Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»এক মাস আগেও এগিয়ে থাকলেন কমলা

    এক মাস আগেও এগিয়ে থাকলেন কমলা

    অক্টোবর ৮, ২০২৪ ৭:৩৯ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    যুক্তরাষ্ট্রের নাগরিকেরা তাঁদের প্রেসিডেন্ট বেছে নিতে আগামী ৫ নভেম্বর নির্বাচনে ভোট দেবেন। এবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হওয়ার কথা ছিল। কিন্তু গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দেন। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে, নাকি দ্বিতীয় মেয়াদে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প?

    নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বিভিন্ন জরিপের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির নানা প্রচার–কৌশল জরিপে সমর্থন বাড়া–কমার ক্ষেত্রেও প্রভাব ফেলছে। তবে এক মাস আগেও জরিপে এগিয়ে থাকলেন কমলা।

    এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের জাতীয় জরিপের গড়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কমলা। গত জুলাই মাসে নির্বাচনে দৌড় শুরুর পর কমলা জাতীয় জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে থেকেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এবিসি নিউজের জরিপ বিশ্লষণে কাজ করা ওয়েবসাইট ফাইভ থার্টি এইটের তথ্য অনুযায়ী, জাতীয় জরিপ গড়ে ট্রাম্পের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা। কমলার সমর্থন ৪৮ শতাংশ আর ট্রাম্পের ৪৬ শতাংশ।

    এর আগে গত ১০ সেপ্টেম্বর দুই প্রার্থী পেনসিলভানিয়ায় মুখোমুখি টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছেন। ওই বিতর্ক দেখেছিলেন ৬ কোটি ৭০ লাখ মানুষ। ওই সপ্তাহে করা অধিকাংশ জরিপে দেখা যায়, বিতর্কে কমলার পারফরম্যান্সের প্রভাব ইতিবাচক। অনেক জরিপে তিনি এগিয়েছেন। এক দিনে তিনি আড়াই শতাংশ পর্যন্ত এগিয়েছিলেন। কিন্তু বিতর্কের আগে ট্রাম্পের সমর্থন বাড়ছিল। বিতর্কের পর তাঁর সমর্থন কিছুটা কমে যায়। বিতর্কের এক সপ্তাহ পর দেখা যায়, ট্রাম্পের সমর্থন দশমিক ৫০ শতাংশ কমেছে।

    এসব জরিপে মূলত দেশজুড়ে কোন প্রার্থী কতটা জনপ্রিয় অবস্থায় রয়েছেন, তার ইঙ্গিত পাওয়া যায়। তবে নির্বাচনী ফলাফল নির্ধারণের ক্ষেত্রে এগুলো নিখুঁত পূর্বাভাস দিতে পারে না। এর কারণ, যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজ সিস্টেম রয়েছে। এতে জনসংখ্যার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল ভোট নির্ধারিত হয়। এতে যুক্তরাষ্ট্রের মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে হোয়াইট হাউসে যেতে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের মাইলফলক পার হতে হবে। এ হিসাবে যুক্তরাষ্ট্রের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    এ মুহূর্তে জরিপ অনুযায়ী, সাতটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দুই প্রার্থীর মধ্যে এক বা দুই পয়েন্টের পার্থক্য এসব অঙ্গরাজ্যে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় পেনসিলভানিয়াকে। কারণ, এ অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ১৯টি। তাই এখানে জিতলে ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার কাজ সহজ হয়ে যায়।

    ফাইভ থার্টি এইটের তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়ায় এক পয়েন্টে এগিয়ে কমলা। এরপর ১৬ ইলেকটোরাল কলেজ ভোট থাকা নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক পয়েন্টে এগিয়ে ট্রাম্প। কমলা নেভাদা এক পয়েন্টে, মিশিগান ও উইসকনসিনে দুই পয়েন্টে এগিয়ে। ট্রাম্প অ্যারিজোনা ও জর্জিয়ায় এক পয়েন্টে এগিয়ে।

    পেনসিলভানিয়ায় নির্বাচনে প্রচারে ট্রাম্প
    দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় নির্বাচনে প্রচারে ফিরলেন ট্রাম্প। এখানেই গত ১৩ জুলাই তাঁকে হত্যাচেষ্টা চালানো হয়েছিল। একটি গুলি তাঁর কান ছুঁয়ে চলে যায়। অল্পের জন্য বেঁচে যাওয়া ট্রাম্প আবার এই অঙ্গর‌্যাজে গতকাল শনিবার থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন। এখানে টানানো বিলবোর্ডে ট্রাম্পের গুলি খাওয়ার পরের এই ছবি ব্যবহার করে লেখা হচ্ছে ‘বুলেটপ্রুফ’।

    বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের মিশিগানে নির্বাচনী প্রচারে ব্যস্ত কমলা। সেখানকার ফ্লিন্ট শহরে আরব–আমেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে গত শুক্রবার সাক্ষাৎ করেছেন তিনি। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে ক্ষুব্ধ দেশটির আরব–আমেরিকান ও মুসলিম ভোটাররা। এ অবস্থায় তাঁদের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টার অংশ হিসেবে ওই সাক্ষাৎ করলেন কমলা হ্যারিস।

    Previous Articleকমলা বললেন, আমার সুন্দর দুটি সন্তান আছে
    Next Article ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকালে নিজ গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

    Related Posts

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ট্রাম্প

    জুন ১৭, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

    অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

    ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী