Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»করাচি বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, তিন বিদেশি নাগরিক নিহত

    করাচি বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, তিন বিদেশি নাগরিক নিহত

    অক্টোবর ৮, ২০২৪ ৮:২২ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁরা সবাই বিদেশি নাগরিক। গতকাল রোববার রাতে এ বিস্ফোরণের ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন।

    পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান লাঞ্জারের সন্দেহ, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

    জিও নিউজকে বিভিন্ন সূত্র বলেছে, করিমাবাদসহ করাচি শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে এবং আগুন জ্বলছে।

    আহত ব্যক্তিদের সবাইকে জরুরি চিকিৎসার জন্য জিন্নাহ হাসপাতালে নেওয়া হয়েছে।
    মালির এলাকার পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্টের (এসএসপি) এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরে ট্রাফিক সংকেতের কাছে ব্যাপক বিস্ফোরণ হয়েছে।

    প্রাথমিক খবরের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, একটি তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা অন্য কয়েকটি গাড়ি উড়ে গেছে।

    ইতিমধ্যে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ মালির এলাকার এসএসপির কাছ থেকে এ ঘটনার বিস্তারিত তথ্য চেয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমাদের সত্যতা যাচাই করতে হবে।’

    আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুরাদ আলী শাহ। বিমানবন্দরের দিকে যাওয়ার এবং বিমানবন্দর থেকে ফেরার রাস্তাগুলো বন্ধ না করারও নির্দেশ দিয়েছেন তিনি।

    জিও নিউজকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান লাঞ্জার বলেছেন, বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

    Previous Articleইমরান ও পিটিআই নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
    Next Article ‘অবাস্তবায়নযোগ্য ন্যায়বিচারের’ বদলে মুক্তি বেছে নিয়েছি: অ্যাসাঞ্জ

    Related Posts

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ট্রাম্প

    জুন ১৭, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

    অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

    ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী