Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»কৌশলগত ভুহলেদার শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া

    কৌশলগত ভুহলেদার শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া

    অক্টোবর ৮, ২০২৪ ৭:৪৯ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ইউক্রেনের আরেকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ভুহলেদারের রুশ বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

    ভুহলেদারের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি স্বীকার করেছে ইউক্রেনও। বুধবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ভুহলেদার শহর থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কিয়েভ জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর সদস্য ও সামরিক সরঞ্জামের সুরক্ষার কথা ভেবেই সেনাদের শহরটি ছেড়ে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

    ইউক্রেনের সামরিক বাহিনী বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের তৎপরতার কারণে শহরটি ঘিরে ফেলার মতো একটি পরিস্থিতি তৈরি হলে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়।

    মঙ্গলবার দোনেৎস্কের গভর্নর বলেছিলেন, রাশিয়ার সেনারা ভুহলেদারের কাছাকাছি চলে এসেছেন। এর এক দিন পরই শহরটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিল ইউক্রেনীয় বাহিনী।

    ইউক্রেনের শিল্পসমৃদ্ধ দোনেৎস্ক অঞ্চলের একটি শহর ভুহলেদার। ২০২২ সালে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে অধিগ্রহণের ঘোষণা দেয়, তার একটি দোনেৎস্ক। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ শহরের দখল নিতে সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছিল রুশ বাহিনী।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক আগ্রাসন চালায় রাশিয়া। এর পর থেকে একাধিকবার রুশ বাহিনী ভুহলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছে। তবে ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে এত দিন শহরটির দখলে নিতে পারেনি।
    যুদ্ধে উভয় পক্ষের জন্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের একটি কেন্দ্র হয়ে উঠেছিল ভুহলেদার। পুরো দোনেৎস্ক অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এই শহর দখলে নেওয়া রাশিয়ার জন্য ছিল গুরুত্বপূর্ণ।

    ভুহলেদার শহরের নিয়ন্ত্রণ আরেকটি কারণেও রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, শহরটির খুব কাছেই রয়েছে রেলপথ। এই রেলপথ ক্রিমিয়া উপদ্বীপ পর্যন্ত গেছে। শহরটির নিয়ন্ত্রণ থাকলে রেলপথে ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগ তৈরি হবে। এতে রাশিয়ার জন্য ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো সহজ হবে। উল্লেখ্য, ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া।

    Previous Articleইউক্রেনের পক্ষে লড়া রাশিয়ার সেই সরকারবিরোধী কর্মী নিহত
    Next Article ওয়াশিংটনে পালাবদলের আগেই আরও সহায়তা চান জেলেনস্কি

    Related Posts

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ট্রাম্প

    জুন ১৭, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

    অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

    ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী