Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»দাবি আদায়ে আবার মাঠে নামছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকেরা

    দাবি আদায়ে আবার মাঠে নামছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকেরা

    অক্টোবর ৮, ২০২৪ ৮:১৭ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ১০ দফা দাবি আদায়ে আবারও মাঠে নামছেন চিকিৎসকেরা। মঙ্গলবার রাজ্যের সব সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা ১২ ঘণ্টার প্রতীকী অনশনে অংশ নেবেন। এ ছাড়া বিকেলে প্রতিবাদ মিছিলে অংশ নেবেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকসহ সাধারণ মানুষ।

    ঘোষিত ১০ দফা দাবি আদায়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে কলকাতার ধর্মতলার অনশন মঞ্চে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। অনশনে যোগ দিয়েছেন সাতজন জুনিয়র চিকিৎসক। তাঁরা হলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের তনয়া পাঁজা, অনুস্টুপ মুখোপাধ্যায় ও স্নিগ্ধা হাজরা, পিজি হাসপাতালের অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি হাসপাতালের সায়ন্তনী ঘোষ হাজরা, এনআরএস হাসপাতালের পুলস্ত্য আচার্য এবং আর জি কর হাসপাতালের অনিকেত মাহাত।

    এই সাত চিকিৎসক অনশন চালিয়ে গেলেও রাজ্য সরকারও তাঁদের দাবি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। অনশনস্থলে এসে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি সোমবার নাগাদ আলোচনাও করেনি।

    দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে জুনিয়র চিকিৎসকদের পক্ষে দেবাশীষ হালদার বলেছেন, মঙ্গলবার রাজ্যের সব সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা ১২ ঘণ্টার এক প্রতীকী অনশনে অংশ নেবেন। অনশন শুরু হবে সকাল ৯টায়। এ ছাড়া বিকেলে ১০ দফা দাবি আদায়ের দাবিতে বিশাল প্রতিবাদ মিছিল বের হবে কলকাতায়। এতে যোগ দেবে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। মিছিল শুরু হবে কলেজ স্কয়ার থেকে। শেষ হবে ধর্মতলার জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে।

    অভিযোগপত্র জমা
    এদিকে সোমবার বিকেলে কলকাতার শিয়ালদহের বিশেষ সিবিআই আদালতে আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার মামলায় ২১৩ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দিয়েছে সিবিআই। ঘটনার ৫৮ দিনের মাথায় অভিযোগপত্র জমা দেওয়া হলো।

    অভিযোগপত্রে ধর্ষক ও হত্যাকারী হিসেবে ঘটনার পরদিন ১০ আগস্ট গ্রেপ্তার হওয়া সিভিক পুলিশ সঞ্জয় রায়ের নাম দেওয়া হয়েছে। সিবিআই এই হত্যা মামলার তদন্তে ৫৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি বলেছে, ওই ঘটনার বহু প্রমাণ লোপাট করা হয়েছে। তদন্ত অব্যাহত থাকবে।

    আর জি করের ঘটনার প্রতিবাদে ১৪ আগস্ট রাতে নারীদের রাতজাগা কর্মসূচির দিন একদল দুষ্কৃতকারী ওই হাসপাতালে ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। জরুরি ওয়ার্ড তছনছ করে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় পরীক্ষা-নিরীক্ষার বহু যন্ত্রপাতি। ওই ঘটনার পর পুলিশ মামলা দায়ের করে। সেই মামলার ৫০ আসামিকে সোমবার শিয়ালদহ আদালত জামিন দিয়েছেন।

    Previous Articleতাইওয়ান প্রণালি ও দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংকে কী বললেন মার্কিন উপদেষ্টা
    Next Article দিল্লিতে বৈঠকে মুইজ্জুকে কী বললেন মোদি

    Related Posts

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ট্রাম্প

    জুন ১৭, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

    অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

    ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী