Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»খেলা»ইনিয়েস্তার অবসরের ঘোষণায় মেসির আবেগঘন বার্তা

    ইনিয়েস্তার অবসরের ঘোষণায় মেসির আবেগঘন বার্তা

    অক্টোবর ৮, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    আনুষ্ঠানিক ঘোষণা তিনি এখনো দেননি। তবে বয়স হয়ে গেছে ৪০ বছর। আর কত দিনই–বা খেলতে পারবেন! তাই আন্দ্রেস ইনিয়েস্তা যখন ‘দ্য গেম কন্টিনিউ’ তথ্যচিত্রে ফুটবলের মানে তাঁর কাছে কী, প্রশ্নটির উত্তর দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, সবাই ধরে নেন, এটাই তাঁর অবসরের ঘোষণা!

    বার্সেলোনায় তাঁর লম্বা সময়ের সতীর্থ লিওনেল মেসিও ধরে নিয়েছেন, ইনিয়েস্তার ক্যারিয়ারে শিগগিরই যতি পড়তে যাচ্ছে। সেটা ধরে নিয়েই ফ্লোরিডায় আর্জেন্টিনা দলের অনুশীলনের ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তাই দিয়েছেন মেসি।

    আর্জেন্টিনা অধিনায়ক মেসি ইনস্টাগ্রাম স্টোরিতে ইনিয়েস্তার সঙ্গে বার্সেলোনার জার্সিতে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমার অন্যতম জাদুকরি সতীর্থ এবং যাদের সঙ্গে খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করেছি, তাদের একজন। বল তোমাকে মিস করবে এবং আমরাও মিস করব। সর্বদা তোমার জন্য শুভকামনা, তুমি ফেনোমেনন।’

    বার্সেলোনার মূল দলে মেসির অভিষেক ২০০৪ সালে। এর দুই বছর আগে থেকে বার্সার মূল দলে খেলতে শুরু করেন ইনিয়েস্তা। দুজনে একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন ১৪ বছর, ২০১৮ সালে ইনিয়েস্তা বার্সেলোনা ছেড়ে জাপানের ক্লাব ভিসেল কোবেতে যাওয়ার আগপর্যন্ত।

    মেসি ও ইনিয়েস্তা একসঙ্গে বার্সেলোনায় জিতেছেন ৯টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এ ছাড়া কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ আর ফিফা ক্লাব বিশ্বকাপের অনেক শিরোপা জিতেছেন তাঁরা। স্পেন জাতীয় দলের হয়ে ২০১০ বিশ্বকাপ আর ২০০৮ ও ২০১২ সালের ইউরো জিতেছেন ইনিয়েস্তা। মেসি ২০২২ বিশ্বকাপসহ জিতেছেন ২০২১ ও ২০২৪-এর কোপা আমেরিকা এবং ২০২২ সালের লা ফিনালিসিমা।

    এখন ইনিয়েস্তা আছেন সংযুক্ত আরব আমিরাতে, খেলছেন এমিরেটস নামের একটি ক্লাবে। মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। যিনি যেখানেই থাকুন, আত্মিক দিক থেকে তাঁরা যে খুব কাছাকাছিই আছেন, সেটা বোঝা যায় ইনিয়েস্তার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত পেয়ে মেসির জানানো প্রতিক্রিয়ায়।

    Previous Articleটট্টির নিখুঁত ফুটবলারের মিশ্রণে মেসি–রোনালদোর সঙ্গে আছেন বেলিংহামও
    Next Article আদালতের রায়ের পর সিটির দাবি তারা জিতেছে, প্রিমিয়ার লিগও বলছে জয় তাদের

    Related Posts

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    সিরিজ জয়ের ম্যাচেও পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

    আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব

    এপ্রিল ৭, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ

    ফাইনালে যেতে হলে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

    সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী