Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের

    বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের

    অক্টোবর ৮, ২০২৪ ৭:৫৯ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    লেবাননের রাজধানী বৈরুতে গতকাল সোমবার ইসরায়েলি হামলায় সুহেইল হুসেইন হুসেইনি নামে হিজবুল্লাহর সদর দপ্তরের একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী এ কথা জানিয়েছে।

    ইসরায়েলের দাবি, ইরান থেকে অস্ত্র আনা এবং সেসব অস্ত্র হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের মধ্যে বিলিবণ্টন করার কাজে যুক্ত ছিলেন কমান্ডার সুহেইল।

    এ ছাড়া হিজবুল্লাহর বিভিন্ন স্পর্শকাতর প্রকল্পের বাজেট প্রণয়ন ও ব্যবস্থাপনার সঙ্গেও যুক্ত ছিলেন সুহেইল। এর মধ্যে হিজবুল্লাহর যুদ্ধ পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

    ইসরায়েলের এমন দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।

    গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে ব্যাপক ইসরায়েলি হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। তাঁর সঙ্গে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশান ছিলেন। হামলায় তিনিও নিহত হন।

    সংগঠনে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি বিবেচিত হচ্ছেন হাশেম সাফিউদ্দিন। তবে হাশেম সাফিউদ্দিনের সঙ্গে গতকাল শুক্রবার থেকে যোগাযোগ করা যাচ্ছে না। লেবাননের একটি নিরাপত্তা সূত্র শনিবার এ তথ্য জানায়।

    গত বৃহস্পতিবার শেষ রাতে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হাশেম সাফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। সেখানে তিনি ভূগর্ভস্থ একটি বাংকারে ছিলেন।

     

    Previous Articleরাশিয়ার ৮০টির মধ্যে ৭১টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের
    Next Article গাজায় যুদ্ধের বর্ষপূর্তিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের লড়াই জোরদার

    Related Posts

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ট্রাম্প

    জুন ১৭, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

    অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

    ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী