Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বিনোদন»ওটিটি»অনেক বাধা পেরিয়ে আসছে ‘চক্র’

    অনেক বাধা পেরিয়ে আসছে ‘চক্র’

    অক্টোবর ৯, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সেই ওয়েব সিরিজ ‘চক্র; আইস্ক্রিনে মুক্তি পাবে ১০ অক্টোবর বেলা তিনটায়। আজ শনিবার এক সাংবাদিক সম্মেলনে আইস্ক্রিন অরিজিনালে ওয়েব সিরিজটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

    গতকাল চ্যানেল আই ভবনে আয়োজিত অনুষ্ঠানে সিরিজটির পরিচালক ছাড়া আরও উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইস্পাহানি টি–লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান ও সিরিজের প্রধান দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।

    অনুষ্ঠানে ভিকি জাহেদ বলেন, ‘একই পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা ঘটনার পেছনের মূল কারণ সেভাবে সামনে আসেনি। একেক জন একেক রকমভাবে ভেবে নিয়েছিলেন। আমরাও আমাদের জায়গা থেকে সেই গল্পের সঙ্গে মিল রেখে কাল্পনিক একটি গল্প সিরিজে দেখানোর চেষ্টা করেছি।’

    এ সিরিজ নির্মাণ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়েছে বলেও জানান এই তরুণ নির্মাতা। ঘটেছে বিচিত্র সব ঘটনা, একটানা শুটিং করতে পারেননি। দীর্ঘদিন ধরে দৃশ্যধারণের কাজ শেষ হলেও বাকি সব কাজ শেষ করতে পারছিলেন না।

    ভিকি জাহেদ বলেন, ‘কাজটি করতে গিয়ে অনেক সহকর্মীকে হারিয়েছি। শুটিং শুরু করার পর চিত্রগ্রাহক জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনায় মারা যান। লাইন প্রডিউসার মাসুদুল মাহমুদ রোহানকে হারালাম। কোনো একটা প্রজেক্টের সঙ্গে জড়িত এতগুলো মানুষ একে একে চলে গেছেন, এমন নজির বোধ হয় আর নেই। এই ধাক্কাটুকু সামলে উঠতেই খুব কষ্ট হয়েছে আমার। এমনও হয়েছে একজনকে নিয়ে শুট করেছি, কিছুদিন পর শুনি তিনি আর নেই। এরপর যখন আবার ওই চরিত্রে নতুন কাউকে নিয়ে আবার করলাম। তার কিছুদিন পর দেখি তিনিও নেই। চলতি বছরের শুরুর দিকে কাজটি শেষ করি।’

    Previous Articleরাফির ওয়েব সিরিজে চিত্রনায়ক রুবেল
    Next Article তিশা নয়, পূজা

    Related Posts

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    নায়িকাদের পাশে নিয়ে ‘প্রিন্স’ দেখলেন শাকিব

    এপ্রিল ২, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

    অভিনেত্রী শাওন, তাঁর বাবাসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

    মে ২২, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

    সৎমায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    এপ্রিল ২৩, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

    সাদী আমার জীবনে জাদুর মতন: পরীমনি

    ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

    শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী