Author: সূর্যবাণী ডেস্ক
ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। গতকাল সোমবার ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছেন ওই দুই সশস্ত্র সংগঠনের যোদ্ধারা। এ সময় ইসরায়েলজুড়ে সতর্কসংকেত বাজতে শোনা যায়। গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা ও লেবাননে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা ক্ষেপণাস্ত্র হামলা চালান তাদের যোদ্ধারা। এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালান তাঁরা। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় হিজবুল্লাহ। হাইফার দক্ষিণে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটি লক্ষ্য করেই…
গত এক বছরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৪০ হাজারের বেশি স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় ৪ হাজার ৭০০ সুড়ঙ্গের সন্ধান পেয়েছে তারা। এ ছাড়া গাজার বিভিন্ন স্থানে অন্তত ১ হাজার রকেট উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্ণ হয়েছে গতকাল। হামাসের হামলার পরপরই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। এর এক বছর পূর্তিতে গতকাল সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য প্রকাশ করেছে। অনুমতি সাপেক্ষে গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের একটি তালিকাও প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। তালিকা অনুযায়ী, গত এক বছরে এই যুদ্ধে ৭২৬ জন ইসরায়েলি সেনা…
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলের পাল্টা হামলার এক বছর পূর্তি ছিল গতকাল সোমবার। গত বছরের ৭ অক্টোবর দুই পক্ষের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ এখনো চলছে। এমনকি বিস্তৃত হয়েছে লেবাননসহ আরও কয়েকটি ফ্রন্টে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালিয়ে ৩০০ সেনাসহ প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। গাজায় বন্দী করে নিয়ে আসে প্রায় ২৫০ জনকে। হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহত হয়েছেন অন্তত ৪১ হাজার ৮৭০ জন। জনসংখ্যার হিসেবে…
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল সোমবার ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলও লেবাননে তাদের অভিযান বিস্তৃত করেছে। ইসরায়েলে হামাসের হামলা এবং তাকে কেন্দ্র করে গাজায় যুদ্ধ শুরু হওয়ার বর্ষপূর্তিতে এসব ঘটনা ঘটেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে সেদিনই গাজা উপত্যকায় হামলা শুরু করেছিল ইসরায়েল। গতকাল সোমবার ছিল এর এক বছরপূর্তি। ইরান-সমর্থিত হিজবুল্লাহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মিত্র হিসেবে পরিচিত। হিজবুল্লাহ বলেছে, সোমবার তারা হাইফা শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছাড়া ওই জায়গা থেকে ৬৫ কিলোমিটার দূরে টাইবেরিয়াসে আরেকটি হামলা চালিয়েছে তারা। সশস্ত্র…
লেবাননের রাজধানী বৈরুতে গতকাল সোমবার ইসরায়েলি হামলায় সুহেইল হুসেইন হুসেইনি নামে হিজবুল্লাহর সদর দপ্তরের একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী এ কথা জানিয়েছে। ইসরায়েলের দাবি, ইরান থেকে অস্ত্র আনা এবং সেসব অস্ত্র হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের মধ্যে বিলিবণ্টন করার কাজে যুক্ত ছিলেন কমান্ডার সুহেইল। এ ছাড়া হিজবুল্লাহর বিভিন্ন স্পর্শকাতর প্রকল্পের বাজেট প্রণয়ন ও ব্যবস্থাপনার সঙ্গেও যুক্ত ছিলেন সুহেইল। এর মধ্যে হিজবুল্লাহর যুদ্ধ পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এমন দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ। গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে ব্যাপক ইসরায়েলি হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। তাঁর সঙ্গে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশান ছিলেন।…
হামলার উদ্দেশ্যে পাঠানো রাশিয়ার পাঠানো ৮০টি ড্রোনের মধ্যে ৭১টি ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট। স্থানীয় সময় গতকাল রোববার ইউক্রেনের বিমানবাহিনী বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে এই দাবি করে। ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, হামলার উদ্দেশ্যে রাতে এই ড্রোনগুলো পাঠিয়েছিল রাশিয়া। রাশিয়ার মোট ৭১টি ড্রোন ভূপাতিত করা হয়। এ ছাড়া ইউক্রেনের আকাশসীমায় শনাক্ত ছয়টি রুশ ড্রোনের হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। এই ড্রোনগুলো পরে হারিয়ে যায়। ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখলকৃত অংশ থেকে রুশ বাহিনী দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়ে বলেও দাবি করে ইউক্রেনীয় বিমানবাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে, নাকি সেগুলো প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইউক্রেনের বিমানবাহিনী।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন উৎপাদন করতে চীনে গোপন অস্ত্র প্রকল্প চালু করেছে রাশিয়া। ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার দুটি সূত্র ও রয়টার্সের পর্যালোচনা করা নথি থেকে এ তথ্য জানা গেছে। একটি নথিতে পাওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ-আন্তের সহায়ক সংস্থা আইইএমজেড কুপোল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে গারপিয়া-৩ (জি–৩) নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করে পরীক্ষা করেছে। চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কুপোলের কাজের রূপরেখা দিয়ে পাঠানো প্রতিবেদনে একথা বলা হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, চীনের উচিত রাশিয়ার সামরিক কাজে ব্যবহার করার জন্য তাদের কোনো কোম্পানি যাতে সহায়তা না…
ইউক্রেন যুদ্ধের মধ্যেই গতকাল বুধবার নিজেদের পারমাণবিক অস্ত্রনীতিতে বদল আনার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এই সিদ্ধান্ত পারমাণবিক হামলার রাস্তা প্রশস্ত করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গতকাল রাশিয়ার পরমাণু কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুতিন। সেখানে তিনি বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে কোনো পরমাণু শক্তিহীন দেশ হামলা চালালে তা একরকম। কিন্তু সেই দেশ যদি পরমাণু শক্তিধর অন্য দেশ বা একাধিক দেশ থেকে সাহায্য পায়, তাহলে রাশিয়া বিষয়টিকে যৌথ হামলা হিসেবে ধরে নেবে এবং সেইমতো ব্যবস্থা নেবে।’ পুতিনের এই বক্তব্যে চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা বিশ্বে। ইউক্রেন সাহায্যকারী দেশগুলোর কাছ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে। দেশটি সম্প্রতি রাশিয়ার ভেতরে হামলার কৌশল গ্রহণ করেছে।…
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে কিয়েভের জন্য আরও সহায়তার ঘোষণা দিয়েছেন। কিন্তু আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোন দলের প্রার্থী হোয়াইট হাউসে যাচ্ছেন, সেটার ওপরই ইউক্রেনের ভাগ্য অনেকটা নির্ভর করছে। তাই এ নির্বাচনের আগেই নিজেদের জন্য আরও সহায়তা নিশ্চিত করতে চান জেলেনস্কি। গতকালের বৈঠকে ইউক্রেনের জন্য বাড়তি ২৪০ কোটি ডলার সামরিক সহায়তা মঞ্জুর করেন বাইডেন। আগামী বছরের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে আরও ৫৫০ কোটি ডলার সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি। এরপর কে নতুন মার্কিন প্রশাসনের হাল ধরবেন, সে বিষয়ে অনিশ্চয়তা সত্ত্বেও বাইডেন বলেছেন, ‘এখন আমরা ইউক্রেনের…
ইউক্রেনের আরেকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ভুহলেদারের রুশ বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ভুহলেদারের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি স্বীকার করেছে ইউক্রেনও। বুধবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ভুহলেদার শহর থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কিয়েভ জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর সদস্য ও সামরিক সরঞ্জামের সুরক্ষার কথা ভেবেই সেনাদের শহরটি ছেড়ে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের তৎপরতার কারণে শহরটি ঘিরে ফেলার মতো একটি পরিস্থিতি তৈরি হলে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়। মঙ্গলবার দোনেৎস্কের গভর্নর বলেছিলেন, রাশিয়ার সেনারা ভুহলেদারের কাছাকাছি…
