Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»গাজায় এক বছরে ইসরায়েলি হামলায় ২৮ হাজার শিশু ও নারী নিহত

    গাজায় এক বছরে ইসরায়েলি হামলায় ২৮ হাজার শিশু ও নারী নিহত

    অক্টোবর ৮, ২০২৪ ৮:০২ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলের পাল্টা হামলার এক বছর পূর্তি ছিল গতকাল সোমবার। গত বছরের ৭ অক্টোবর দুই পক্ষের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ এখনো চলছে। এমনকি বিস্তৃত হয়েছে লেবাননসহ আরও কয়েকটি ফ্রন্টে।

    গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালিয়ে ৩০০ সেনাসহ প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। গাজায় বন্দী করে নিয়ে আসে প্রায় ২৫০ জনকে।

    হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহত হয়েছেন অন্তত ৪১ হাজার ৮৭০ জন। জনসংখ্যার হিসেবে গাজার প্রতি ৫৫ জনের একজনকে হত্যা করেছে ইসরায়েল।

    ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ব্যক্তিদের ৬৯ ভাগই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু ২৮ হাজার ১০২ জন। শিশু ১৬ হাজার ৭৫৬ জন। আর নারী ১১ হাজার ৩৪৬ জন।

    এই এক বছরে ইসরায়েলের হামলায় আহত হয়েছেন অন্তত ৯৭ হাজার ১৬৬ ফিলিস্তিনি। গাজার মোট জনসংখ্যার হিসেবে ইসরায়েলের হামলায় প্রতি ২৩ জনের একজন আহত হয়েছেন।

    তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে। কারণ, শুধু হাসপাতালে আসা হতাহত ব্যক্তিদের ভিত্তিতেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। ইসরায়েলি বাহিনীর বিরামহীন হামলার কারণে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অনেক মরদেহ হাসপাতাল পর্যন্ত আসেনি।

    এ ছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারের বেশি মরদেহ পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের অব্যাহত হামলা এবং পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম না থাকায় এসব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে বেশি জোর দিচ্ছেন।

    এদিকে কয়েকটি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযানের পর গত এক বছরে সাতটি গণকবরের সন্ধান পাওয়া যায়। এসব গণকবরে ৫২০ জনের মরদেহ পাওয়া গেছে।

    গত এক বছরে গাজা উপত্যকায় ৪০ হাজারের বেশি স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। তাদের দাবি, একই সময় ৪ হাজার ৭০০ সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে।

    Previous Articleগাজায় যুদ্ধের বর্ষপূর্তিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের লড়াই জোরদার
    Next Article এক বছরে গাজার ৪০ হাজার স্থাপনায় হামলা

    Related Posts

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ট্রাম্প

    জুন ১৭, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

    অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

    ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী