Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»দিল্লিতে বৈঠকে মুইজ্জুকে কী বললেন মোদি

    দিল্লিতে বৈঠকে মুইজ্জুকে কী বললেন মোদি

    অক্টোবর ৮, ২০২৪ ৮:১৮ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহম্মদ মুইজ্জু উভয়েই একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। আজ সোমবার দ্বিপক্ষীয় বৈঠকের পর দুজনেই শতাব্দীপ্রাচীন সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে বলেন, আগামী দিনেও দুই দেশ ভবিষ্যৎ প্রকল্পে সহযোগিতার হাত বাড়াবে।

    প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত সব সময় মালদ্বীপের পাশে থেকেছে। অর্থনৈতিক বা চিকিৎসা-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সবার আগে সাড়া দিয়েছে, এগিয়ে গেছে। কোভিডের সময় ছয় লাখ জনসাধারণকে প্রতিষেধক সরবরাহ করেছে। ভবিষ্যতেও ভারত এই ভূমিকা পালন করবে।নরেন্দ্র মোদি বলেন, মালদ্বীপ ভারতের বরাবরের বন্ধু। ভারত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ রাখায় মালদ্বীপের গুরুত্ব অপরিসীম। ভারতের ‘প্রতিবেশী প্রথম নীতি’ ও ‘সাগর’ (সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন) দৃষ্টিভঙ্গি কার্যকর করার ক্ষেত্রেও মালদ্বীপের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

    হায়দরাবাদ হাউসে দ্বিপক্ষীয় বৈঠকের পর মুইজ্জুও বলেন, ভারত তাদের এক মূল্যবান বন্ধু। আর্থসামাজিক ক্ষেত্র, অবকাঠামো নির্মাণ ছাড়াও সার্বিক উন্নয়নের প্রয়োজনে ভারত সব সময় মালদ্বীপের সঙ্গে থেকেছে। এই সহযোগিতার কারণে মুইজ্জু ভারতের প্রধানমন্ত্রী মোদিকে অকুণ্ঠ ধন্যবাদ দেন।

    পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে মুইজ্জু সস্ত্রীক দিল্লি আসেন গতকাল রোববার। সেদিনই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর সঙ্গে দেখা করেন। দুজনে এক দফা আলোচনাও হয়। সোমবার সকালে মুইজ্জু যান রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে। তারপর প্রথানুয়ায়ী রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের পর বেলা একটায় দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বিস্তারে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।

    গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হন মুইজ্জু। তাঁর নির্বাচনী প্রচারের অভিমুখে ছিল ভারত বিরোধিতা। তাঁর নির্বাচনী স্লোগানই ছিল ‘আউট ইন্ডিয়া’। চীনপন্থী বলে পরিচিত এই নেতা জয়ের পর প্রথামাফিক প্রথম বিদেশ সফরে ভারতে না এসে বেছে নিয়েছিলেন তুরস্ক। তারপর তিনি যান চীন। জেতার পরেই তিনি মালদ্বীপে অবস্থানরত ৮৮ ভারতীয় সেনাকে ফেরত যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন। ভারত সেই দাবি মেনে সেনা সরিয়ে নেয়। যদিও তার আগে থেকেই সম্পর্ক স্বাভাবিক করে তুলতে মুইজ্জু সচেষ্ট হন।

    মোদির তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্বের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুইজ্জু উপস্থিত হন। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমিরও ভারত সফর করেন। আগস্টে মালদ্বীপে যান জয়শঙ্কর। সম্পর্কের বরফ গলতে শুরু করেছিল আগে থেকেই। মুইজ্জুর সফর, মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, বিভিন্ন চুক্তি সই সম্পর্কের সেই আড়ষ্টতা বহুলাংশে কাটিয়ে দিয়েছে।

    দ্বিপক্ষীয় আলোচনা শুরুর আগেই মুইজ্জু সম্পর্ক স্বাভাবিক করে তোলার সদিচ্ছার বার্তা জানিয়ে দেন। এক সর্বভারতীয় বহুল প্রচারিত ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সোমবার তিনি বলেন, ‘মালদ্বীপের চিরকালীন বন্ধু ভারত। পারস্পরিক সহযোগিতা এই সম্পর্কের ভিত। বিভিন্ন প্রয়োজনে অন্য অনেক দেশের সঙ্গেই মালদ্বীপের সম্পর্ক আছে; কিন্তু আমাদের কোনো কাজে যাতে ভারতের ক্ষতি না হয়, সেদিকে আমরা সব সময় দৃষ্টি রাখি।’

    আজ সোমবার মোদি ও মুইজ্জু মালদ্বীপের হানিমাধু আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন রানওয়ের উদ্বোধন করেন। মুইজ্জুকে মোদি বলেন, মালদ্বীপের অভ্যন্তরীণ যোগাযোগ বাড়াবে গ্রেটার মালে কানেকটিভিটি প্রকল্প। থিলাফুশিতে নতুন বাণিজ্যিক বন্দর তৈরিতে সাহায্য করার কথাও মোদি জানিয়ে দেন। তৈরি করে দেওয়া ৭০০ বাড়ি মালদ্বীপকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দুই নেতাই জানিয়ে দেন, মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশ শিগগিরই আলোচনা শুরু করবে।

    আজ সোমবার মোদি ও মুইজ্জু মালদ্বীপে রুপে কার্ড চালু করেন। স্বাক্ষরিত হয় ৪০০ মিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় চুক্তি। মালদ্বীপের অর্থনীতিকে চাঙা করতে এই চুক্তি সহায়ক হবে। আগামী বছর মোদিকে মালদ্বীপ সফরের আমন্ত্রণও জানান মুইজ্জু।

    Previous Articleদাবি আদায়ে আবার মাঠে নামছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকেরা
    Next Article বিগত ৫-৬ বছরে এই উপমহাদেশে অনেক বেশি সংহতি দেখেছি: জয়শঙ্কর

    Related Posts

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ট্রাম্প

    জুন ১৭, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

    অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

    ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী