Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»শিল্প-সাহিত্য»অনুবাদ»বৃষ্টি নিয়ে পড়ুন পাঁচটি উর্দু শের

    বৃষ্টি নিয়ে পড়ুন পাঁচটি উর্দু শের

    অক্টোবর ১০, ২০২৪ ৪:৪২ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ‘আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে’—বাংলার কবিরা বৃষ্টিতে নানাভাবে মহিমা দিয়েছেন। বৃষ্টির দিনকে মনে করেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘এমন দিনে তারে বলা যায়/ এমন ঘনঘোর বরিষায়।’ তবে শুধু বাংলা ভাষার কবিরাই নন, বৃষ্টি নিয়ে মাতোয়ারা হয়েছেন অন্য ভাষার কবিরাও। অন্য সব কবিদের মতো উর্দু কবিরাও বৃষ্টিকে দেখেছেন বিচিত্র রূপে। বৃষ্টির ঝর ঝর ছন্দ তাঁদের মনে করিয়েছে প্রেয়সীকে, তাঁদের ভেতরে জেগে উঠেছে প্রেম ও বিরহের ঝংকার। অনুবাদ করেছেন জাভেদ হুসেন।

    ১
    ও গো দয়ালু মেঘ, এত বর্ষণ কোরো না যেন সে আসতে না পারে
    সে এসে পড়লে এমন বর্ষণ কোরো যেন সে ফিরে যেতে না পারে

    মূল: এয় আবরে করম যারা থমকে ইতনা না বরস কে ও আ না সাকে
    জাব ও আ জায়ে ত জম কে বরস ইতনা বরস কে ও ফির জা না সাকে

    কবি: অজ্ঞাত

    ২
    আমি সেই মরু যাকে জলের বাসনা ডুবিয়েছে
    তুমি সেই মেঘ যে জানে না কী করে অঝোরে বর্ষণ করতে হয়

    মূল: ম্যায় ও স্যাহরা জিসে পানি কি হাওস লে ডুবি
    তু ও বাদল জো কাভি টুট কে বরসা হি নেহিঁ

    কবি: সুলতান আখতার

    ৩
    ওগো আমার দয়ালু মেঘ, দেখো আমার এই বিরাণ প্রাণ
    তুমি কি কখনো কোনো মরুতে বৃষ্টি দাওনি?

    মূল: এয় মেরে আবরে করম দেখ য়ে বিরানায়ে জাঁ
    কেয়া কিসি দশত পে তু নে কাভি বারিশ নেহি কি

    কবি: আহমদ ফারায

    ৪
    বর্ষার মেঘ তো পাগল, সে কি আর জানে
    কোন পথে এড়িয়ে গিয়ে কোন ছাদ ভিজিয়ে দিতে হয়

    মূল: বরসাত কি বাদল তো দিওয়ানা হ্যায় কেয়া জানে
    কিস রাহ সে বাচনা হ্যায় কিস ছাত কো ভিগোনা হ্য

    কবি: কাতিল শিফায়ি

    ৫
    বর্ষার দিনে তাকে সঙ্গে নিয়ে ফিরছ আনজুম
    তুমি কি এই শহরে আগুন লাগাতে চাও না কি?

    মূল: সাথ বারিশ মেঁ লিয়ে ফিরতে হো উস কো আনজুম
    তুম নে ইস শ্যাহের মেঁ কেয়া আগা লাগানি হ্যায় কোয়ি

    কবি: আনজুম সালিমি

    Previous Articleহারুকি মুরাকামির সাম্প্রতিক গল্প: ‘কাহো’
    Next Article দস্তইয়েফস্কির দারিদ্র্যপীড়িত দিনগুলো কেমন ছিল

    Related Posts

    বই ছাপানোর আগে একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া হাস্যকর: সংস্কৃতি উপদেষ্টা

    ফেব্রুয়ারি ১, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

    ‘সব’ পেরিয়েই চলছে বইমেলার প্রস্তুতি

    জানুয়ারি ২১, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

    মামা-ভাগনের চিড়িয়াখানা : আহসান হাবীব

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৮ পূর্বাহ্ণ

    পাখির গানের মাস্টার কে?

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৬ পূর্বাহ্ণ

    দুই কোটি বছরের পুরোনো দাঁত খুঁজে পেল ছয় বছরের স্যামি

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৪ পূর্বাহ্ণ

    যে গ্রাম ভাসে রোদের ঢেউয়ে!

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৩ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী