Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»শিল্প-সাহিত্য»অন্যান্য»বই আলোচনা : ব্রিটিশ প্রশাসকের চোখে সেকালের পার্বত্য চট্টগ্রাম

    বই আলোচনা : ব্রিটিশ প্রশাসকের চোখে সেকালের পার্বত্য চট্টগ্রাম

    অক্টোবর ১০, ২০২৪ ৪:৫৩ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    এক দশক আগে, বাংলা অন্তর্জালের বিভিন্ন–বিচিত্র স্বাদের লেখাজোখার পাঠক যখন সীমিত হয়ে আছে কেবল প্রযুক্তি-শিক্ষিতদের মধ্যেই, হারুন রশীদ নামটার সঙ্গে আমার পরিচয় ঘটে তখনই। তারপর তাঁর টুকটাক লেখা নিয়মিত বেরোতে শুরু করল পত্রপত্রিকায়। খেয়াল করলাম, ইতিহাস নিয়ে তাঁর কর্মযজ্ঞ বাংলাদেশের পাঠকদের কাছে ক্রমে তাঁকে পরিচিত করে তুলছে। থাংলিয়ানা পড়া শেষে বলতেই পারি, হারুন রশীদের ইতিহাসবিদ পরিচয়টা এখন রীতিমতো পোক্ত।

    থাংলিয়ানা ইতিহাস ঘরানার বই, আরেকটু নির্দিষ্ট করে বলতে গেলে ঐতিহাসিক এক ব্যক্তিত্বের স্মৃতিকথার অনুবাদ এটি। বইয়ের পুরো নাম থাংলিয়ানা, পার্বত্য চট্টগ্রামে এক ব্রিটিশ কর্মকর্তার রোমাঞ্চকর অভিযান ১৮৬৫-১৮৭২। মূল বইটির রচয়িতা ব্রিটিশ প্রশাসক থমাস হারবার্ট লুইন, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে যিনি কর্মরত ছিলেন উনিশ শতকের দ্বিতীয়ার্ধের বেশ কিছুটা সময়। সেই লুইনের স্মৃতিকথা আ ফ্লাই অন দ্য হুইল–এর নির্বাচিত কিছু অংশের অনুবাদ এই থাংলিয়ানা। মূল বইটি প্রকাশিত হয়েছিল ১৮৮৫ সালে।

    ১৮৬৫ সালে চট্টগ্রাম শহরে পুলিশপ্রধানের দায়িত্ব নিয়ে আসেন তরুণ ব্রিটিশ অফিসার হারবার্ট লুইন। কিন্তু চট্টগ্রামে দায়িত্বরত অবস্থায়ও লুইনকে আকৃষ্ট করছিল শহরের পূর্ব দিগন্তের ওই পার্বত্য অঞ্চল। লুইনের বাঙালি সহকর্মীরাও পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না তখন; তাঁদের কাছে ওই আদিবাসী–অধ্যুষিত রহস্যময় অঞ্চলটি এমন ছিল, যেখানে পা রাখলে আর ফিরে আসা যায় না।

    সত্যি বলতে, পার্বত্য চট্টগ্রামের ওই অঞ্চলে ইতিপূর্বে পা পড়েনি কোনো ইউরোপীয়র। এক ফ্রান্সিস বুখানন ১৭৯৮ সালে চট্টগ্রামের দক্ষিণে টেকনাফ পর্যন্ত যাত্রা করেছিলেন, তারপর কর্ণফুলী নদী ধরে গিয়েছিলেন বরকল এলাকা পর্যন্ত। তবে তাঁর সেই যাত্রার উদ্দেশ্য ছিল বাণিজ্যিক, কোম্পানির জন্য মসলা চাষের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য। কিন্তু হারবার্ট লুইনের পার্বত্য চট্টগ্রাম অভিযান ছিল স্বতঃস্ফূর্ত, রোমাঞ্চপ্রিয় এক কিশোরের মতোই তিনি বারবার হারাতে গিয়েছিলেন চট্টগ্রামের পাহাড়ে। ১৮৬৫ সালের নভেম্বরে প্রথমবার পাহাড়ে গিয়ে তিনি মুখোমুখি হন মুরংদের; এরপর বছরের পর বছর ধরে কখনো তিনি অভিযান চালিয়েছেন যুদ্ধবাজ পাহাড়ি জনগোষ্ঠী সেন্দুদের গ্রামে, কখনো ‘জাদুর ক্ষমতা’ দেখিয়ে সমীহ আদায় করেছেন দুর্ধর্ষ লুসাইদের কাছ থেকে।

    হারুন রশীদের স্বচ্ছন্দ অনুবাদে লুইনের স্মৃতিকথাটি পড়তে গেলে কেবল মনে পড়ে স্যার হেনরি রাইডার হ্যাগার্ড রচিত অমর চরিত্র অ্যালান কোয়ার্টারমেইনকে। কালো মানুষের আফ্রিকায় একেকটি অভিযানে নেমে অ্যালান কোয়ার্টারমেইন আমাদের যেমন শোনাতেন অরণ্যের আদিবাসীদের উদ্ভট সব প্রথা কি সংস্কৃতি, হারবার্ট লুইনও তেমন সাদা চামড়ার প্রশাসকের চেয়ার থেকে বহিরাগত মানুষের দৃষ্টিতে পার্বত্য চট্টগ্রামের নানা জাতির বিচিত্র সব প্রথার বর্ণনা করেন। এটাও স্বীকার করতে হয়, অ্যালানের আফ্রিকা-প্রেমের মতো পার্বত্য চট্টগ্রামের সরল মানুষদের প্রতি লুইনের প্রেমও অকৃত্রিম। ঔপনিবেশিক শাসক হলেও বছরের পর বছর নিজের কাজের মাধ্যমে স্থানীয়দের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছিলেন মানুষটি। সাদা মানুষ অ্যালানকে আফ্রিকার আদিবাসীরা যেমন সম্বোধন করত ‘মাকুমাজান’ নামে, থমাস লুইনও পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের কাছে তেমনি হয়ে উঠেছিলেন ‘থাংলিয়ানা’—এমনকি চিরশত্রু লুসাইদের কাছেও!

    অ্যালান কোয়ার্টারমেইনের ছকে ফেলা অভিযানের মতোই থাংলিয়ানা লুইনের স্মৃতিকথাও শেষ হয়েছে এক বিশাল যুদ্ধের বর্ণনা দিয়ে। ১৮৭২ সালে লুসাইদের বিরুদ্ধে ইংরেজদের সেই যুদ্ধের রণনীতি অনেকটাই নির্ধারণ করেছিলেন তত দিনে ওই এলাকা সম্পর্কে বিশেষজ্ঞ হয়ে ওঠা লুইন। মজার ব্যাপার, সেই যুদ্ধের মূল কারণও—অ্যালানের অভিজ্ঞতাগুলোর মতোই—একজন নারী! ১৮৭১ সালে এক চা-বাগানের ম্যানেজারকে হত্যা করে তাঁর ছয় বছর বয়সী শিশুকন্যা মেরি উইনচেস্টারকে অপহরণ করে নিয়ে যায় লুসাই বিদ্রোহীরা। তখন চা-বাগানের মালিকেরা এক হয়ে ব্রিটিশ সরকারের ওপর যে চাপ প্রয়োগ করে, তার ফলেই ১৮৭২ সালে লুসাইদের বিরুদ্ধে যুদ্ধে নামে ব্রিটিশরা। শেষ পর্যন্ত সরকারি বাহিনী মেয়েটিকে উদ্ধারে সমর্থ হয়। আর লুসাইরাও এক অর্থে চলে আসে ইংরেজ শাসনের অধীনে।

    ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী রাজা বা রানিশাসিত অঞ্চলগুলোতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাস পর্যালোচনা করতে লুইনের স্মৃতিকথা তাই এক গুরুত্বপূর্ণ উপাদান। আর সব বাদ দিলেও লেখক যে পর্যবেক্ষণগুলো করেছিলেন স্থানীয় আদিবাসীদের নিয়ে, শুধু নৃতাত্ত্বিক কারণেই সেগুলোর গুরুত্ব অপরিসীম।

    Previous Articleফ্রাঙ্কফুর্ট বইমেলায় ইসরায়েলি প্রকাশকদের বিরুদ্ধে বিশ্বের পাঁচ শতাধিক প্রকাশক
    Next Article কেমন ছিল বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসের পথ

    Related Posts

    বই ছাপানোর আগে একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া হাস্যকর: সংস্কৃতি উপদেষ্টা

    ফেব্রুয়ারি ১, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

    ‘সব’ পেরিয়েই চলছে বইমেলার প্রস্তুতি

    জানুয়ারি ২১, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

    মামা-ভাগনের চিড়িয়াখানা : আহসান হাবীব

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৮ পূর্বাহ্ণ

    পাখির গানের মাস্টার কে?

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৬ পূর্বাহ্ণ

    দুই কোটি বছরের পুরোনো দাঁত খুঁজে পেল ছয় বছরের স্যামি

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৪ পূর্বাহ্ণ

    যে গ্রাম ভাসে রোদের ঢেউয়ে!

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৩ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী