Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»ইউক্রেনের পক্ষে লড়া রাশিয়ার সেই সরকারবিরোধী কর্মী নিহত

    ইউক্রেনের পক্ষে লড়া রাশিয়ার সেই সরকারবিরোধী কর্মী নিহত

    অক্টোবর ৮, ২০২৪ ৭:৪৮ পূর্বাহ্ণ
    FILE PHOTO: Militants of the self-proclaimed Donetsk People's Republic take part in shooting drills at a range on the outskirts of Donetsk, Ukraine, December 14, 2021. REUTERS/Alexander Ermochenko/File Photo
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ইলদার দাদিন, রাশিয়ার একজন সুপরিচিত সরকারবিরোধী কর্মী। ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী সর্বাত্মক যুদ্ধ শুরু করলে তিনি সরাসরি যুদ্ধ করতে নামেন। ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তিনি। যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন ইলদার।
    সিভিক কাউন্সিল নামের একটি গোষ্ঠীর হয়ে যুদ্ধ করছিলেন ইলদার। ওই গোষ্ঠীর মুখপাত্র বিবিসিকে বলেন, ইলদার নিহত হয়েছেন। তিনি একজন নায়ক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

    উত্তর–পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিল ফ্রিডম অব রাশিয়া লিজিওন নামের একটি ব্যাটালিয়ন। এই যোদ্ধা দলে ছিলেন ইলদার। যুদ্ধ করতে গিয়ে রুশ বাহিনীর গোলার আঘাতে নিহত হন তিনি। যদিও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

    রাশিয়ার সরকারবিরোধী রাজনীতিক ইলিয়া পোনামারেভ এখন নির্বাসিত জীবন কাটাচ্ছেন। একসময় তিনিও ফ্রিডম অব রাশিয়া লিজিওনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বিবিসিকে বলেন, তিনি নিশ্চিত, ইলদার নিহত হয়েছেন।

    আরেকটি সূত্র জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে ইলদারের সঙ্গে থাকা যোদ্ধাদের সূত্রে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ওই সূত্রটি জানায়, তিনি ইলদারের ফোনে একটি খুদে বার্তা পাঠিয়েছেন। সেটা এখনো ‘অপঠিত’ অবস্থায় আছে।

    প্রায় এক দশক আগে রুশ সরকারের চরম দমন–পীড়নের মুখেও সরকারবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে অবিচল থাকার কারণে রাশিয়ায় ক্রমেই পরিচিত হয়ে ওঠেন ইলদার।

    Previous Articleইউক্রেনের বিমানঘাঁটিতে রুশ হামলা
    Next Article কৌশলগত ভুহলেদার শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া

    Related Posts

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ট্রাম্প

    জুন ১৭, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

    অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

    ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী