Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»শিল্প-সাহিত্য»গল্প»মামা-ভাগনের চিড়িয়াখানা : আহসান হাবীব

    মামা-ভাগনের চিড়িয়াখানা : আহসান হাবীব

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৮ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    মিন্টু তার ছোট মামার সঙ্গে ঘুমায়। ছোট মামা একটা পত্রিকা অফিসে কাজ করেন। মামার প্রায়ই নাইট ডিউটি থাকে, তাই বিছানায় শুলেই ঘুম। সেদিন যে কী হলো, মিন্টুর কিছুতেই ঘুম আসছিল না। তাই মামাকে ডেকে বলল, ‘মামা! ও মামা!’

    : উঁ?

    : আমার ঘুম আসছে না। একটা গল্প বলো না।

    : পাগল? ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে। পর পর টানা দুদিন নাইট ডিউটি করলাম। এক কাজ কর…

    : কী?

    : ভেড়ার পাল গুনতে থাক।

    : কীভাবে?

    : কল্পনা কর, তোর সামনে একটা ছোট খাল…

    : করলাম।

    : এবার কল্পনা কর, খালের একপাশে শত শত ভেড়া।

    : করলাম।

    : এবার একটা একটা করে ভেড়া লাফ দিতে থাকবে খালের আরেক পাশে, আর তুই গুনতে থাকবি…এক…দুই…তিন…

    : এতেই ঘুম পেয়ে যাবে?

    : হ্যাঁ…একসময় দেখবি তুই ঘুমিয়ে পড়েছিস। শুরু কর।

    : আচ্ছা।

    একটু পর মামা বলল, ‘তোকে ভেড়ার পাল গোনা শেখাতে গিয়ে আমার ঘুমটা গেল। এখন আমাকে ভেড়ার পাল গুনে ঘুম আনতে হবে। তুই শুরু করেছিস গোনা?’

    : হুঁ।

    পরদিন সকালে নাশতার টেবিলে মামা-ভাগনের দেখা। মিন্টু স্কুলে যাবে, মামা যাবে অফিসে। দুজনেই হাপুস হুপুস করে পরোটা-ডিম খাচ্ছে। দেরি হয়ে গেছে। মিন্টুর মা একসময় এসে একটা হুংকার দিয়ে গেছেন, ‘এত তাড়াহুড়ার কিছু নাই, আস্তে-ধীরে খা।’

    মিন্টু পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলল, ‘মামা, পরে তোমার ঘুম হয়েছিল?’

    : হুঁ, ৫০টা ভেড়া গোনার পর সমস্যা হলো।

    : কী সমস্যা?

    : ভেড়ার পালে বাঘ পড়ল।

    : বলো কী! তারপর?

    : তারপর আর কী, পচাব্দী গাজীকে ফোন করলাম, তাঁর সাহায্য পাওয়ার আশায়।

    : পচাব্দী গাজী কে?

    : গাধা, তাঁকে চিনিস না! বাংলাদেশের সবচেয়ে নামকরা বাঘশিকারি। ফিল্ড মার্শাল আইয়ুব খান তাঁকে একটা বন্দুক গিফট করেছিলেন তাঁর সাহসের জন্য। এখন বল, আইয়ুব খান কে?

    : আইয়ুব খান কে?

    : একসময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। স্বৈরাচারী প্রেসিডেন্ট অবশ্য।

    : তারপর বিখ্যাত শিকারি পচাব্দী গাজী এলেন?

    : হ্যাঁ। উনি এলেন। বললেন, এ নরখাদক বাঘ নয়, একে মারার দরকার নেই। তিনি দুই রাউন্ড ফাঁকা গুলি করলেন। বাঘ পালাল। সঙ্গে ভেড়ার পালও সব পালাল।

    : হায় হায়! তারপর কী করলে?

    : ভেড়া যেহেতু নেই, তখন আমি খরগোশ গোনা শুরু করলাম।

    : খরগোশ কোথায় পেলে?

    : ছিল ওখানে কিছু, আশপাশের ঝোপঝাড়ে।

    : তারপর কখন ঘুমালে?

    : এই তো এক শ বত্রিশটা খরগোশ গোনার পর আর কিছু মনে নেই, মানে ঘুমিয়ে গেলাম আরকি। তোর কী অবস্থা?

    : আমি তো ভেড়া গুনিনি।

    : মানে?

    : মানে আমি গুনেছি কুমির।

    : কুমির গুনেছিস মানে!

    : ওই যে খালটা ছিল না?

    : হুঁ।

    : ওই খালে ছিল শত শত কুমির। যেই একটা ভেড়া লাফিয়ে পার হতে গেল, তখন একটা কুমিরও লাফিয়ে উঠে ভেড়াটাকে খেয়ে ফেলল।

    : বলিস কী! তারপর?

    : ফের একটা ভেড়া, মানে দুই নম্বর ভেড়াটা যেই লাফ দিল, তখন আরেকটা কুমির লাফ দিয়ে দুই নম্বর ভেড়াটাকেও খেয়ে ফেলল।

    : বলিস কী?

    : হ্যাঁ, তারপর বাধ্য হয়ে আমি ভেড়া গোনা বাদ দিয়ে কুমির গোনা শুরু করলাম। বায়ান্নটা কুমির গোনার পর দেখি, আর কুমির নেই।

    : মানে কুমির কই গেল? তখন বললি শত শত কুমির।

    : আসলে শত শত কুমিরই ছিল। হঠাৎ একটা ভয়ংকর হাঙর ঢুকে কুমিরগুলোকে খেতে শুরু করল।

    : বলিস কী! তারপর কী হলো?

    : তারপর আর কী! দেখি, আরও হাঙর আসছে! তখন বাধ্য হয়ে হাঙর গোনা শুরু করলাম। মানে গোটা বারো হাঙর গোনার পর আর কিছু মনে নেই। মনে হয় ঘুমিয়ে গেলাম আরকি।

    এই সময় মিন্টুর মা ফের এলেন। তিনি একটু কড়া টাইপের। এসেই আবার একটা ছোটখাটো হুংকার দিলেন, ‘কী ব্যাপার! তোরা নাশতা ফেলে কী গপ্প জুড়েছিস? ভেড়া, বাঘ, খরগোশ, কুমির, হাঙর…বাসায় চিড়িয়াখানা খুলে বসেছিস নাকি? জলদি নাশতা শেষ করে টেবিল খালি কর বলছি!’

    তা-ই করল ওরা, টেবিল খালি করে যে যার কাজে ছুটল। একজন স্কুলে, একজন অফিসে। পেছনে পড়ে রইল ওদের কল্পনার ভেড়া, বাঘ, খরগোশ, কুমির, হাঙর…!

    Previous Articleপাখির গানের মাস্টার কে?
    Next Article রাশিফল ২০২৪: বছরটা আপনার কেমন যাবে

    Related Posts

    বই ছাপানোর আগে একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া হাস্যকর: সংস্কৃতি উপদেষ্টা

    ফেব্রুয়ারি ১, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

    ‘সব’ পেরিয়েই চলছে বইমেলার প্রস্তুতি

    জানুয়ারি ২১, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

    পাখির গানের মাস্টার কে?

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৬ পূর্বাহ্ণ

    দুই কোটি বছরের পুরোনো দাঁত খুঁজে পেল ছয় বছরের স্যামি

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৪ পূর্বাহ্ণ

    যে গ্রাম ভাসে রোদের ঢেউয়ে!

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৩ পূর্বাহ্ণ

    হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১১ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী