Author: সূর্যবাণী ডেস্ক
সড়কে জ্যাম, এটা যেন সারা দেশের অন্যতম একটি সমস্যা। বিশেষ করে রাজধানী ঢাকায় যাঁরা থাকেন, তাঁদের জন্য তো এটা প্রতিদিনের একটা ভোগান্তির নাম। গেল আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। সড়কে দায়িত্ব পালনের মতো ট্রাফিক সেই অর্থে ছিল না। ওই সময় শিক্ষার্থীরা যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য সড়কে নামেন। কারও কারও মতে, জনজীবনে তা কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলে। আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে দেশের নন্দিত অভিনয়শিল্পী, নির্দেশক ও চিত্রকর আফজাল হোসেনও উল্লেখ করেন, ছাত্রছাত্রীদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নিয়ম মানতে বাধ্য করার ঘটনা তাঁকে অবাক করেছিল। ঢাকার ধানমন্ডিতে আফজাল হোসেনের অফিস। সেই অফিস থেকে একদিন তিনি রাস্তায় ছাত্রছাত্রীদের…
শুটিং কিংবা ঘরোয়া আড্ডা, যেখানেই যান, সহকর্মী ও পছন্দের মানুষদের কাছ থেকে অভিনেত্রী দীপা খন্দকারকে শুনতে হয়, ‘আরে, তোমার তো বয়স বাড়ে না’, ‘সেই আগের মতোই আছ’। বয়স যে আসলেই বেড়েছে, সেটা দেখাতেই ক্যারিয়ারের শুরুর সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘যারা বলে আমার বয়স বাড়ে না, এটা তাদের জন্য, ১৯৯৯-২০২৪।’ দীপা খন্দকার সম্প্রতি প্রথম আলোকে জানান, অনেকেই মনে করেন, তিনি আশির দশকের অভিনেত্রী। সেই হিসাব করেই কেউ মনে করেন, তাঁর বয়স আরও বাড়া উচিত। দীপা বললেন, ‘আমি কিন্তু মোটেই আশির দশকের অভিনয়শিল্পী নই। এখানেই অনেকে ভুল করেন। ১৯৯৯ সালে নাটকে অভিনয় শুরু করি।…
‘মেয়েদের গোছলের টাইম, সকাল ৮ ঘটিকা থেকে ১০ ঘটিকা পর্যন্ত। বি.দ্র. পুরুষরা ১০০ হাত দূরে থাকুন।’—একটি ব্যানারে লেখা। জনপ্রিয় ‘ভবের হাট’ ধারাবাহিক নাটকে ন্যাটা চরিত্রের অভিনেতা আ খ ম হাসানকে পুকুরপাড়ে ব্যানারটি লাগাতে দেখা যায়। সেই সময়েই পুকুরে মুখ ধুতে আসেন আশান খাঁ। কিন্তু সকাল ৮টা পেরিয়ে যাওয়ায় আশান অনেক অনুরোধ করেন পুকুরঘাটে যেতে। ‘এখনো মেয়েরা কেউ আসেনি, যাবে আর আসবে’—এই বলে অনেক অনুনয়-বিনয় করেও কোনো লাভ হয় না। তাকে একপর্যায়ে জাপটে ধরে নিয়ে যায় ন্যাটা। ধারাবাহিকের এই প্রথম দৃশ্য থেকে স্বতঃস্ফূর্ত অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই আশান খাঁ চরিত্রের অভিনেতা শামীম হাসান। পরবর্তী সময়ে তিনি নাটক থেকে হারিয়ে…
প্রথম চলচ্চিত্র ‘সাবা’ জায়গা করে নিয়েছিল টরন্টো চলচ্চিত্র উৎসবের ডিসকভারি বিভাগে। এবার ছবিটি প্রদর্শিত হচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় গেছেন বাংলাদেশি অভিনেত্রী। ছবিতে ছবিতে দেখে জেনে নেওয়া বিস্তারিত। আজ সন্ধ্যায় বুসান উৎসব থেকে ছবি পোস্ট করেছেন মেহজাবীন। ছবিগুলোতে তাঁকে দেখা। বুসান উৎসবের উইন্ডো টু এশিয়ান ফিল্মস বিভাগে নির্বাচিত হয়েছে ‘সাবা’। অভিনেত্রীর ফেসবুক থেকে।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি পুনর্গঠন করেছে সরকার। আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ ছাড়া আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের চিত্রনাট্য বাছাই কমিটিও পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ সদস্যকে নিয়ে গঠন করা হয়েছে চলচ্চিত্র অনুদান কমিটি। ১০ সদস্যের এই কমিটিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। আরও রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব; বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া; নির্মাতা আকরাম খান, নার্গিস আখতার; রেইনবো চলচ্চিত্র সংসদের…
নতুন করে গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি। গতকাল সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে সাত সদস্যের নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান। সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান। সদস্য হিসেবে আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিস্তার জাহান কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমান, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস ও শব্দ সম্পাদক নাহিদ মাসুদ। এই আপিল কমিটির মেয়াদ প্রজ্ঞাপনের তারিখ হতে আগামী দুই বছর। এই কমিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্তে সংক্ষুব্ধ…
সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’। ছবিটি বোর্ড সদস্যদের কাছে প্রশংসিত হয়েছে, এমনটাই জানালেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খান। আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন তিনি। এদিকে মুক্তির অনুমতির পর প্রচারও শুরু হয়েছে। শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কয়েকটি লুকের একটি ছবি কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘“দরদ” ভরা ভালোবাসা নিয়ে সে আসছে …।’ ‘দরদ’ ছবির ফার্স্টলুকে এভাবেই দেখা গেছে শাকিব খানকেশাকিব খানের ফেসবুক মুক্তির অনুমতি পাওয়ায় খুশি ছবিটির পরিচালক অনন্য মামুন। তিনি বললেন, প্রচার শুরু হয়েছে। দু-এক দিনের মুক্তির দিনক্ষণও জানিয়ে দেব। ছবিটি নিয়ে আমাদের ভিন্ন…
‘নাগ পূর্ণিমা’ ছবিতে ব্যবহৃত গান ‘তুমি যেখানে আমি সেখানে’ কালজয়ী হয়ে গেছে। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘নাগ পূর্ণিমা’ ছবির সেই গানে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর। আর গানের দৃশ্যে দেখা গেছে সোহেল রানা ও ববিতাকে। তিন যুগ পর সেই গানের শিরোনামে ছবির কাজ শুরু করেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। গত বছরের মাঝামাঝি সময়ে সর্বশেষ ছবিটির শুটিংয়ের পর স্থগিত হয়ে যায়। সুখবর হচ্ছে, আবার শুরু হচ্ছে এই ছবির শুটিং। পূজার ছুটি শেষে এই ছবির শুটিং পুনরায় শুরু হবে, আজ মঙ্গলবার দুপুরে এমনটাই জানালেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। ১৩ মাস আগে সর্বশেষ ‘তুমি যেখানে আমি সেখানে’ ছবির শুটিং করেন বুবলী ও রোশান। এরপর স্থগিত হয়ে…
‘নাকফুল’ ছবির যাবতীয় কাজ শেষ হয়েছে আরও দেড় বছর আগে। তারপরও ছবিটির মুক্তির খবর নেই। এর আগে একাধিকবার যদিও মুক্তির কথা শোনা গিয়েছিল। অবশেষে গতকাল মঙ্গলবার পরিচালক অলোক হাসান প্রথম আলোকে জানালেন, ‘নাকফুল’ মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শকেরা। পূজা চেরী ও আদর আজাদ অভিনীত প্রথম সিনেমা ‘নাকফুল’। ফেরারী ফরহাদের গল্পে এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আলোক হাসান। সিনেমার দৃশ্যধারণ হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানে একটানা ২০ দিন চলে শুটিং। পরে ঢাকায় এর কাজ শেষ হয়। সিনোমাটি প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘“নাকফুল” একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের…
চলচ্চিত্রবিষয়ক যতগুলো কমিটি হয়েছে, তার মধ্যে পরামর্শক কমিটিই আমার বিবেচনায় সবচেয়ে ভালো হয়েছে। বাকি কমিটিগুলোতে যোগ্য লোক যেমন আছে, কিছু বিস্ময়কর নামও আছে। এই সমালোচনাটা করে রাখা দরকার, যাতে সরকার বুঝতে পারে। না হলে আগের আমলের মতো ‘কর্তা যা করেছেন মাইরি’ সিচুয়েশন (পরিস্থিতি) বানিয়ে ফেলব আমরা। আমার বিবেচনায় এখানে (পরামর্শক কমিটি) আরও অংশীজন থাকা উচিত ছিল। যেমন ফাহমিদুল হক, বিধান রিবেরু, অমিতাভ রেজা চৌধুরী, মেজবাউর রহমান সুমন, নুহাশ হুমায়ূন। স্বচ্ছতার জন্য বলে নেওয়া ভালো, পরামর্শক এবং আরেকটা কমিটিতে থাকার জন্য আমাকে অনুরোধ করা হয়েছিল। আমি ব্যক্তিগত কারণে থাকতে চাইনি। এখন যাদের নাম উল্লেখ করলাম, তারা থাকতে অপারগতা জানিয়েছে কি না,…
