Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»কমলা বললেন, আমার সুন্দর দুটি সন্তান আছে

    কমলা বললেন, আমার সুন্দর দুটি সন্তান আছে

    অক্টোবর ৮, ২০২৪ ৭:৩৮ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন আরকানস অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স। তিনি বলেছিলেন, ‘কমলা আন্তরিক নন। কারণ, তাঁর নিজের কোনো সন্তান নেই।’

    গতকাল রোববার গভর্নর হাকাবি স্যান্ডার্সের এমন মন্তব্যের জবাব দিয়েছেন কমলা। তাঁর দাবি, আরকানসের এ গভর্নর পরিবার নিয়ে সেকেলে দৃষ্টিভঙ্গি পোষণ করেন। নিজের পরিবারেরও গল্প করেছেন কমলা। স্বামী ডগ এমহফ এবং স্বামীর আগের বিয়ের দুই সন্তান কোল ও এলাকে নিয়ে তাঁর পরিবার।

    স্বামীর আগের সংসারের সন্তানদের কথা উল্লেখ করে কমলা বলেন, ‘আমার সুন্দর দুটো সন্তান আছে, কোল ও এলা। তারা আমাকে মমালা বলে ডাকে। আমাদের পরিবার অনেক আধুনিক। আমার স্বামীর সাবেক স্ত্রী আমার বন্ধু।’

    গত সেপ্টেম্বরে মিশিগানে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাচনী সমাবেশে কমলাকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন হাকাবি স্যান্ডার্স। তাঁর দাবি, সন্তান থাকায় তিনি হৃদ্যতাপূর্ণ থাকতে পারেন। কিন্তু, কমলার নিজেকে হৃদ্যতাপূর্ণ রাখার মতো কিছু নেই।

    গতকাল ‘কল হার ড্যাডি’ পডকাস্টে হাকাবি স্যান্ডার্সের সে মন্তব্যের জবাব দেন কমলা হ্যারিস। তিনি বলেন, ‘আমি মনে করি, নারীদের একে অন্যকে মর্যাদা দেওয়া গুরুত্বপূর্ণ।’ হৃদ্যতাপূর্ণ হওয়াটা সন্তান থাকা বা না থাকার ওপর নির্ভর করে না বলেও জানান কমলা।

    কমলা হ্যারিসের মতে, পরিবার নানা ধরনের হয়। তিনি বলেন, ‘আমাদের রক্তসূত্রে পরিবার থাকে, এরপর প্রেমের সূত্রে আমাদের পরিবার হয়। আর আমার দুটোই আছে এবং আমি এটাকে সত্যিকারের আশীর্বাদ মনে করি।’

    ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্সও এর আগে বলেছিলেন, তিনি চান না কোনো নিঃসন্তান নারী দেশ পরিচালনা করুন।

    জবাবে গতকাল কমলা বলেন, ‘আমি শুধু এটাকে নোংরা ও নীচু মানসিকতা হিসেবে দেখছি।’

    এ ব্যাপারে গভর্নরের কার্যালয় ও ট্রাম্পের প্রচার শিবিরের মন্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স, তবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    কমলা হ্যারিস যে পডকাস্টে যোগ দিয়েছিলেন, সেটি ছিল প্রজননের অধিকার–সংক্রান্ত আলোচনা। এর সঞ্চালনায় ছিলেন অ্যালেক্স কুপার।

    Previous Articleএক বছরে ইসরায়েলে রেকর্ড পরিমাণ সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
    Next Article এক মাস আগেও এগিয়ে থাকলেন কমলা

    Related Posts

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ট্রাম্প

    জুন ১৭, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

    অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

    ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী