খেয়াল করলাম, ইতিহাস নিয়ে তাঁর কর্মযজ্ঞ বাংলাদেশের পাঠকদের কাছে ক্রমে তাঁকে পরিচিত করে তুলছে। থাংলিয়ানা পড়া শেষে বলতেই পারি, হারুন রশীদের ইতিহাসবিদ পরিচয়টা এখন রীতিমতো পোক্ত। থাংলিয়ানা ইতিহাস ঘরানার বই, আরেকটু নির্দিষ্ট করে বলতে গেলে ঐতিহাসিক এক ব্যক্তিত্বের স্মৃতিকথার অনুবাদ এটি। বইয়ের পুরো নাম থাংলিয়ানা, পার্বত্য চট্টগ্রামে এক ব্রিটিশ কর্মকর্তার রোমাঞ্চকর অভিযান ১৮৬৫-১৮৭২। মূল বইটির রচয়িতা ব্রিটিশ প্রশাসক থমাস হারবার্ট লুইন, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে যিনি কর্মরত…
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ইসরায়েলি প্রকাশকদের বিরুদ্ধে বিশ্বের পাঁচ শতাধিক প্রকাশক বিশ্বের ৫০টি দেশের পাঁচ শতাধিক প্রকাশকের সংগঠন পাবলিশার্স ফর প্যালেস্টাইন। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে কাজ করে তারা। সংগঠনটি সম্প্রতি ফ্রাঙ্কফুর্ট বইমেলার আয়োজকদের কাছে একটি খোলাচিঠিতে জানিয়েছে, ‘ইসরায়েল গাজার লেখকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, আমরা এর নিন্দা জানাই।’ ১৬ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রাঙ্কফুর্ট বইমেলা বিশ্বের বৃহত্তম মেলা। এ বছর সেখানে দুই লাখের বেশি দর্শনার্থী যাবেন বলে ধারণা করা হচ্ছে। গত ২৪ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাবলিশার্স ফর প্যালেস্টাইন তাদের কয়েকটি দাবির কথা তুলে ধরে। এর মধ্যে রয়েছে গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা জানানো ও ফিলিস্তিনি জনগণের মানবাধিকার নিশ্চিত করা, ফ্রাঙ্কফুর্ট বইমেলায়…
জাপানের মায়েবাশির একটি বইয়ের দোকান গত বছরের ডিসেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে ছোট বইয়ের দোকানের স্বীকৃতি পেয়েছে। দোকানটিকে ‘টিনি টিনি বুকস্টোর’ নামে ডাকা হয়। এর মেঝের আয়তন মাত্র ১ দশমিক ২৪৬ বর্গ মিটার। ক্ষুদ্র এই বইয়ের দোকানটিতে কেবল শিশুরাই ঢুকতে পারে। দোকানটি পরিচালনাকারী প্রতিষ্ঠান সোয়া ডিলাইটের প্রেসিডেন্ট শিংগো ওয়াতানাবে বলেন, ‘শিশুরা যখন বই কেনার চেষ্টা করে, তখন বড়রা অনেক সময় বাধা দেয়। ফলে শিশুরা আগ্রহ হারিয়ে ফেলে। তাই ভাবলাম, এমন একটি বইয়ের দোকান তৈরি করব, যেখানে বড়রা প্রবেশ করতে পারবে না।’ গত বছরের সেপ্টেম্বরে তিনি এই বইয়ের দোকান চালু করেন। পরে দেখা যায়, এটিই বিশ্বের সবচেয়ে ছোট বইয়ের দোকান।…
নেলসন ম্যান্ডেলা ও উইনি মাদিকিজেলা-ম্যান্ডেলাকে নিয়ে মাত্র কয়েক দিন আগেই প্রকাশিত হয়েছে ‘উইনি অ্যান্ড নেলসন: পোর্ট্রেট অব আ ম্যারেজ’ শিরোনামের গুরুত্বপূর্ণ এক বই। বইটির উপজীব্য দক্ষিণ আফ্রিকার মুক্তি-আন্দোলনের দুই বিখ্যাত নেতার যুগল জীবন এবং তাঁদের ব্যক্তিগত যাপিত জীবনের প্রেমকাহিনি। নেলসন ম্যান্ডেলা দীর্ঘ ২৭ বছর কাটিয়েছিলেন নিপীড়ক বর্ণবাদী শাসকের কারাগারে। আর শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখায় লাগাতার নিপীড়নের শিকার হন উইনি। দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার পর এই দম্পতির বিচ্ছেদ ঘটে। খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও পুরস্কারজয়ী লেখক জনি স্টেইনবার্গ তাঁর এ বই নিয়ে অস্ট্রেলিয়াভিত্তিক গণমাধ্যম ‘আউটলেট দ্য কনভারসেশন’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এতে উঠে এসেছে ম্যান্ডেলা ও উইনির অনেক…
রুশ ঔপন্যাসিক ফিওদর দস্তইয়েফস্কিকে বলা হয় লেখকদের লেখক। জীবদ্দশায় অপরিমেয় দারিদ্র্যের মুখোমুখি হয়েছিলেন তিনি। কেমন ছিল তাঁর দারিদ্র্যপীড়িত দিনগুলো? তাঁর স্ত্রী আন্না গ্রিগোরিয়েভনা স্নিৎকিনার লেখায় ধরা আছে সেই বিবরণ। ভূমিকাসহ অনুবাদ করেছেন মশিউল আলম। ফিওদর দস্তইয়েফস্কির প্রধান শত্রুর সংখ্যা ছিল দুই—মৃগী রোগ আর দারিদ্র্য। জুয়ার নেশাও তাঁর একটা বড় শত্রু ছিল, তবে তিনি শেষ পর্যন্ত সেই শত্রুকে মারতে সক্ষম হয়েছিলেন। তাঁর ৬০ বছরের জীবনের ৫০-৫২ বছরই কেটেছে প্রকট দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আর সেই লড়াইয়ে নিজের প্রাণশক্তি ক্ষয় করতে করতে। ১৮৬৬ সালের অক্টোবরে যখন তাঁর বয়স ৪৫ বছর, তখন ‘জুয়াড়ি’ উপন্যাস লিখতে গিয়ে আন্না গ্রিগোরিয়েভনা স্নিৎকিনা নামের ২০ বছর বয়সী…
‘আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে’—বাংলার কবিরা বৃষ্টিতে নানাভাবে মহিমা দিয়েছেন। বৃষ্টির দিনকে মনে করেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘এমন দিনে তারে বলা যায়/ এমন ঘনঘোর বরিষায়।’ তবে শুধু বাংলা ভাষার কবিরাই নন, বৃষ্টি নিয়ে মাতোয়ারা হয়েছেন অন্য ভাষার কবিরাও। অন্য সব কবিদের মতো উর্দু কবিরাও বৃষ্টিকে দেখেছেন বিচিত্র রূপে। বৃষ্টির ঝর ঝর ছন্দ তাঁদের মনে করিয়েছে প্রেয়সীকে, তাঁদের ভেতরে জেগে উঠেছে প্রেম ও বিরহের ঝংকার। অনুবাদ করেছেন জাভেদ হুসেন। ১ ও গো দয়ালু মেঘ, এত বর্ষণ কোরো না যেন সে আসতে না পারে সে এসে পড়লে এমন বর্ষণ কোরো যেন সে ফিরে যেতে না পারে মূল: এয় আবরে করম যারা…
বিশ্বখ্যাত জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামির সদ্য প্রকাশিত এই গল্প ছাপা হয়েছে ‘নিউ ইয়র্কার’ পত্রিকার মুদ্রিত সংস্করণের ৮ ও ১৫ জুলাই, ২০২৪ তারিখের সংখ্যায়। গল্পটিতে এই লেখক ফুটিয়ে তুলেছেন কাহো নামের এক মেয়ের বেদনা। মূল জাপানি ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন ফিলিপ গ্যাব্রিয়েল। আর ইংরেজি থেকে বাংলা ভাষান্তর করেছেন ফারুক মঈনউদ্দীন। লোকটি বলে, ‘জীবনে বহু মেয়ের সঙ্গে ডেটিং করেছি আমি, কিন্তু আমাকে বলতে হচ্ছে, আপনার মতো কুৎসিত চেহারার কাউকে দেখিনি কখনো।’ ডেজার্ট খাওয়ার পর তখন কফির জন্য অপেক্ষা করছিল ওরা। লোকটার কথার রেশ শেষ হতে একমুহূর্ত লাগে, তিন কি চার সেকেন্ড হতে পারে। কথাটা আসে আচমকা, ওর মতলবটা তক্ষুনি বুঝতে পারে…
বিয়ের ঘোষণা দিয়েছিলেন আগেই, এবার দিনক্ষণ জানালেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী জো বো আহ। ১২ অক্টোবর বিকেলে সিউলের ওয়াকার হিল হোটেলের আস্টন হাউসে বিয়ে সারবেন তিনি। পাত্র শোবিজের কেউ নন। গত আগস্টে জো বো আহর বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। তখন তাঁর এজেন্সি এক্সওয়াইজি স্টুডিওজ এক বিবৃতিতে লিখেছিল, দুজনের মধ্যে বিশ্বাস ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি জো বো আহর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন। ২০১২ সালে ‘শাটআপ, ফ্লাওয়ার বয় ব্যান্ড’ ড্রামা সিরিজে অভিনয় করে পরিচিতি পান জো বো আহ। এরপর ‘মিলিটারি প্রসিকিউটর ডোবারম্যান’, ‘অ্যালে রেস্টুরেন্ট’–এর মতো আলোচিত ড্রামা ও শোতে কাজ করেছেন। ডিজনি প্লাসের অরিজিনাল সিরিজ ‘নকঅফ’–এ…
প্রায় এক বছর বিরতির পর একক গানে ফিরছেন ব্ল্যাকপিংক তারকা জেনি। নিজের অফিশিয়াল ওয়েবসাইটে জেনি জানান, তাঁর নতুন গান ‘মন্ত্র’ মুক্তি পাবে ১১ অক্টোবর। গানের একটি টিজার প্রকাশ করেছেন জেনি। যুক্তরাষ্ট্রের রেকর্ড লেবেল কলম্বিয়া রেকর্ডসের সঙ্গে চুক্তির পর প্রথম কোনো গান নিয়ে আসছেন তিনি। জেনির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়, মাঝে বছর পাঁচেক নিউজিল্যান্ডে পড়াশোনা করেছেন তিনি। পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসেন জেনি, ২০১৬ সালে নাম লেখান ব্ল্যাকপিংকে। মাত্র সাত বছরের ক্যারিয়ারে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য জেনি; গানের বাইরে অভিনয়েও অভিষেক ঘটেছে তাঁর।
