Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বিনোদন»গান»সাবিনা ইয়াসমীনের শাড়ি ও চিঠি, মুন্নীর কান্না

    সাবিনা ইয়াসমীনের শাড়ি ও চিঠি, মুন্নীর কান্না

    অক্টোবর ৯, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    গান বুঝতে শিখেছেন যখন থেকে, তখন থেকেই দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের গানের সঙ্গে পরিচয়। রেডিও, টেলিভিশনের পাশাপাশি অ্যালবাম কিনে গান শোনার মাধ্যমে এই পরিচয়ের সূত্র। গান শুনতে শুনতে এই শিল্পীর প্রতি তৈরি হয় ভালো লাগাও। একটা সময় স্বপ্ন দেখেন শিল্পী হবেন। সেই স্বপ্ন থেকে মুন্নী নিজেও গানের অঙ্গনে পথচলা শুরু করেন। পেশাদার গানে এরই মধ্যে কাটিয়েছেন দুই যুগের বেশি সময়। চলার পথে অনেকবারই সাবিনা ইয়াসমীনের সান্নিধ্যে এসেছেন তিনি। বয়সে বড় আর অভিজ্ঞতায় দূরত্ব যোজন যোজন হলেও বছর দুয়েক ধরে সাবিনা ইয়াসমীনের সঙ্গে দারুণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে বলে জানালেন মুন্নী। এই সম্পর্কটা কখনো আবার বড় বোন ছোট বোনের মতোই। দেশের সংগীতের কিংবদন্তি এই শিল্পীর কাছ থেকে সম্প্রতি অমূল্য উপহার পেয়েছেন, যা রীতিমতো তাঁকে হতবাক করেছে। এটা তাঁর কাছে আশীর্বাদও।

    সাবিনা ইয়াসমীনের কাছ থেকে মুন্নী উপহার হিসেবে পেয়েছেন শাড়ি, তা–ও আবার একটি দুটি নয়, ১৫টি শাড়ি। এসব শাড়ি এখনো মুন্নীর হাতে পৌঁছায়নি, কারণ তিনি এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বছরখানেকের বেশি সময় ধরে তিন সন্তানকে নিয়ে মুন্নী স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকছেন। সেখানে স্টেজ শোও করছেন। প্রথম আলোর সঙ্গে গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে কথা হয় মুন্নীর। জানালেন, উপহারের অমূল্য সব শাড়ি এখন তাঁর ঢাকার বাসায় আছে। খুব শিগগির এসব শাড়ি তাঁর কাছে পৌঁছে যাবে।

    এদিকে সাবিনা ইয়াসমীনের কাছ থেকে পাওয়া উপহারের শাড়িগুলোর কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন।

    সেখানে মুন্নী লিখেছেন, ‘আমার জীবনে অসংখ্য উপহার পেয়েছি কিন্তু কিছু উপহার মনে হয় আমার পরিবারের পরবর্তী প্রজন্মের গল্পেও ইতিহাস হয়ে রয়ে যাবে, আজ পেলাম তেমনি উপহার। এক লাগেজ শাড়ি উপহার পাঠিয়েছেন কিংবদন্তি সাবিনা ইয়াসমীন। তিনি ভালোবেসে আমাকে কিছু শাড়ি পাঠাতে চেয়েছিলেন। বললাম, আমি তাঁর ব্যবহৃত শাড়ি চাই, যেগুলো পরে তিনি গান গেয়েছেন। যেমনি কথা তেমনি তিনি পাঠালেন। শাড়িগুলো আমার কাছে কতটা আবেগের, তা কেবল গানপ্রিয় মানুষেরা বুঝবেন। এই শাড়িগুলো লেগে আছে তাঁর স্পর্শ, যিনি বাংলাদেশের ঐতিহাসিক প্রায় সব গানের শিল্পী। যাঁর গান শুনে শিল্পী হওয়ার স্বপ্ন দেখেছিলাম, সেই কিংবদন্তি সাবিনা ইয়াসমীনের শাড়ি আমার পরিধানে—এ কথা ভাবতেই শিহরিত আমি। শাড়ির সঙ্গে তিনি পাঠিয়েছেন তাঁর হাতে লেখা এই চিঠি। চিঠি পড়ব কি? আবেগ আর চোখের পানি তো সবই ঘোলা করে দিচ্ছে! আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশের এই কিংবদন্তির জন্য, তিনি যেন সুস্থ থাকেন।’

    Previous Articleযাত্রাবিরতিতে গাইবেন সুনিধি
    Next Article বুসান চলচ্চিত্র উৎসবে এশিয়ার বর্ষসেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পাচ্ছেন কুরোসাওয়া কিইয়োশি

    Related Posts

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    নায়িকাদের পাশে নিয়ে ‘প্রিন্স’ দেখলেন শাকিব

    এপ্রিল ২, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

    অভিনেত্রী শাওন, তাঁর বাবাসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

    মে ২২, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

    সৎমায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    এপ্রিল ২৩, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

    সাদী আমার জীবনে জাদুর মতন: পরীমনি

    ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

    শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী